Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
EBFC vs FCG: জেনে নিন কী ভাবে ফ্রি-তে দেখবেন ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া ম্যাচটি?
EBFC vs FCG: জেনে নিন কী ভাবে ফ্রি-তে দেখবেন ইস্টবেঙ্গল বনাম এফসি গোয়া ম্যাচটি?

মরশুমের শুরুটা যতটা ভাল হয়েছিল ইস্টবেঙ্গলের, আইএসএলের শুরুটা ততটাও ভালো করতে পারেনি ইস্টবেঙ্গল। তারা তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে। একটি ম্যাচ হেরেছে এবং একটি ড্র করেছে। আপাতত তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে লিগ টেবলের সাত নম্বরে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। বেঙ্গালুরুতে শেষ ম্যাচে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেও শেষ পর্যন্ত সুনীল ছেত্রীদের কাছে হার মানতে হয়েছিল কার্লেস কুয়াদ্রাতের ছেলেদের। গত ৪ অক্টোবর বেঙ্গালুরুতে খেলে আসার পর ফের শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। মাঝে লম্বা ছুটি ছিল। সেই…

Read More

ইস্টবেঙ্গলের বিতাড়িত কোচই চ্যালেঞ্জ নিয়ে পাকিস্তান ফুটবলে লিখলেন নতুন ইতিহাস
ইস্টবেঙ্গলের বিতাড়িত কোচই চ্যালেঞ্জ নিয়ে পাকিস্তান ফুটবলে লিখলেন নতুন ইতিহাস

নতুন দায়িত্ব পেয়ে একশো শতাংশ সফল ইস্টবেঙ্গলের বাতিল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। ভারতের পড়শি দেশকে এনে দিলেন বড় সাফল্য। ব্রিটিশ কোচ পাকিস্তানের সিনিয়র ফুটবল দলের দায়িত্ব নিয়েই চমকে দিলেন। বড় সাফল্য পেল পাকিস্তান। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ঘরের মাঠে কম্বোডিয়াকে ১-০ হারিয়েছে পাকিস্তান। এই প্রথম বার বিশ্বকাপের বাছাই পর্বের কোনও ম্যাচ জিতল তারা। ২০১৮ সালের পর থেকে পাকিস্তান ফুটবল টিম কোনও ম্যাচই জিততে পারেনি। পাঁচ বছর পরে কোনও ম্যাচ জিতল তারা। সেই ম্যাচ আবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের। মোদ্দা…

Read More

চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার, ভাঙল ব্রাজিলের অপরাজিত থাকার রেকর্ড
চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার, ভাঙল ব্রাজিলের অপরাজিত থাকার রেকর্ড

চোখের জলে মাঠ ছাড়তে হলে নেইমারকে। মঙ্গলবার উরুগুয়েতে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথমার্ধের ম্যাচ শেষে হাঁটুতে চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময়ে নেইমার একেবারে কান্নায় ভেঙে পড়েন। বিরতির ঠিক আগে প্রথমার্ধের ৪৪ মিনিটের মাথায়, উরুগুয়ে মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে বল দখলের লড়াই চলছিল নেইমারের। দে লা ক্রুজের ধাক্কায় পড়ে যান ব্রাজিল ফরোয়ার্ড। বাঁ-হাঁটু ধরে ব্যথায় তিনি ছটফট করে ওঠেন। তাঁর মাটি চাপড়ানো দেখেই আশঙ্কা হয়েছিল, চোট গুরুতর। মাঠেই নেইমারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুই দলের খেলোয়াড়েরাও তাঁকে…

Read More

দেবীপক্ষের সূচনাতেই শহরে রোনাল্ডিনহো, সোমবারই যাবেন মুখ্যমন্ত্রীর বাড়ি- ভিডিয়ো
দেবীপক্ষের সূচনাতেই শহরে রোনাল্ডিনহো, সোমবারই যাবেন মুখ্যমন্ত্রীর বাড়ি- ভিডিয়ো

দেবী পক্ষের সূচনা হয়ে গিয়েছে শনিবারই। দুর্গাপুজোর রোশনাইয়ে এখন থেকেই ঝলমল করছে তিলোত্তমা। তার উপর আবার ১৪ অক্টোবর পাকিস্তানকে হারিয়ে রোহিত শর্মারা উৎসবের মেজাজে আরও রং চড়িয়েছেন। তার মধ্যেই রবিবার শহরে পা রাখলেন ব্রাজিলের তারকা ফুটবলার রোনাল্ডিনহো। বিশ্ব ফুটবলে জাদুকর হিসাবে যিনি পরিচিত। দুবাই হয়ে রবিবার সন্ধ্যের সময়ে কলকাতা বিমানবন্দরে নামেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার। সরাসরি বাইপাস লাগোয়া বিলাসবহুল হোটেলে নিয়ে যাওয়া হয় ম্যাজিশিয়ানকে। রাতে পুরো বিশ্রাম নেবেন। কারণ পরের দু’দিন একেবারে ঠাঁসা সূচিতে ব্যস্ত থাকবেন রোনাল্ডিনহো। রবিবার বিমানবন্দরে রোনাল্ডিনহোকে…

Read More

দশমীর চাপ- ভুবনেশ্বরে রাত সাড়ে ৯টায় মোহনবাগানকে AFC Cup-এর ম্যাচ খেলতে হবে
দশমীর চাপ- ভুবনেশ্বরে রাত সাড়ে ৯টায় মোহনবাগানকে AFC Cup-এর ম্যাচ খেলতে হবে

বদলে গেল মোহনবাগানের এএফসি কাপের ম্যাচের সময়। ২৪ অক্টোবর কলকাতার দলটির ম্যাচ ছিল বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে। সেটি বাগানের হোম ম্যাচই ছিল। তবে দুর্গাপুজোর কারণে সেই ম্যাচে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না বলে, যুবভারতীতে আর সেই ম্যাচ করা সম্ভব হচ্ছে না। ২৪ অক্টোবর দশমী পড়েছে। বহু জায়গায় ভাসান রয়েছে। সব মিলিয়ে কোনও ভাবেই ম্যাচের জন্য আলাদা করে নিরাপত্তা দিতে পারবে না পুলিশ। তাই ম্যাচটি এখন খেলা হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। ভেন্যু বদলের পরে, এবার বদলে গেল খেলার সময়ও। প্রথমে…

Read More

একাধিক সুযোগ হাতছাড়া করেছি-চেন্নাইয়িনকে হারানোর পরেও খুঁত খুঁজে পেলেন বাগান কোচ
একাধিক সুযোগ হাতছাড়া করেছি-চেন্নাইয়িনকে হারানোর পরেও খুঁত খুঁজে পেলেন বাগান কোচ

শনিবার চেন্নাইয়ের মারিনা এরিনার উড়ল শুধুই যেন সবুজ-মেরুন রং। সেই রঙের ছটায় নিজেদের ঘরের মাঠে একেবারে বিবর্ণ হয়ে গেল চেন্নাইয়িন এফসি। এদিন চেন্নাইয়ের দলকে ৩-১ গোলে হারিয়ে প্রথম অ্যাওয়ে জয় তুলে নিল মোহনবাগান। টানা তিন ম্যাচ জিতে আইএসএল টেবলের এক নম্বর জায়গা আরও পোক্ত করল জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসরা। চলতি মরশুমে মোহনবাগানের সেরা প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধও দারুণ। আর এই সুন্দর ফুটবলের রিং মাস্টার সাহাল আব্দুল সামাদ। অনবদ্য ফুটবল খেললেন বাগানের মিডিয়ো। তিনটে গোলের পিছনে রয়েছে তাঁরই অবদান। সেই সঙ্গে গোটা…

Read More

CFC vs MBSG Live Streaming: জেনে নিন কীভাবে ফ্রি-তে দেখবেন চেন্নাই-বাগান দ্বৈরথ?
CFC vs MBSG Live Streaming: জেনে নিন কীভাবে ফ্রি-তে দেখবেন চেন্নাই-বাগান দ্বৈরথ?

আইএসএলের ২টি ম্যাচ খেলে মোহনবাগান দু’টিতেই জিতেছে। চেন্নাই আবার দু’টি ম্যাচ খেলে দু’টিতেই হেরেছে। যে কারণে ঘরের মাঠে মোহনবাগানকে হারাতে মরিয়া হয়ে থাকবে চেন্নাইয়িন। এই বছর আইএসএলে এটি চেন্নাইয়িন এফসি-র ঘরের মাঠে প্রথম ম্যাচ। প্রথম দু’টি ম্যাচে তারা পাঁচ গোল খেয়ে এসেছে গুয়াহাটি এবং ভুবনেশ্বরে গিয়ে। যে কারণে জিততে মরিয়া থাকবে চেন্নাইয়ের দলটি। তবে সহজে হাল ছাড়ার পাত্র নয় মোহনবাগানও। তারাও জয়ের ধারা ধরে রাখতে চাইবে। শুধু আইএসএল নয়, এএফসি কাপেও দুরন্ত ছন্দে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। তবে প্রথম বার…

Read More

মাত্র তিন ঘণ্টা ঘুমিয়েছি, এবার ডিএসপি-র চাকরি পাব- ইতিহাস লিখে অকপট ইউপি-র পারুল
মাত্র তিন ঘণ্টা ঘুমিয়েছি, এবার ডিএসপি-র চাকরি পাব- ইতিহাস লিখে অকপট ইউপি-র পারুল

সোমবার এশিয়ান গেমসে রুপকথার এক মহাকাব্য লিখে ফেললেন পারুল চৌধুরি। মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন পারুল। এশিয়ান গেমসের মহিলাদের ৫,০০০ মিটার দৌড়ে এটাই ভারতের প্রথম সোনা। আর যে পারুলের হাত ধরে সেই সোনা এল, সেই পারুল সোমবারই ৩,০০০ মিটার স্টিপলচেজে রুপো এনে দিয়েছেন দেশকে। ফাইনালে শুরু থেকেই আত্মবিশ্বাসী লাগছিল পারুলকে। শুরু থেকেই প্রথম তিন দৌড়বিদের মধ্যে জায়গা করে নেন তিনি। শুরুতে সবাই নিজেদের দম ধরে এগোচ্ছিলেন। শুরুতেই কেউ বড় ব্যবধান করেননি। যত প্রতিযোগিতা এগোতে লাগল,…

Read More

সুনীলকে রেখেই Asian Games-এর দল ঘোষণা ভারতের, পাওয়া গেল না গুরপ্রীত, সন্দেশকে
সুনীলকে রেখেই Asian Games-এর দল ঘোষণা ভারতের, পাওয়া গেল না গুরপ্রীত, সন্দেশকে

শেষ পর্যন্ত সুনীল ছেত্রীকে রেখেই এশিয়ান গেমসের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সুনীলকে দলে রাখা হলেও, ভারতের তারকা গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু এবং তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে পাওয়া যায়নি। তাঁদের ছাড়াই দল ঘোষণা করেছে ফেডারেশন। বুধবার (১৩ সেপ্টেম্বর) ২০২৩ এশিয়ান গেমসের জন্য ১৭ সদস্যের পুরুষ টিমের স্কোয়াড ঘোষণা করেছে ফেডারেশন। এবার এশিয়ান গেমস চিনের হ্যাংঝুতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। স্কোয়াড ঘোষণা করার পাশাপাশি এশিয়ান গেমসে প্লেয়ারদের ছাড়ার জন্য ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবগুলোকে…

Read More

ISL-এর সূচি না বদলালে,এশিয়ান কাপের প্রস্তুতিতে মাত্র ২সপ্তাহ সময় পাবেন স্টিম্যাচ
ISL-এর সূচি না বদলালে,এশিয়ান কাপের প্রস্তুতিতে মাত্র ২সপ্তাহ সময় পাবেন স্টিম্যাচ

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে ১০দিন দেরি করে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) শুরু করার জন্য অনুরোধ করেছিল, যাতে ভারত ২০২৩ এশিয়ান গেমসে শক্তিশালী দল তৈরি করতে পারে। কিন্তু কল্যাণের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেই ২১ সেপ্টেম্বর থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ীই শুরু হতে চলেছে এবারের আইএসএল। এশিয়ান গেমস শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে। আইএসএলের মাত্র দুই দিন আগে। এদিকে ক্লাবগুলি ফিফা আন্তর্জাতিক উইন্ডোর বাইরে জাতীয় দলের জন্য খেলোয়াড়দের ছেড়ে দিতে নারাজ। কারণ আইএসএল দলগুলো কোনও ভাবেই চায় না,…

Read More