Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কার থেকে কার কাছে, কত টাকা, নেই উল্লেখ, নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ
কার থেকে কার কাছে, কত টাকা, নেই উল্লেখ, নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্বাচনী বন্ড সংক্রান্ত নথি নির্বাচন কমিশনের কাছে জমা গিয়েছিল স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। SBI-এর কাছ থেকে প্রাপ্ত তথ্য এবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করল নির্বাচন কমিশন। দেশের কোন কর্পোরেট সংস্থা, কোন শিল্পপতির কাছ থেকে, কোন রাজনৈতিক দলের তহবিলে কত টাকা চাঁদা ঢুকেছে, সেই সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে কমিশনের ওয়েবসাইটে, যাতে দেশের বহু সংস্থার নাম রয়েছে। চাঁদাপ্রাপকদের  তালিকায় রয়েছে বিজেপি, কংগ্রেস, তৃণমূল, DMK, বিজু জনতা দল-সহ প্রায় সব রাজনৈতিক দলই। (Electoral Bonds Data) সুপ্রিম…

Read More

দেশজুড়ে চালু CAA, আবেদন করার জন্য মোবাইল অ্যাপ চালুর ভাবনা
দেশজুড়ে চালু CAA, আবেদন করার জন্য মোবাইল অ্যাপ চালুর ভাবনা

কলকাতা: CAA চালু করে আসলে নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে দাবি তৃণমূলের (Trinamool Congress)। পাল্টা বিজেপির (BJP) বক্তব্য, মিথ্য়ে প্রচার করে, উস্কানি দিচ্ছে রাজ্য়ের শাসক দল। এই আবহে, নাগরিকত্বের আবেদন করার জন্য খোলা হয়েছে পোর্টাল। চালু করা হবে ‘CAA-2019’-নামে একটি মোবাইল অ্যাপও। মোবাইল অ্যাপও চালুর ভাবনা: কেউ সতর্ক করছেন, কেউ পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন। CAA নিয়ে দাবি পাল্টা দাবি ঘিরে এখন জোর তরজা, রাজনৈতিক বিভ্রান্তি। নাগরিকত্বের আবেদন করার জন্য খোলা হয়েছে, Indian Citizenship Online Portal। কী করে আবেদন…

Read More

BJP নেতাদের সঙ্গে কথা হয়, তৃণমূলে যোগ্যরা বঞ্চিত, বললেন মমতার ভাই বাবুন
BJP নেতাদের সঙ্গে কথা হয়, তৃণমূলে যোগ্যরা বঞ্চিত, বললেন মমতার ভাই বাবুন

কলকাতা: লোকসভা নির্বাচনের প্রার্থিতালিকা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে তৃণমূলের অন্দরে। একে একে মুখ খুলেছেন অর্জুন সিংহ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবীররা। সেই আবহে বিতর্কে বাড়তি মাত্রা যোগ করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা নিয়ে যেমন অসন্তোষ প্রকাশ করেছেন, তেমনই তৃণমূলের পুরনো নেতাদের বঞ্চনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। বিজেপি নেতাদের সঙ্গে সুসম্পর্কের কথাও জানিয়েছেন বাবুন। (Babun Banerjee) বুধবার এবিপি আনন্দের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীকে দেওয়া সাক্ষাৎকারে অসন্তোষ প্রকাশ করেন বাবুন। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তিনি।…

Read More

হুগলিতে দুই অভিনেত্রীর টরেটক্কা, একে অপরকে কত নম্বর দিচ্ছেন লকেট, রচনা ?
হুগলিতে দুই অভিনেত্রীর টরেটক্কা, একে অপরকে কত নম্বর দিচ্ছেন লকেট, রচনা ?

অনির্বাণ বিশ্বাস ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা : সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় ( Rachana Banerjee ) , লকেট চট্টোপাধ্যায় ( Locket Chatterjee ) । এক সঙ্গে কাজ করার স্মৃতি দুজনেরই মনে। এবার কি রাজনীতির ময়দানের লড়াই সেই পুরনো মাধুর্য নষ্ট করবে ? দু’জনই অভিনেত্রী। লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন-এর জগতে সহকর্মী । কিন্তু রাজনীতি তাঁদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। হুগলি লোকসভা (Hooghly Loksabha Elections )  আসনে বিজেপি প্রার্থী করেছে লকেট চট্টোপাধ্যায়কে। আর তাঁর বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করিয়েছে তৃণমূল। সহকর্মী হিসেবে…

Read More

‘বঙ্গাল পর ইতনা গুসসা কিউঁ পিন্টুবাবু’? মমতার নিশানায় কে
‘বঙ্গাল পর ইতনা গুসসা কিউঁ পিন্টুবাবু’? মমতার নিশানায় কে

কলকাতা: আন্তর্জাতিক নারীদিবসের আগে রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহরে পদযাত্রার পর ধর্মতলায় সভা করেন তিনি। সেখান থেকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং BJP-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলনেত্রী। আক্রমণ করতে বাছাই করা শব্দও বেছে নেন তিনি। ভাষণে বার বার ‘পিন্টুবাবু’র কথা শোনা যায় তাঁর মুখে। মমতা যদিও সরাসরি নাম নেননি, তবে মোদির উদ্দেশেই তাঁর ওই সম্বোধন বলে মনে করছে রাজনৈতিক মহল। (Mamata Banerjee) আন্তর্জাতিক নারী দিবসের আগে বৃহস্পতিবার কলেজ স্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা। এদিনের…

Read More

রাজ্যসভা নির্বাচনে গড়াপেটার অভিযোগ, তার মধ্যেই হিমাচলে সঙ্কট কংগ্রেসের, বিধায়ক ভাঙাল BJP?
রাজ্যসভা নির্বাচনে গড়াপেটার অভিযোগ, তার মধ্যেই হিমাচলে সঙ্কট কংগ্রেসের, বিধায়ক ভাঙাল BJP?

নয়াদিল্লি: বিধানসভা নির্বাচনে জিতে এক বছর হয়েছে সরকার গড়েছে কংগ্রেস। আসন্ন লোকসভা নির্বাচনের আগে সেই হিমাচলপ্রদেশই হাতছাড়া হওয়ার জোগাড় তাদের। মঙ্গলবার রাজ্যসভা নির্বাচন ঘিরে যখন চরম তৎপরতা, গড়াপেটার অভিযোগ উঠছে, সেই সময়ই হিমাচলে কংগ্রেস (Congress) বিধায়কদের ভাঙিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। CRPF-কে পাহারায় রেখে ছয় কংগ্রেস বিধায়ককে BJP হরিয়ানায় সরিয়ে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। (Rajya Sabha Elections 2024) মঙ্গলবার এমনিতেই রাজ্যসভা নির্বাচন নিয়ে টানাপোড়েন চরমে।  ভোটাভুটি চলাকালীন, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি-সহ বেশ কিছু বিরোধী দল থেকে ভোট…

Read More

কোমরে বাঁধা ময়ূরের পেখম, পৌরাণিক দ্বারকানগরীতে মোদি, জলের নিচেই সারলেন পুজো
কোমরে বাঁধা ময়ূরের পেখম, পৌরাণিক দ্বারকানগরীতে মোদি, জলের নিচেই সারলেন পুজো

নয়াদিল্লি: কৃষ্ণভূমি দ্বারকায় ভক্তিভাবে উদ্বেল মন। জলে ডুব দিয়ে সারলেন দর্শন। পুজো সারলেন জলের নিচেই। পৌরাণিক দ্বারকানগরীরতে শ্রীকৃষ্ণের উদ্দেশে এভাবেই শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই ছবি পোস্ট করলেন তিনি। জানালেন, জলে নিমজ্জিত দ্বারকানগরী প্রাচীন আধ্যাত্মিক মহানুভবতার সঙ্গে একাত্ম বোধ করতে সাহায্য করেছে তাঁকে। (Narendra Modi) রবিবার গুজরাত উপকূলে আরব সাগরে ডুব দেন মোদি। তাঁর পরনে ছিল গেরুয়া বসন। কোমরে বাঁধা ছিল ময়ূরের পেখম। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তের একাধিক ছবিও পোস্ট করেন তিনি। লেখেন, ‘জলে নিমজ্জিত…

Read More

‘আমরা যতদিন আছি, কেউ বাংলাকে ভাতে মারতে পারবে না’, বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের
‘আমরা যতদিন আছি, কেউ বাংলাকে ভাতে মারতে পারবে না’, বকেয়া নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের

মহেশতলা: কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ফের সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে নির্বাচনে হেরে গিয়ে গায়ের জোরে বাংলার মানুষের প্রাপ্য টাকা কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছেন বলে আবারও অভিযোগ তুললেন তিনি। অভিষেক জানিয়েছেন, তৃণমূলের সরকার যতদিন বাংলা থাকবে, যতই চেষ্টা করুক, বাংলাকে ভাতে মারতে পারবে না কেউ। (Abhishek Banerjee) রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের মহেশতলায় সভা করেন অভিষেক। সেখানেই ফের কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। অভিষেক বলেন, “বাংলার মানুষের টাকা জবরদস্তি, গায়ের জোরে আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার।…

Read More

বাংলা থেকেই ভোটের প্রচারে ঝড় ! মার্চে ৩ বার রাজ্যে মোদি, কোথায় কবে সভা ?
বাংলা থেকেই ভোটের প্রচারে ঝড় ! মার্চে ৩ বার রাজ্যে মোদি, কোথায় কবে সভা ?

দীপক ঘোষ, রুমা পাল, আশাবুল হোসেন, কলকাতা : বাংলা থেকেই লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলতে চাইছেন প্রধানমন্ত্রী।  মার্চের প্রথম সপ্তাহেই ৩ বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১, ২ ও ৬ মার্চ দক্ষিণবঙ্গে পরপর সভা করবেন মোদি। ২৫ ফেব্রুয়ারি ভার্চুয়ালি কল্যাণী এইমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আর বঙ্গ সফরে এসে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোর সূচনা করতে পারেন নরেন্দ্র মোদি। ১ মার্চ হুগলির আরামবাগে জনসভা করবেন মোদি। ২ মার্চ নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করবেন মোদি। ৬ মার্চ বক্তব্য…

Read More

Mimi Chakraborty: সর্বাধিক যক্ষ্মা রোগী দত্তক নিয়ে চমকে দিলেন 'সাংসদ' মিমি…
Mimi Chakraborty: সর্বাধিক যক্ষ্মা রোগী দত্তক নিয়ে চমকে দিলেন 'সাংসদ' মিমি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বৃহস্পতিবার আচমকাই সাংসদ পদ থেকে ইস্তফা পত্র দিয়েছেন যাদবপুরের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) তা গ্রহণ করলে সংসদে গিয়ে ইস্তফা দেবেন তিনি, জানিয়ে দেন অভিনেত্রী। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্তফা গ্রহণ করেননি। একদিকে যেমন দলের অন্দরে মিমির কাজে অংশগ্রহণ করা নিয়ে সমালোচনা আছে, সেরকম মিমির তরফেও বেশ কিছু অভিযোগ আছে। সাংসদ হিসেবে কাজ করার সময়ে কিছু বাধার সম্মুখীন হয়েছেন তিনি, এমনটাই জানান মিমি। এরই মাঝে তাঁর সমাজসেবার বেশ কিছু…

Read More