চলে যেতেই হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমিরের প্রাক্তন
মুম্বই: ককরোচদের সমর্থনে রাস্তায় নামায় দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ। সেই নির্দেশ বাতিলের আর্জি নিয়ে বম্বে হাইকোর্টে অভিনেতা ইমরান খান। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের তরফে ইমরানকে দেশ ছাড়তে বলা হয়েছিল। ২৮ অক্টোবরের মধ্যে বেরিয়ে যেতে বলা হয় তাঁকে। জরুরি ভিত্তিতে সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিতে আবেদন জানালেন তিনি। (Imran Khan) আইনজীবী জুলফিকর মেমন, পারভেজ মেমন এবং চিরাগ নায়েকের মাধ্যমে আদালতে আবেদন জানিয়েছেন ইমরান। সোমবার জরুরি ভিত্তিতে মামলাটি আদালতে উঠবে বলে জানা যাচ্ছে। এর আগে, গত ১০ অক্টোবর মুম্বইয়ের…









