Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
জায়দি সম্প্রদায়ের সমর্থনে আন্দোলেন ‘অল-হুথি’ পরিবার, এখন কেন জাহাজ হাইজ্যাক বিদ্রোহীদের?
জায়দি সম্প্রদায়ের সমর্থনে আন্দোলেন ‘অল-হুথি’ পরিবার, এখন কেন জাহাজ হাইজ্যাক বিদ্রোহীদের?

নয়াদিল্লি: অক্টোবরে সংঘর্ষ শুরুর অল্প কদিন পর থেকেই বার বার ইরানের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপে মদতের অভিযোগ এনেছে ইজরায়েল (Arab Israel War)। শোনা গিয়েছে ইয়েমেনের ‘হুথি’ বিদ্রোহীদের (Houthi Rebels Ship Hijack) কথাও। গত কাল অর্থাৎ রবিবার,ভারত অভিমুখী একটি জাহাজ ‘হাইজ্যাক’ করার পর থেকে ফের শিরোনামে ইয়েমেনের ‘হুথি’-রা। কিন্তু গাজায় হামাসের সঙ্গে ইজরায়েলের লড়াইয়ের মধ্যে কেন জড়াতে চায় তারা? ফিরে দেখা ইতিহাস… পশ্চিম এশিয়ার ইতিহাস মানে ধর্ম, সমাজ, রাজনীতি, আরব জাতীয়তাবাদ ও তেল-কেন্দ্রিক অর্থনীতির জটিল সমীকরণ।তার মধ্যে মিশে গিয়েছে স্থানীয় গোষ্ঠীপ্রধানদের…

Read More

৫৫ মিটার লম্বা সুড়ঙ্গ, সঙ্গে ২ ভিডিও! অল-শিফা হাসপাতালে জঙ্গি কাজকর্মের ‘প্রমাণ’ ইজরায়েলের
৫৫ মিটার লম্বা সুড়ঙ্গ, সঙ্গে ২ ভিডিও! অল-শিফা হাসপাতালে জঙ্গি কাজকর্মের ‘প্রমাণ’ ইজরায়েলের

নয়াদিল্লি: স্রেফ তত্ত্ব নয়, একেবারে হাতেগরম ‘প্রমাণ’। গাজার অল-শিফা হাসপাতাল (al shifa hospita In gaza) চত্বরে যে জঙ্গি কার্যকলাপ চলছিল, তার ‘প্রমাণ ‘ হিসেবে সেখানে হদিশ মেলা একটি সুড়ঙ্গের কথা জানাল ইজরায়েল। বাইরের আক্রমণ থেকে সুরক্ষিত সুড়ঙ্গটি অন্তত ৫৫মিটার লম্বা। মাটি থেকে ১০ মিটার গভীরে তৈরি করা হয়েছে এটিকে, দাবি ইজরায়েলের (Arab Israel War)। শুধু তাই নয়। পরে দুটি ভিডিও প্রকাশ করে বেঞ্জামিন নেতানইয়াহু প্রশাসন। তাতে দেখা যাচ্ছে, দু’জন পণবন্দিকে জোর করে হাসপাতালে ঢোকাচ্ছে হামাস জঙ্গিরা। ইজরায়েলের দাবি, ভিডিওটি…

Read More

গাজায় হুড়মুড়িয়ে রোগ ছড়ানোর হুঁশিয়ারি WHO-র, অল-শিফা হাসপাতালে তল্লাশিতে এখনও অধরা ‘প্রমাণ’
গাজায় হুড়মুড়িয়ে রোগ ছড়ানোর হুঁশিয়ারি WHO-র, অল-শিফা হাসপাতালে তল্লাশিতে এখনও অধরা ‘প্রমাণ’

নয়াদিল্লি: কী রয়েছে গাজার অল-শিফা হাসপাতালে? সাধারণ মানুষকে ঢাল করে সেখানে কি সত্যিই জঙ্গি-কার্যকলাপ চালাচ্ছে ‘হামাস’? নাকি ইজরায়েলের দাবি যুদ্ধের সময়ের প্রচারমাত্র? সত্যতা খতিয়ে দেখতে গাজার এই হাসপাতাল পরিদর্শন করতে দেওয়ার জন্য ইজরায়েলকে আহ্বান জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। প্রায় একই সময়ে বিশ্ব স্বাস্থ্য় সংস্থার অশনি সঙ্কেত, গত কয়েক সপ্তাহ ধরে ইজরায়েলি বোমাবর্ষণের জেরে যে ভাবে অল্প জায়গায় ঠাসাঠাসি করে সাধারণ মানুষকে থাকতে হচ্ছে, তাতে ভয়ঙ্কর হারে অসুখ ছড়িয়ে পড়তে পারে গাজায়।  এখন যেখানে…গত ৭ অক্টোবর থেকে যে ভয়ঙ্কর হামলা-পাল্টা হামলার সাক্ষী…

Read More

‘প্রয়োজনে গোটা বিশ্বের বিরুদ্ধে যাবে ইজরায়েল’, সমালোচনার মধ্যেই স্পষ্ট বার্তা নেতানইয়াহুর
‘প্রয়োজনে গোটা বিশ্বের বিরুদ্ধে যাবে ইজরায়েল’, সমালোচনার মধ্যেই স্পষ্ট বার্তা নেতানইয়াহুর

তেল আভিভ : ইজরায়েলি হামলায় গাজায় বহু সাধারণ মানুষের মৃত্যুর পর বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে ইজরায়েল। যদিও তাতে দমে না গিয়ে পাল্টা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু অঙ্গীকার করেছেন, হামাসকে পরাস্ত করতে প্রয়োজনে গোটা বিশ্বের বিরুদ্ধে যাবে ইজরায়েল। Times of Israel সূত্রের খবর। যৌথ এক প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী নেতানইয়াহু, ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত ও মন্ত্রী বেনি গাঞ্জ পশ্চিমী রাষ্ট্রনেতাদের কাছে আর্জি জানিয়েছেন, তাঁরা যেন এই ইহুদি-অধ্যুষিত রাষ্ট্রকে সমর্থন জানান। কারণ, তাঁদের জয় মানেই মুক্ত বিশ্বের জয়। Times of Israel-এ প্রকাশিত…

Read More

‘গাজায় নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস’, দাবি ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর
‘গাজায় নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস’, দাবি ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

তেল আভিভ : ‘গাজায় নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস।’ সোমবার এমনই দাবি করলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। প্যালেস্তাইনের এই গোষ্ঠী আচমকা ইজরায়েলে আক্রমণ শানানোর প্রায় এক মাস পর এই দাবি করল ইহুদি-অধ্যুষিত এই রাষ্ট্র। প্রতিরক্ষামন্ত্রী বলেন, “হামাস গাজার ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। জঙ্গিরা দক্ষিণ দিকে পালাচ্ছে। হামাস শিবিরে লুঠপাট চালাচ্ছে অনেক সাধারণ মানুষ।” যদিও তাঁর এই দাবির পরিপ্রেক্ষিতে কোনও প্রমাণ দিতে পারেননি প্রতিরক্ষামন্ত্রী। গত ৭ অক্টোবর আচমকা ইজরায়েলে হামলা চালায়  হামাস। তার পর থেকে প্রায় ১২০০ মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে অধিকাংশই সাধারণ নাগরিক।…

Read More

Israel-Palestine Conflict: ‘শিশুদের মৃত্যুপুরী হয়ে উঠছে গাজা’, অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি রাষ্ট্রসংঘের মহাসচিবের
Israel-Palestine Conflict: ‘শিশুদের মৃত্যুপুরী হয়ে উঠছে গাজা’, অবিলম্বে যুদ্ধবন্ধের দাবি রাষ্ট্রসংঘের মহাসচিবের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতিয়েরেস একটি ভয়ানক সতর্কবার্তা জারি করে বলেছেন যে গাজা ‘শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে’। তিনি জোর দিয়ে বলেছিন যে গাজার পরিস্থিতি কেবল মানবিক সংকট নয় বরং মানবতার সংকট। গুতিয়েরেস যুদ্ধবিরতির জরুরী প্রয়োজনের উপর জোর দিয়েছিলেন। তিনি প্রতি ঘণ্টায় এর ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা তুলে ধরেন। গুতিয়েরেস শুধু সংঘাতে জড়িত পক্ষগুলোর কাছেই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও আবেদন করেছেন। তিনি তাদের সম্মিলিত দুর্ভোগ মোকাবেলা করার এবং গাজায় মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার আহ্বান জানান। মানুষের দুর্ভোগের…

Read More

প্রেমিকের মৃতদেহের নীচে লুকিয়ে প্রাণে বাঁচেন তরুণী! ঘটনা জানলে শিউরে উঠবেন
প্রেমিকের মৃতদেহের নীচে লুকিয়ে প্রাণে বাঁচেন তরুণী! ঘটনা জানলে শিউরে উঠবেন

ইসরায়েল এবং হামাসের মধ‍্যে যুদ্ধ এখনও অব‍্যাহত। তার মাঝেই উঠে আসছে যুদ্ধের ভয়ঙ্কর সব কাহিনী। সম্প্রতি জানা গেল ২৭ বছরের ইজরায়েলি মহিলা নোয়াম মাজাল বেন-ডেভিডের ঘটনা। কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে কীভাবে নিজের জীবন বাঁচিয়েছিলেন তিনি তা জানলে শিউরে উঠতে হয়। পেশায় মডেল নোয়াম মাজাল বেন-ডেভিড তাঁর প্রেমিক এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে ৭ অক্টোবর শনিবার সকালে সুপারনোভার সেই সঙ্গীত কনসার্টে উপস্থিত ছিলেন। এই কনসার্টেই হামলা চালায় হামাস। নোয়াম মাজাল বেন-ডেভিডের পায়ে ও নিতম্বে গুলি লাগে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অসহ‍্য যন্ত্রণার মাঝেও…

Read More

‘৭ অক্টোবরের হামলার পুনরাবৃত্তি ঘটবে’, হুঙ্কার হামাস নেতার! এবার আরও বড় যুদ্ধ?
‘৭ অক্টোবরের হামলার পুনরাবৃত্তি ঘটবে’, হুঙ্কার হামাস নেতার! এবার আরও বড় যুদ্ধ?

কলকাতা: ইজরায়েল ধ্বংস না হওয়া পর্যন্ত গত ৭ অক্টোবরের হামলা চালিয়ে যাওয়া হবে। এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন হামাস নেতা গাজি হামাদ। আরব-দেশীয় একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, “ইজরায়েলকে শেষ না করা পর্যন্ত আমরা গত ৭ অক্টোবরের মতো হামলার পুনরাবৃত্তি করে যাব।” সেই সঙ্গে জোর দিয়ে ওই হামাস নেতা এ-ও বলেন যে, “ইজরায়েলের টিকে থাকার কোনও অধিকার নেই। আমরা আসলে হামলার শিকার। ফলে আমরা যা যা করি, তার প্রত্যেকটিই ‘ন্যায়সঙ্গত’। আমাদের প্রতিটি হামলাই ‘ন্যায়সঙ্গত’ এবং আমরা তাই…

Read More

সাইবার আক্রমণ! ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যেই ভারতকে টার্গেট করছে হ্যাকাররা
সাইবার আক্রমণ! ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যেই ভারতকে টার্গেট করছে হ্যাকাররা

ভারতের সাইবার স্পেসে বড়সড় হামলার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিক রিপোর্টে এমনই আশঙ্কা প্রকাশ করল সিকিউরিটি ফার্ম চেক পয়েন্ট। দেশের ডিজিটাল নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন তাঁরা। চেক পয়েন্টের বিশ্লেষণে উঠে এসেছে, আমেরিকা, ফ্রান্স এবং ইতালির মতো প্রথম বিশ্বের দেশগুলির পাশাপাশি ভারতকে লক্ষ্য করে ভয়াবহ সাইবার হামলার ছক কষছে হ্যাকাররা। চেক পয়েন্ট জানিয়েছে, ভারতে সাইবার ক্রিয়াকলাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইজরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষিতেই এই বাড়বাড়ন্ত বলে মনে করছেন তাঁরা। সাইবার হামলার বেশিরভাগই ডিডিওএস অপারেশন। জাতীয় পরিকাঠামো থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বদেরও নিশানা করা…

Read More

ইজরায়েল-হামাস যুদ্ধে হুথিদের যোগদান বিপদ বাড়াচ্ছে কয়েকগুণ, কারা এই ‘হুথি’ জানেন
ইজরায়েল-হামাস যুদ্ধে হুথিদের যোগদান বিপদ বাড়াচ্ছে কয়েকগুণ, কারা এই ‘হুথি’ জানেন

ইজরায়েলের সঙ্গে গাজার সংঘাত চলছে প্রায় একমাস হতে চলল। যদিও ইজরায়েল এই আক্রমণ হামাসের বিরুদ্ধে বলে দাবি করেছে। এরই মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আনুষ্ঠানিক ভাবে এই সংঘর্ষে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছে। তাদের দাবি, তারা প্যালেস্তাইনের সমর্থনে ইজরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হানা শুরু করেছে। টাইমস অফ ইজরায়েলে দাবি করা হয়েছে, হুথি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, ‘ক্রমবর্ধমান মানবিক সঙ্কটের মুখোমুখি দাঁড়িয়ে গাজার জনগণের জন্য ধর্মীয়, নৈতিক, মানবিক এবং জাতীয় দায়িত্ববোধের কারণে বিমান হামলা চালানো হয়েছে।’ গত মঙ্গলবার,…

Read More