Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘নিজের রাজ্যাভিষেক ভেবে বসেছেন’, সরাসরি মোদিকে কটাক্ষ রাহুলের
‘নিজের রাজ্যাভিষেক ভেবে বসেছেন’, সরাসরি মোদিকে কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি: নয়া সংসদভবনের উদ্বোধন ঘিরে সাজ সাজ রব সকাল থেকে। রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোয়, সেই অনুষ্ঠান আগেই বয়কট করেছে কংগ্রেস। নয়া সংসদভবনের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে এ বার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)।  গণতন্ত্রের পীঠস্থানের উদ্বোধনকে প্রধানমন্ত্রী রাজ্যাভিষে ভাবছেন বলে তোপ দাগলেন রাহুল (New Parliament Building)। ট্যুইটারে প্রধানমন্ত্রীর উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন রাহুল রবিবার নয়া সংসদভবনের উদ্বোধন করেছেন মোদি। হোম-যজ্ঞ, পুজো, আরতি সেরে ‘সেঙ্গল’ হাতে নেন প্রথমে। তার পর লোকসভায় তার প্রতিষ্ঠা করেন।…

Read More

‘চোখ খুলতে ১২ বছর সময় লাগল!’ এগরায় মমতার মন্তব্যকে কটাক্ষ অধীরের
‘চোখ খুলতে ১২ বছর সময় লাগল!’ এগরায় মমতার মন্তব্যকে কটাক্ষ অধীরের

এগরায় গিয়ে বিস্ফোরণ কাণ্ডের জন্য মাথা নত করে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিস্ফোরণের ঘটনার পর তার চোখ খুলেছে বলে জানিছেন তিনি। তাই বাজি ক্লাস্টার তৈরির উদ্যোগ নিচ্ছেন তিনি। একে কটাক্ষ করেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, সরকারের তিন দফা হওয়ার পর তাঁর চোখ খুলল। আসলে তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন তাঁর অযোগ্যতা। শনিবার এক সাংবাদিক বৈঠকে অধীর বলেন, ‘চোখ খুলতেই ১২ বছর সময় লাগলো। যখন সারা বাংলায় বোমা বিস্ফোরণের ফলে মৃত্যুর মিছিল। এতদিন পর মুখ্যমন্ত্রীর…

Read More

৫০:৫০ সমীকরণে সমঝোতা কর্নাটকে, বিশেষ শর্তে ‘আত্মত্যাগ’ শিবকুমারের, জল্পনা তুঙ্গে
৫০:৫০ সমীকরণে সমঝোতা কর্নাটকে, বিশেষ শর্তে ‘আত্মত্যাগ’ শিবকুমারের, জল্পনা তুঙ্গে

বেঙ্গালুরু: একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা ছিল। তবে কর্নাটকে শেষ মেশ শিকে ছিঁড়েছে সিদ্দারামাইয়ারই (Siddaramaiah)। কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিতে চলেছেন তিনি। দৌড়ে থাকা ডিকে শিবকুমার (DK Shivakumar) হচ্ছেন তাঁর ডেপুটি। একই সঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতিও থাকছেন তিনি (Karnataka CM)। হাইকম্যান্ড সিদ্ধান্ত নেওয়ার পর পাশাপাশি হাসিমুখেও দেখা গিয়েছে তাঁদের। তবে কর্নাটকের মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কংগ্রেস ৫০:৫০ সমীকরণের পন্থা নিয়েছে বলে এবার খবর সামনে এল (Congress)। বৃহস্পতিবারই বেঙ্গালুরু ফেরেন সিদ্দারামাইয়া এবং শিবকুমার মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে দিল্লিতে ভোররাতে সমাধানসূত্র বেরনোর…

Read More

স্যুটবুটের জায়গায় পাগড়ি, আচমকা মোদির মন্ত্রিসভায় রদবদল, নেপথ্যে যে কারণ…
স্যুটবুটের জায়গায় পাগড়ি, আচমকা মোদির মন্ত্রিসভায় রদবদল, নেপথ্যে যে কারণ…

নয়াদিল্লি: সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই রদবদল কেন্দ্রীয় মন্ত্রিসভায়। আইনমন্ত্রীর পদ থেকে সরানো হল কিরেণ রিজিজুকে (Kiren Rijiju)। তাঁকে সরিয়ে  আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করা হয়েছে অর্জুন রাম মেঘওয়ালকে (Arjun Ram Meghwal)। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারে ‘ট্রাবলশ্যুটার’ হিসেবেই এতদিন পরিচিত ছিলেন রিজিজু। মোদি সরকারের অন্যতম হাইপ্রোফাইল মন্ত্রীও বলা হতো তাঁকে। আপাতত তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ভূবিজ্ঞান মন্ত্রকের। তবে এতদিন সংসদীয় এবং সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে আসীন মেঘওয়ালকে আচমকা তুলে আনার নেপথ্যে বিজেপি-র নির্বাচনী কৌশলই দেখছে…

Read More

ডিপ্লোমা-ডাক্তারের প্রস্তাব মুখ্যমন্ত্রীর, একযোগে আক্রমণ বিরোধীদের, শুরু রাজনৈতিক তরজা
ডিপ্লোমা-ডাক্তারের প্রস্তাব মুখ্যমন্ত্রীর, একযোগে আক্রমণ বিরোধীদের, শুরু রাজনৈতিক তরজা

কলকাতা : ডাক্তারিতেও (Doctors) এবার ডিপ্লোমা কোর্স আনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘাটতি মেটাতে ৫ বছরের ডিগ্রি কোর্সের বদলে ৩ বছরের ডিপ্লোমাতেই চিকিৎসক তৈরির প্রস্তাব মুখ্যমন্ত্রীর। এবার কি ডাক্তারিতেও সিভিক ব্যবস্থা ? প্রশ্ন বিরোধীদের। সমালোচনায় সরব চিকিৎসক মহলের একাংশ। মুখ্যমন্ত্রীর প্রস্তাবের পরই একযোগে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। সবমিলিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মন্ত্রী-আমলাদের সঙ্গে উৎকর্ষ বাংলা নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। ছিলেন বিভিন্ন বণিক মহলের সদস্যরা। সেখানেই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে, ডিপ্লোমা ডাক্তার তৈরির…

Read More

‘অভিষেকের হয়ে লড়ছেন কেন, লজ্জায় পড়তে হচ্ছে আমাদের’, সিঙ্ঘভিকে কড়া চিঠি কৌস্তভের
‘অভিষেকের হয়ে লড়ছেন কেন, লজ্জায় পড়তে হচ্ছে আমাদের’, সিঙ্ঘভিকে কড়া চিঠি কৌস্তভের

কলকাতা: দুর্নীতির প্রশ্নে একদিকে তৃণমূলকে(TMC) আক্রমণ কংগ্রেসের। আর অন্য দিকে, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) হয়ে আইনি লড়াইয়ে কংগ্রেস (West Bengal Congress) নেতা অভিষেক মনু সিঙ্ঘভি (Abhishek Manu Singhvi)। তা নিয়ে এবিপি আনন্দে প্রশ্নের মুখে পড়েছিলেন বাংলার কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি (Koustav Bagchi)। তাতে এ বার সিঙ্ঘভিকে কড়া চিঠি লিখলেন কৌস্তভ। তাঁর মতে, আইনজীবী হিসেবে কার হয়ে লড়বেন, তা ঠিক করার অধিকার রয়েছে সিঙ্ঘভির। কিন্তু কংগ্রেস কর্মী এবং সমর্থকদের বাধ্যবাধকতা অস্বীকার করতে পারেন না তিনি। সিঙ্ঘভির জন্য বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন…

Read More

বিরোধী শিবির, বিচারব্যবস্থার উপর নজরদারি, ৯৬০ কোটিতে আরও এক স্পাইওয়্যার! ফের কাঠগড়ায় কেন্দ্র
বিরোধী শিবির, বিচারব্যবস্থার উপর নজরদারি, ৯৬০ কোটিতে আরও এক স্পাইওয়্যার! ফের কাঠগড়ায় কেন্দ্র

নয়াদিল্লি: স্পাইওয়্যার (Spyware) ব্যবহার করে বিরোধীদের ফোনে আড়িপাতার অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। একবার ফের কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ সামনে এল। তবে এ বার আর ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসস নয়, বরং হ্যাকার দলকে আড়িপাতা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের (Congress)। তাতে আরও একবার বিতর্ক মাথাচাড়া দিচ্ছে। আগেও বিরোধী শিবিরের নেতাদের ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে কেন্দ্রের বিরুদ্ধে পেগাসাস বিতর্কে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। অভিযোগ ওঠে, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্য়োপাধ্যায়, প্রশান্ত কিশোর-সহ বিরোধী…

Read More

রাজ্য সমবায় থাকতে Amul কেন! গুজরাতি পণ্য চাপানোর অভিযোগ, গণভোটের দাবিতে কর্নাটকে অস্বস্তিতে BJP
রাজ্য সমবায় থাকতে Amul কেন! গুজরাতি পণ্য চাপানোর অভিযোগ, গণভোটের দাবিতে কর্নাটকে অস্বস্তিতে BJP

বেঙ্গালুরু: একটি মাত্র ঘোষণা, আর তাকে ঘিরেই উত্তাল ভোটমুখী কর্নাটক। হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগের পর এ বার রাজ্যে গুজরাতের পণ্য় চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠছে (Amul)। পরিস্থিতি এতটাই তেতে উঠেছে যে, দাবি উঠছে গণভোট করানোরও। আসন্ন বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Elections 2023) আগে স্বভাবতই তাতে বিপাকে পড়েছে বিজেপি (BJP)। বিতর্কের সূত্রপাত একটি বিজ্ঞাপনী ঘোষণাকে ঘিরে, যাতে গুজরাতের দুগ্ধ এবং দুগ্ধজাত সামগ্রী সংস্থা Amul জানায়, অনলাইন অর্ডার পেলে এ বার থেকে বেঙ্গালুরুতেই দুধ এবং দুগ্ধজাত সামগ্রী সরবরাহ করবে তারা। কর্নাটকে নিজস্ব…

Read More

কাজের খতিয়ান দীর্ঘ, তা-ও সঙ্কটে রাজস্থান কংগ্রেস, মাথাব্যথার কারণ গহলৌত-সচিন দ্বৈরথ
কাজের খতিয়ান দীর্ঘ, তা-ও সঙ্কটে রাজস্থান কংগ্রেস, মাথাব্যথার কারণ গহলৌত-সচিন দ্বৈরথ

নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনে বাকি আর কয়েক মাস (Rajasthan Assembly Elections 2023)। তার আগেও রাজস্থান কংগ্রেসে (Rajasthan Congress) সঙ্কট। ফের সেখানে অশোক গহলৌত (Ashok Gehlot) বনাম সচিন পায়লট (Sachin Pilot) দ্বন্দ্ব হাওয়া পাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে সেখানে একদিনের অনশন এবং ধর্না ঘোষণা করেছেন সচিন। আর তাতেই রাজস্থান কংগ্রেসের ফাটল আরও চওড়া হচ্ছে। কারণ সরকারি দুর্নীতির বিরুদ্ধে অনশনে বসার ঘোষণা করে সচিন আদতে গহলৌত-সরকারকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলে মত রাজনৈতিক মহলের। একদিনের অনশনে বসছেন সচিন পায়লট গহলৌত সরকারের বিরুদ্ধে যদিও দুর্নীতির অভিযোগ…

Read More

৩৫ বছরের পুরনো মামলায় জেল থেকে ছাড়া পাচ্ছেন সিধু
৩৫ বছরের পুরনো মামলায় জেল থেকে ছাড়া পাচ্ছেন সিধু

চন্ডীগড়: জেল থেকে মুক্তি পাচ্ছেন কংগ্রেস নেতা তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিংহ সিধু ( Congress Navjot Singh Sidhu)। এই খবর, নভজ্যোৎ সিংহ সিধুর ট্যুইটার হ্যান্ডেল থেকে সরাসরি জানানো হয়েছে। সিধুর ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, সবাইকে জানানো চাই  যে,  নভজ্যোৎ সিংহ সিধু আগামীকাল পাতিয়ালা জেল (Patiala Jail) থেকে মুক্তি পাচ্ছেন।’ প্রসঙ্গত, ৩৫ বছরের পুরনো একটি ঘটনায়, ২০২২ সালে ২০ মে পাতিয়ালা আদালতে আত্মসমর্পণ করেন পঞ্জাবের প্রাক্তন কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিংহ সিধু। মূলত,  ১৯৮৮ সালের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে, গতবছর…

Read More