Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
NEET UG-র সংশোধিত ফলাফল সত্যি কি প্রকাশিত? শিক্ষামন্ত্রকের বড় খবর, বিশদে জানুন
NEET UG-র সংশোধিত ফলাফল সত্যি কি প্রকাশিত? শিক্ষামন্ত্রকের বড় খবর, বিশদে জানুন

নয়াদিল্লি: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) সুপ্রিম কোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার ২৫ জুলাই, ২০২৪ তারিখে NEET UG-র সংশোধিত স্কোরকার্ড ২০২৪ প্রকাশ করেনি। প্রথমে এমন খবর শোনা গেলেও, পরে শিক্ষামন্ত্রকের তরফে ঘোষণা করা হয় সংশোধিত ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। তবে তা শীঘ্রই করা হবে। প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার সংশোধিত রেজাল্ট দেখা যাবে অফিশিয়ার ওয়েবসাইটে। চলতি মাসের ২৩ তারিখ শীর্ষ আদালত জানিয়েছিল নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না। তার পরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী…

Read More

৫০ জনের জন্য ৬ লাখ প্রার্থী ও বাবা-মা কাঁদবেন? NEET-PG পিছিয়ে দিতে রাজি নয় SC
৫০ জনের জন্য ৬ লাখ প্রার্থী ও বাবা-মা কাঁদবেন? NEET-PG পিছিয়ে দিতে রাজি নয় SC

স্নাতকোত্তর পর্যায়ের সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-PG) পিছিয়ে দিতে রাজি হল না সুপ্রিম কোর্ট। শুক্রবার ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, মেরেকেটে ৫০ জনের জন্য দু’লাখ পরীক্ষার্থী এবং চার লাখ অভিভাবকের যে চোখের জল পড়বে, সেটা কোনওভাবেই বরদাস্ত করা যায় না। কয়েকজনের জন্য এতজন প্রার্থীর ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া যায় না বলে সাফ জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ। যে বেঞ্চে আছেন বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রও। যে বেঞ্চ পিটিশন খারিজ করে দিয়েছে।…

Read More

‘গ্রেস মার্কস দিয়ে ছেলেখেলা’, নিট UG-র চূড়ান্ত রায়ে NTA-কে সুপ্রিম ভর্ৎসনা
‘গ্রেস মার্কস দিয়ে ছেলেখেলা’, নিট UG-র চূড়ান্ত রায়ে NTA-কে সুপ্রিম ভর্ৎসনা

নয়াদিল্লি: নিট-ইউজি ২০২৪ প্রশ্নপত্র ফাঁসের মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার গোটা দেশ তাকিয়ে ছিল এই মামলার রায়ের দিকে। দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, ‘নিট-ইউজি ২০২৪ পরীক্ষার প্রশ্নপত্র পদ্ধতিগত ভাবে ফাঁস করা হয়নি। এই পেপার লিক শুধুমাত্র পটনা এবং হাজারিবাগের মধ্যে সীমাবদ্ধ ছিল।’ সুপ্রিম কোর্ট তার রায়ে বলে, পরীক্ষা ব্যবস্থার সাইবার নিরাপত্তায় সম্ভাব্য দুর্বলতাগুলি শনাক্ত করতে এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য ‘এসওপি’ প্রণয়ন করার কথা বিবেচনা করবে কেন্দ্র দ্বারা গঠিত কমিটি। পরীক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াগুলি যাতে আরও পোক্ত হয় এবং পরীক্ষা…

Read More

৩০ লাখে প্রশ্নপত্র কেনা পরীক্ষার্থীরা কেমন ফল করেছেন NEET-এ? আদালতে জানাল NTA
৩০ লাখে প্রশ্নপত্র কেনা পরীক্ষার্থীরা কেমন ফল করেছেন NEET-এ? আদালতে জানাল NTA

বুধবার গভীর রাতে সুপ্রিম কোর্টে নিট পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে একটি হলফনামা পেশ করে এনটিএ। উল্লেখ্য, অভিযোগ উঠেছে, পটনা এবং রাজস্থানের সাওয়াই মাধোপুরে নিট পরীক্ষার প্রশ্নফাঁস হয়েছিল। এই আবহে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বুধের রাতে শীর্ষ আদালতে জমা দেওয়া হলফনামায় এনটিএ দাবি করল, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ সত্যি নয়। এনটিএ-র দাবি, পটনায় যে সব পরীক্ষার্থী প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে, তারা কেউই পরীক্ষায় এমন কোনও ভালো মার্কস পাননি। পরীক্ষার স্বচ্ছতা এতে নষ্ট হয়নি। এরই…

Read More

পুরনো 2G রায়ে সংশোধন চেয়ে আদালতে কেন্দ্র; ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দিতে পদক্ষেপ, অভিযোগ
পুরনো 2G রায়ে সংশোধন চেয়ে আদালতে কেন্দ্র; ঘনিষ্ঠদের সুবিধা পাইয়ে দিতে পদক্ষেপ, অভিযোগ

নয়াদিল্লি: মনমোহন সিংহ নেতৃত্বাধীন দ্বিতীয় UPA সরকারের পতনের অন্যতম কারণ হিসেবে আজও ধরা হয় 2G Spectrum দুর্নীতিকে। অথচ আজ পর্যন্ত ওই মামলায় কেউ দোষী সাব্যস্ত হননি, বরং একে একে বেকসুর খালাস পেয়ে গিয়েছেন ৩৫ জন। 2G Spectrum দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-র রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলে বিশেষ CBI আদালতই। সেখানে কোনও দুর্নীতিই ছিল না, শুধু অভিযোগ আনা হয়েছিল বলে মন্তব্য করে CBI আদালত। সেই 2G Spectrum দুর্নীতি মামলার রায় সংশোধনের দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রের নরেন্দ্র…

Read More

কার থেকে কার কাছে, কত টাকা, নেই উল্লেখ, নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ
কার থেকে কার কাছে, কত টাকা, নেই উল্লেখ, নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্বাচনী বন্ড সংক্রান্ত নথি নির্বাচন কমিশনের কাছে জমা গিয়েছিল স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। SBI-এর কাছ থেকে প্রাপ্ত তথ্য এবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করল নির্বাচন কমিশন। দেশের কোন কর্পোরেট সংস্থা, কোন শিল্পপতির কাছ থেকে, কোন রাজনৈতিক দলের তহবিলে কত টাকা চাঁদা ঢুকেছে, সেই সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে কমিশনের ওয়েবসাইটে, যাতে দেশের বহু সংস্থার নাম রয়েছে। চাঁদাপ্রাপকদের  তালিকায় রয়েছে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, DMK, বিজু জনতা দল-সহ প্রায় সব রাজনৈতিক দলই। (Electoral Bonds Data) সুপ্রিম…

Read More

‘শুধু যোগগুরুই’, পতঞ্জলির কোনও পদেই নেই রামদেব, SC-তে হাওয়া বেগতিক দেখে দাবি
‘শুধু যোগগুরুই’, পতঞ্জলির কোনও পদেই নেই রামদেব, SC-তে হাওয়া বেগতিক দেখে দাবি

এতদিন পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের হয়ে মুখ খুলতেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও মুখ খুলেছিলেন। কিন্তু মঙ্গলবার সুপ্রিম কোর্টে আদালত অবমাননার নোটিশ জারির সময় আসতেই ‘যোগগুরু’ হয়ে গেলেন বাবা রামদেব। পতঞ্জলির বিভিন্ন দ্রব্যের বিভ্রান্তিকর বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় রামদেবের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রেশ ধরেই বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লা জানতে চায় যে পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডে কোনও পদে রামদেব আছেন কিনা। সেই প্রশ্নের জবাবে পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের আইনজীবী বিপিন সংঘি বলেন, ‘কোম্পানির কোনও পদে…

Read More

জেলে যেতে হবে: সুকান্ত, প্রশ্রয় দিচ্ছে BJP, বলছেন সুজন, সুপ্রিম কোর্টে অভিষেকের ধাক্কায় কটাক্ষ
জেলে যেতে হবে: সুকান্ত, প্রশ্রয় দিচ্ছে BJP, বলছেন সুজন, সুপ্রিম কোর্টে অভিষেকের ধাক্কায় কটাক্ষ

কলকাতা: হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ সংক্রান্ত খবর সম্প্রচার বন্ধের জন্য় সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন। কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই জোড়া আবেদনই খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে। আদালত জানিয়ে দিল, এ ব্যাপারে কোনও রকম হস্তক্ষেপ করবে না তারা। তবে কিছু বলার থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেতে পারেন অভিষেক। আর সেই নিয়ে নতুন করে তরজা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। বিচারব্যবস্থার উপর চাপসৃষ্টি করে কিছু হবে না, আগামী দিনে জেলে যেতে হবে বলে মন্তব্য করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নিয়োগ…

Read More

সুপ্রিম কোর্টে পিছোল মহুয়ার আবেদনের শুনানি, ফাইল পড়ে দেখতে সময় লাগবে, জানাল শীর্ষ আদালত
সুপ্রিম কোর্টে পিছোল মহুয়ার আবেদনের শুনানি, ফাইল পড়ে দেখতে সময় লাগবে, জানাল শীর্ষ আদালত

নয়াদিল্লি: সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূলের Mahua Moitra (মহুয়া মৈত্র )। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) মহুয়ার আবেদনের শুনানি হল না। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত আবেদনের শুনানি স্থগিত রাখা হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, আগে সব ফাইল পড়ে দেখতে হবে তাদের। তার জন্য সময়ের প্রয়োজন। তার পর বিষয়টি নিয়ে শুনানি হবে। নিয়ম বহির্ভূত ভাবে তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ এনেছেন মহুয়া। টাকার বিনিময়ে সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ মহুয়ার বিরুদ্ধে। বিজেপি সাংসদ…

Read More

‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে পারবেন রাজ্যপাল, মাথা গলাতে পারবে না রাজ্য’
‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে পারবেন রাজ্যপাল, মাথা গলাতে পারবে না রাজ্য’

আচার্য হিসেবে স্বাধীনভাবেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে পারবেন রাজ্যপাল। তাতে হস্তক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে কেরলের কান্নুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পুনরায় নিয়োগ করার সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কেরল সরকার যে কাজটা করেছে, সেটা পুরোপরি অযাচিত। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাজ্যপালের হাতে যে ক্ষমতা আছে, তাতে অকারণে হস্তক্ষেপ করেছে কেরল সরকার। যে মামলায় সেই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটার…

Read More