Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
প্রস্টেট ক্যানসারে আক্রান্ত জো বাইডেন, বর্তমানে কেমন অবস্থায় রয়েছেন তিনি?
প্রস্টেট ক্যানসারে আক্রান্ত জো বাইডেন, বর্তমানে কেমন অবস্থায় রয়েছেন তিনি?

গত সপ্তাহ থেকেই অসুস্থ বোধ করছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সপ্তাহে প্রস্রাব করতে সমস্যা হওয়ার মতো কিছু স্বাস্থ্যগত সমস্যা দেখা দেওয়ার পর ডাক্তাররা জানতে পারেন যে প্রোস্টেট ক্যানসার আক্রান্ত জো বাইডেন। রবিবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অফিস থেকে জানানো হয়েছে এমনটাই। জানা গিয়েছে, ক্যানসার তাঁর হাড়েও ছড়িয়ে পড়েছে। বাইডেন এবং তার পরিবার এখন ডাক্তারদের সঙ্গে কথা বলছেন। বাইডেনের কোন চিকিৎসা নেওয়া উচিত, তা নিয়ে পরামর্শ নেওয়া হচ্ছে। জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার নির্ণয় সম্পর্কে আপনার যা জানা…

Read More

দায়িত্ব ছাড়ার আগে তৃতীয় বিশ্বযুদ্ধে ইন্ধন বাইডেনের? নাগরিকদের প্রস্তুতির নির্দেশ একাধিক দেশে
দায়িত্ব ছাড়ার আগে তৃতীয় বিশ্বযুদ্ধে ইন্ধন বাইডেনের? নাগরিকদের প্রস্তুতির নির্দেশ একাধিক দেশে

নয়াদিল্লি: নির্বাচনে জয়ী হলেও আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে এখনও দায়িত্ব গ্রহণ করেননি ডোনাল্ড ট্রাম্প। আপাতত বকেয়া কাজ সারছেন জো বাইডেন। কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার আগে বাইডেন কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে চলেছেন, এই প্রশ্নই এখন মুখে মুখে ফিরছে আন্তর্জাতিক মহলে। বেশ কিছু দেশ ইতিমধ্যেই নাগরিকদের তৃতীয় বিশ্বযুদ্ধের কথা মাথায় রেখে আগাম সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। (World War 3) ইউক্রেনের হাতে যেভাবে তাঁর সরকার আমেরিকায় তৈরি ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছে, তাতেই এই প্রশ্ন উঠে আসছে। রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ ১০০০…

Read More

রুপোর ট্রেন, পশমিনা শাল, আমেরিকা সফরে বাইডেনকে দুর্মূল্য উপহার মোদির
রুপোর ট্রেন, পশমিনা শাল, আমেরিকা সফরে বাইডেনকে দুর্মূল্য উপহার মোদির

ওয়াশিংটন: আমেরিকা সফরে গিয়ে দেশের প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে দুর্মূল্য উপহার তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাইডেনকে রুপোর তৈরি ট্রেনের প্রতিকৃতি উপহার দিলেন তিনি। ওই মডেল ট্রেনটি একটি অ্যান্টিক। হাতের কাজ রয়েছে ট্রেনটির গায়ে। খোদাই করে লেখা রয়েছে, ‘দিল্লি থেকে ডেলাওয়্যার’। (Narendra Modi in US) আসলে চতুর্দেশীয় সম্মেলনে যোগ দিতে তিন দিনের আমেরিকা সফরে গিয়েছেন মোদি। বাইডেনের শহর ডেলাওয়্যারের উইলমিংটনে দু’জনের মধ্যে সাক্ষাৎ হয়। ট্রেনের দুই দিকেই তাই ‘দিল্লি থেকে ডেলাওয়্যার’ লেখা রয়েছে। ট্রেনের ইঞ্জিনের গায়ে লেখা রয়েছে…

Read More

বাইডেনের পরিবর্তে ট্রাম্পকে টেক্কা দেবেন কমলা? একদিনেই রেকর্ড ফান্ড পেলেন ভারতীয় বংশোদ্ভূত
বাইডেনের পরিবর্তে ট্রাম্পকে টেক্কা দেবেন কমলা? একদিনেই রেকর্ড ফান্ড পেলেন ভারতীয় বংশোদ্ভূত

নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে একের পর এক চমক। জো বাইডেনের সুস্থতা নিয়ে প্রশ্নের মধ্যেই প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা। সেই রেশ কাটতে না কাটতেই আচমকা প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী করার পক্ষে সওয়ালও করলেন। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে। ভারতীয় বংশোদ্ভূত কমলা যদি ট্রাম্পকে হারিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেক্ষেত্রে প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস রচনা করবেন। (Kamala Harris) বাইডেনের ঘোষণার পর থেকেই ডেমোক্র্যাটদের তরফে কমলার পক্ষে সমর্থন টানার…

Read More

‘আরও একটি যুদ্ধ সইতে অক্ষম পৃথিবী’, ইরান-ইজরায়েলকে বার্তা ভারত-রাষ্ট্রপুঞ্জের, G7 বৈঠক করছেন বা
‘আরও একটি যুদ্ধ সইতে অক্ষম পৃথিবী’, ইরান-ইজরায়েলকে বার্তা ভারত-রাষ্ট্রপুঞ্জের, G7 বৈঠক করছেন বা

নয়াদিল্লি: ইজরায়েল বনাম হামাস যুদ্ধ চলছিলই। সেই আবহেই নয়া সঙ্কট হাজির। ইজরায়েলকে লক্ষ্য করে হামলা চালাল ইরান। এর ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি যেভাবে তপ্ত হয়ে উঠছে, সেই নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল ভারত। যুদ্ধ পরিস্থিতিতে ইতি টেনে অবিলম্বে শান্তি ফেরানোর পক্ষে সওয়াল করল দিল্লি। ইরান এবং ইজরায়েল যাওয়া থেকে ভারতীয়দের বিরত থাকতেও বলা হল। (Israel Iran War) ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে রবিবার উদ্বেগ প্রকাশ করে দিল্লি। বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘ইজরায়েল এবং ইরানের মধ্যে…

Read More

গাজায় নিহত ৩০৯৬০, ‘থামতে জানতে হয়’, এবার ইজরায়েলকে কড়া বার্তা আমেরিকার
গাজায় নিহত ৩০৯৬০, ‘থামতে জানতে হয়’, এবার ইজরায়েলকে কড়া বার্তা আমেরিকার

নয়াদিল্লি: নয় নয় করে গাজায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গিয়েছে। এবার ইজরায়েল, বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনায় মুখ খুলল আমেরিকা। গাজায় যেভাবে নিরীহ নাগরিকের মৃত্যু বেড়ে চলেছে, তার জন্য নেতানিয়াহুকে কাঠগড়ায় তুললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। প্যালেস্তিনীয় সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধে নেতানিয়াহু যে অবস্থান নিচ্ছেন, তাতে ইজরায়েলের লাভের চেয়ে ক্ষতি বেশি হচ্ছে বলে মন্তব্য করলেন তিনি। (Joe Biden) গত বছর অক্টোবর থেকে ইজরায়েল বনাম হামাস যুদ্ধ চলছে। এই যুদ্ধে এখনও পর্যন্ত শুধুমাত্র গাজাতেই কমপক্ষে ৩০ হাজার…

Read More

আস্থা নেই বাইডেনে, পছন্দ প্রাক্তন ফার্স্ট লেডিকে, ট্রাম্পের বিরুদ্ধে মিশেলকে প্রার্থী করার দাবি
আস্থা নেই বাইডেনে, পছন্দ প্রাক্তন ফার্স্ট লেডিকে, ট্রাম্পের বিরুদ্ধে মিশেলকে প্রার্থী করার দাবি

ওয়াশিংটন: আমেরিকার মসনদে ফেরার আশায় মরিয়া ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন আদৌ তাঁর মোকাবিলা করতে পারবেন কি না, সেই নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ডেমোক্র্যাটস শিবিরেই। সেই আবহেই, প্রেসিডেন্ট নির্বাচনে মিশেল ওবামাকে শামিল করার দাবি আরও জোরাল হল। বাইডেনের পরিবর্তে ডেমোক্র্যাটসদের তরফে প্রাক্তন ফার্স্ট লেডি মিশেলকে প্রার্থী করার দাবি জানালেন ডেমোক্র্যাটস সদস্যরাই। (US President Elections 2024) Rasmussen Reports Polls-এ নিজেদের মতামত জানিয়েছেন ডেমোক্র্যাটস শিবিরের সদস্যরা। সেখানে ৪৮ শতাংশ জানিয়েছেন, বাইডেনের উপর আস্থা নেই তাঁদের। নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান্স-এর তরফে যদি…

Read More

চিনের ‘স্মার্ট গাড়ি’ থেকে কি পাচার হচ্ছে সংবেদনশীল মার্কিন তথ্য? হবে তদন্ত
চিনের ‘স্মার্ট গাড়ি’ থেকে কি পাচার হচ্ছে সংবেদনশীল মার্কিন তথ্য? হবে তদন্ত

গাড়ির বাজারে আধিপত্য বিস্তার করে দেশের গোপন তথ্য চুরি করতে পারে চিন! চিনের তৈরি বৈদ্যুতিক যানবাহন এবং অন্যান্য তথাকথিত সংযুক্ত যানবাহন আমেরিকার নাগরিক এবং অবকাঠামো সম্পর্কে সংবেদনশীল ডেটা চুরি করে সেই ডেটা চিনে পাঠাতে পারে কিনা, তা জানতে চাইছে আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে চিন। আমি থাকতে তা হতে দেব না।’ এ প্রসঙ্গে, মার্কিন হোয়াইট হাউস বলেছে যে চিনের গাড়ি আমদানি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিনা তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত…

Read More

ইজরায়েলকে সমর্থন আমেরিকার, যুদ্ধের অবসান চেয়ে ক্যাপিটলে বিক্ষোভে ইহুদিরাই
ইজরায়েলকে সমর্থন আমেরিকার, যুদ্ধের অবসান চেয়ে ক্যাপিটলে বিক্ষোভে ইহুদিরাই

নয়াদিল্লি: যুদ্ধের সূচনাপর্বেই ইজরায়েলকে সমর্থনের কথা জানিয়েছিলেন জো বাইডেন। আশ্বাস জোগাতে সশরীরে ইজরায়েল পৌঁছেও গিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু ইজরায়েল-প্য়ালেস্তাইন যুদ্ধ নিয়ে দেশের অন্দরেই মতবিভেদ দেখা দিয়েছে। নিরীহ প্যালেস্তিনীয়দের উপর মুড়ি-মুড়কির মতো বোমাবর্ষণ নিয়ে সরব হয়েছেন আমেরিকার নাগরিকরা, যাঁদের মধ্যে অধিকাংশই ইহুদি সম্প্রদায়ের মানুষজন। বাইডেন যখন ইজরায়েলে, সেই সময় ওয়াশিংটন ডিসি-তে মার্কিন ক্যাপিটলের সামনেই বিক্ষোভে দেখালেন তাঁরা। (Israel Palestine War) বুধবার হাজার হাজার মানুষের জমায়েত দেখা যায় মার্কিন ক্যাপিটলের সামনে। মার্কিন ক্যাপিটলের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে যুদ্ধের বিরোধিতা করেন তাঁরা। ইজরায়েলকে…

Read More

রাতের অন্ধকারে গাজার হাসপাতালে বিস্ফোরণ, বাইডেনের সফর বাতিল করল জর্ডান, তেতে উঠছে পঃ এশিয়া
রাতের অন্ধকারে গাজার হাসপাতালে বিস্ফোরণ, বাইডেনের সফর বাতিল করল জর্ডান, তেতে উঠছে পঃ এশিয়া

নয়াদিল্লি: যুদ্ধ পরিস্থিতিতে এমনিতেই বিভাজন চোখে পড়ছে আন্তর্জাতিক রাজনীতিতে। গত ২৪ ঘণ্টার ঘটনাবলী সেই ফাটল আরও চওড়া করে দিল। ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে আগেই ইজরায়েলের পক্ষ নিয়েছে আমেরিকা (Israel Palestine Conflict)। কিন্তু মঙ্গলবার রাতে গাজার হাসপাতালে বিস্ফোরণে শয়ে শয়ে মানুষের মৃত্যুতে আন্তর্জাতিক সমীকরণেও রদবদল চোখে পড়ছে। কারণ ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ নিয়ে জর্ডানে আয়োজিত সম্মেলনে আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল বাইডেনের। গভীর রাতে গাজার হাসপাতালে ওই হামলার পর, বাইডেনের সফরই বাতিল করে দিয়েছে জর্ডান। (Israel Palestine War) ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের মধ্যেই বুধবার পশ্চিম এশিয়া…

Read More