Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
প্রেমে ছ্যাঁকাই বদলে দিল জীবন ! আইএএস অফিসার আদিত্য আজ মনপোড়াদের সান্ত্বনা
প্রেমে ছ্যাঁকাই বদলে দিল জীবন ! আইএএস অফিসার আদিত্য আজ মনপোড়াদের সান্ত্বনা

পটনা: ভালবাসা ভেঙে গেলে মানুষ কী করে? সাহিত্যে, সিনেমায় দেখা যায় একটাই ছবি- মনের মানুষের বদলে মদের বোতলকে জড়িয়ে ধরাই তখন সবথেকে ভাল বলে মনে হয়। সমস্যা হল আদিত্য পাণ্ডে তো আবার বিহারের, ওটা মদবর্জিত রাজ্য। তাহলে তিনি করেন কী! আদিত্য যা করলেন, তা রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হিন্দি ছবির কথা মনে করিয়ে দেয়। রাজকুমার রাওয়ের ছবি, নাম শাদি মে জরুর আনা। বিয়ে ভাঙার পরে রাত-দিন এক করে খেটেছিল সত্তু, সরকারি চাকরি পাওয়ার পরে তাকে নিয়ে…

Read More

প্রথম প্রচেষ্টায় UPSC উত্তীর্ণ! কোনও রকম কোচিং ছাড়াই গোটা দেশে ২৭ ব়্যাঙ্ক
প্রথম প্রচেষ্টায় UPSC উত্তীর্ণ! কোনও রকম কোচিং ছাড়াই গোটা দেশে ২৭ ব়্যাঙ্ক

লখনউ: ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে অন্যতম হল ইউপিএসসি। দিল্লির মতো দেশের বিভিন্ন শহরে গজিয়ে উঠেছে ইউপিএসসি-র প্রস্তুতির কোচিং সেন্টার। প্রথম বারেই ইউপিএসসি উত্তীর্ণ হওয়া ততটাও সহজ নয়। তবে এই অসাধ্যই সাধন করে দেখালেন উত্তরপ্রদেশের এক যুবক! আজ তাঁর সাফল্যের গল্পই শুনে নেওয়া যাক। মাত্র ২১ বছর বয়স সক্ষম গোয়েলের। আর এই বয়সেই রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করে ফেলেছেন তিনি। প্রথম চেষ্টাতেই ইউপিএসসি উত্তীর্ণ হয়ে বর্তমানে তিনি রাজস্থানের চুরুতে আইএএস প্রশিক্ষণার্থী পদে নিযুক্ত হয়েছেন। যদিও কোনও রকম কোচিং কিন্তু নেননি…

Read More

ফাইভে বাবা, এইটে ভাইকে হারানোর চরম শোক, তারপরেও অভাবনীয় সাফল্য জগদীশের!
ফাইভে বাবা, এইটে ভাইকে হারানোর চরম শোক, তারপরেও অভাবনীয় সাফল্য জগদীশের!

জয়পুর: আর্থিক অনটন ছিল নিত্যসঙ্গী। তার সঙ্গেই জীবনে নেমে এসেছিল কাছের মানুষদের হারানোর যন্ত্রণাও। এই প্রতিকূল পরিস্থিতিতেও মাথা নোয়াননি মা-ছেলে। কঠোর পরিশ্রম করে ছেলেকে মানুষ করেন মা। মায়ের সেই কঠোর শ্রম আর ছেলের কঠিন অধ্যবসায়ের ফল আজ মিলেছে হাতেনাতে। অবশেষে কলেজে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছেন ছেলে। আজ রাজস্থানের নাগৌরের জগদীশ রাম জিঞ্জার মুখ থেকেই শুনে নেওয়া যাক তাঁর সাফল্যের গল্প। পঞ্চম শ্রেণীতে পড়াকালীন বাবাকে হারিয়েছিলেন জগদীশ। এর পর অষ্টম শ্রেণীতে হারিয়েছিলেন ভাইকেও। জগদীশের কথায়, “বাবা ও ভাইকে হারানোর…

Read More

চা বাগানবাসীদের চিকিৎসা করতে চান ডাক্তারির প্রবেশিকায় সফল সবজি বিক্রেতার ছেলে
চা বাগানবাসীদের চিকিৎসা করতে চান ডাক্তারির প্রবেশিকায় সফল সবজি বিক্রেতার ছেলে

অনন্যা দে, আলিপুরদুয়ার: নিট বা মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় সফল হয়েছেন চা বলয়ের এক যুবক।খুশির হাওয়া চা বাগান এলাকায়। শঙ্খজিৎ দাস কালচিনির এক চাবাগানের সবজি বিক্রেতার ছেলে।পড়াশুনোতে ভাল তিনি ছোটবেলা থেকেই।ছেলের পড়াশুনোর প্রতি আগ্রহ দেখে তাঁকে পড়াশুনো ছেড়ে অন‍্য কাজ করার কথা কখনও বলেননি তার বাবা বিদ‍্যুৎ দাস। চা বাগান এলাকায় চিকিৎসকের দেখা মেলে না।শঙ্খজিৎ দেখেছেন দ্রুত চিকিৎসা না পেয়ে এলাকায় অকালেই অনেকে প্রাণ হারিয়েছেন।মনে তাঁর জেদ চেপে বসে চিকিৎসক হওয়ার। সবজি বিক্রেতা হলেও ছেলেকে ভাল স্কুলে পড়িয়েছেন তাঁর বাবা…

Read More

দিনে কাজ, রাতে পড়া, NEET-এ বাজিমাত করে ডাক্তার হওয়ার পথে কাশ্মীরের দিনমজুর
দিনে কাজ, রাতে পড়া, NEET-এ বাজিমাত করে ডাক্তার হওয়ার পথে কাশ্মীরের দিনমজুর

পুলওয়ামা : স্বপ্নের উড়ানের পথে বাধা হয়ে দাঁড়ায়নি দিনমজুরের কাজ। কঠোর পরিশ্রমের পর ১৯ বছরের কিশোর আজ অনেকটা ধাপ পেরিয়ে গেলেন ডাক্তার হওয়ার পথে। বহু প্রতিকূলতা পেরিয়ে কাশ্মীরের পুলওয়ামার উমর আহমেদ গনাই National Eligibility cum Entrance Test (NEET) পরীক্ষায় ৬০১ পেয়েছেন। সংসারের হাল ধরতে উমর পাশের গ্রামে গিয়েছিলেন ছবি আঁকার কাজ করতে। সেখানেই খবর পৌঁছয় তাঁর সাফল্যের। তাঁর বাড়িতে এখন উপচে পড়েছ শুভার্থীদের ভিড়। ফুলের মালায় বরণ করে নেওয়া হয়েছে তাঁকে। আনন্দে পড়শিদের মিষ্টিমুখ করিয়েছেন উমরের পরিজনরা। গত দু…

Read More

চাকরি খুইয়েও আয় ৯ লক্ষ! আলোচনার কেন্দ্রে এখন ’এই’ যুবক
চাকরি খুইয়েও আয় ৯ লক্ষ! আলোচনার কেন্দ্রে এখন ’এই’ যুবক

করোনা অতিমারীর দাপটে এক সময় লন্ডভন্ড হয়ে গিয়েছিল সারা বিশ্ব। শারীরিক অসুস্থতার পাশাপাশি এই অতিমারী প্রায় ধ্বংস করে দিয়েছে বৈশ্বিক অর্থনীতিকেও। সেই করাল গ্রাস থেকে বাদ যায়নি ভারতবর্ষও। করোনা অতিমারী সারা বিশ্বের জন্য অভিশাপের মতো দেখা দিয়েছিল। কিন্তু এই করোনাও অনেকের কাছে আবার আশীর্বাদের মতো রূপে দেখা দিয়েছে। যেমন ধরা যায় বিহারের বাসিন্দা পঙ্কজের কথা। বিহারের হাজিপুরের দয়ালপুর গ্রামের বাসিন্দা পঙ্কজও মনে করেন, এই করোনা অতিমারীই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আসলে পঙ্কজ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি করোনার আগে…

Read More

আয়কর আধিকারিকের আমলকি বাগান! না দেখলে বিশ্বাসই হবে না কত টাকা আয় তাঁর
আয়কর আধিকারিকের আমলকি বাগান! না দেখলে বিশ্বাসই হবে না কত টাকা আয় তাঁর

ইচ্ছের জোরে মানুষ কী না করতে পারে। তেমন ভাবেই নিজের ইচ্ছে পূরণ করে সমাজের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছেন রাজস্থানের করৌলি জেলার বিজলপুর গ্রামের এক কৃষক পরিবারের সন্তান। কৃষক পরিবার থেকে উঠে এসে জগন মীনা আয়কর বিভাগের ডেপুটি কমিশনারের পদে কাজ করেছেন। আর অবসরের পর তিনি আবার ফিরে গিয়েছেন সেই চাষের কাজেই। আসলে প্রায় ২৩ বছর আগে থেকেই তিনি বাগান করতে শুরু করেন। নিজের ৪৫ বিঘা জমিতে প্রতাপগড় থেকে ২,৮০০টি চারা এনে আমলকির বাগান শুরু করেছিলেন। অবসর গ্রহণের পর পরীক্ষামূলক…

Read More

মোমের আলো জ্বালিয়ে পড়াশোনা…! চা বাগানের নতুন ‘আলো’ জয়বাহাদুর রাই
মোমের আলো জ্বালিয়ে পড়াশোনা…! চা বাগানের নতুন ‘আলো’ জয়বাহাদুর রাই

আলিপুরদুয়ার: দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে চা বলয়ের এক যুবকের নেট জুনিয়ার রিসার্চ ফেলোশিপের পরীক্ষায় উত্তীর্ন হওয়াতে ছড়িয়ে পড়ল আনন্দ। দলসিংপাড়া রণবাহাদুর বস্তির যুবক জয় বাহাদুর রাই। ছোটবেলা থেকেই পড়াশুনোর প্রতি তার ভালবাসা ছিল অমোঘ। বাড়িতে যখন রাতের বেলায় বিদ‍্যুতের আলো থাকত না তখন মোমবাতির আলো জ্বালিয়ে পড়াশুনো চালিয়ে যেত সে। এভাবেই স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ন হয়েছে জয় বাহাদুর। বাবা চন্দ্র বাহাদুর রাই চা শ্রমিক। বাড়িতে জয়বাহাদুর রাইয়ের একটি ভাই রয়েছে। স্নাতকত্তোর পরীক্ষার পর থেকে রিসার্চ করার জন‍্য চেষ্টা…

Read More

টেন ও টুয়েলভে ফেল করেও প্রথম প্রচেষ্টায় সফল হয়ে আজ এই তরুণী আইএএস অফিসার
টেন ও টুয়েলভে ফেল করেও প্রথম প্রচেষ্টায় সফল হয়ে আজ এই তরুণী আইএএস অফিসার

গান্ধিনগর : ক্লাস টেনের প্রিবোর্ড এবং ক্লাস টুয়েলভের কিছু বিষয়ে উত্তীর্ণ হতে পারেননি তিনি৷ তার পর বহু যোজন পথ পেরিয়ে সেদিনের কিশোরী অঞ্জু শর্মা আজ গুজরাত সরকারের উচ্চ এবং কারিগরি শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি৷ কৈশোরের ব্যর্থতায় তিনি ভেঙে পড়েননি৷ বরং জীবনের দৃঢ় সঙ্কল্পকে সম্বল করে ২২ বছর বয়সেই তিনি পেরিয়ে যান ইউপিএসসি পরীক্ষার চৌকাঠ৷ প্রথম প্রচেষ্টাতেই সফল হন কঠোর প্রতিযোগিতামূলক এই পরীক্ষায়৷ ভুল থেকই শিক্ষা নিয়েছিলেন অঞ্জু৷ বুঝতে পরেছিলেন স্কুলের পড়ার সময় সঠিক সময়ে পড়া এগিয়ে রাখেননি বলেই পরীক্ষার…

Read More

পথ দেখাচ্ছে নতুন ব্যবসা, সামান্য ব্যয়ে সাফল্যের চূড়ায় শিলিগুড়ির মামা-ভাগ্নে
পথ দেখাচ্ছে নতুন ব্যবসা, সামান্য ব্যয়ে সাফল্যের চূড়ায় শিলিগুড়ির মামা-ভাগ্নে

#শিলিগুড়ি: রঙিন মাছ চাষ করে স্বনির্ভরতার পথ দেখাচ্ছে গাজলডোবার মিঠুন। ‘‌ভোরের আলো’‌ বাস্তবিক অর্থেই নতুন ভোর এনে দিয়েছে গাজলডোবার মানুষকে। যেখানে একসময় শহরের মানুষ পা রাখার কথা ভেবেও দেখেননি, সেখানেই এখন সকাল হলেই ছুটে যান হাজার হাজার মানুষ। দিনভর কাটিয়ে সন্ধেয় ঘরে ফেরেন। পর্যটনের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। আর রাজ্য সরকারের হাত ধরে হঠাৎ উন্নত হয়ে ওঠা গাজলডোবায় আরেক ভোরের স্বপ্ন দেখছেন মিঠুন মালো। মৎসজীবী পরিবারের পরিশ্রমী যুবক। মেগা ট্যুরিজম হাবের ধারে থাকা মিলনপল্লি গ্রামকে তিনি রঙিন মাছ চাষের…

Read More