Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মসজিদে বিস্ফোরণের নেপথ্যে কি খোদ আসিম মুনির? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্ন পাকিস্তানেরই
মসজিদে বিস্ফোরণের নেপথ্যে কি খোদ আসিম মুনির? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্ন পাকিস্তানেরই

নয়াদিল্লি: জুম্মার নমাজ চলাকালীন তীব্র বিস্ফোরণ। মসজিদ জুড়ে ছিন্নভিন্ন হয়ে পড়েছিল শুধু লাশ। ইসলামাবাদ থেকে গতকাল ওই ছবি সামনে আসতে চমকে উঠেছিলেন সকলেই। আর সেই নিয়েই এবার চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। এই হামলার নেপথ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের হাত থাকতে পারে বলে অভিযোগ। (Islamabad Blast News) শুক্রবার জুম্মার নমাজ চলাকালীন ইসলামাবাদের শিয়া মসজিদে তীব্র বিস্ফোরণ ঘটে। সব মিলিয়ে ৩৬ জন প্রাণ হারিয়েছেন ওই বিস্ফোরণে। আহতের সংখ্যা প্রায় ১৭০। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই একটি ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও-য়…

Read More

বর্ণপ্রথা চালু হল আফগানিস্তানে, আইনি স্বীকৃতি পেল দাসত্ব, মেয়েদের অবস্থা শোচনীয়
বর্ণপ্রথা চালু হল আফগানিস্তানে, আইনি স্বীকৃতি পেল দাসত্ব, মেয়েদের অবস্থা শোচনীয়

নয়াদিল্লি: জন্মসূত্রে মানুষকে ভাগ করার ‘বর্ণপ্রথা’র অবসান ঘটেছে ভারতে। কিন্তু পড়শি দেশ আফগানিস্তানে এবার কার্যত ‘বর্ণপ্রথা’ চালু হল। আফগান সমাজের মানুষকে চার ভাগে ভাগ করল দেশের তালিবান সরকার। শুধু তাই নয়, ‘দাসত্ব’কে আইনি স্বীকৃতি দিল আফগানিস্তানের তালিবান সরকার। (Afghanistan Class Division) আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবান সরকার নয়া ‘ক্রিমিনাল প্রসিডিওর কোড ফর কোর্টস’ চালু করেছে, তাতে ফৌজধারি কার্যবিধি লিপিবদ্ধ রয়েছে। সেটি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। একযোগে সরব হয়েছেন মানবাধিকার সংস্থাগুলি। কারণ তালিবান সরকার দেশের মানুষকে চারটি অসম শ্রেণিতে ভাগ করেছে।…

Read More

আফগান সীমান্তে পাকিস্তানি সেনার কনভয় উড়ল, প্রাণ গেল ক্যাপ্টেন-সহ ৬ জনের, নেপথ্য়ে পাক-তালিবান
আফগান সীমান্তে পাকিস্তানি সেনার কনভয় উড়ল, প্রাণ গেল ক্যাপ্টেন-সহ ৬ জনের, নেপথ্য়ে পাক-তালিবান

নয়াদিল্লি: যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভেস্তে গিয়েছে। এখনও কার্যত সম্মুখসমরে পাকিস্তান ও আফগানিস্তান। আর সেই আবহেই আফগানিস্তান সীমান্তে বেঘোরে প্রাণ গেল পাক সেনার এক ক্যাপ্টেনের। মারা গিয়েছেন আরও পাঁচ সেনাকর্মী।  সেনার একটি কনভয়ও উড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। (Pakistan-Afghanistan Border) বুধবার পাকিস্তানের সেনার জনসংযোগ বিভাগ  এই স্বীকারোক্তি এসেছে। তারা জানিয়েছে, আফগান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়ার খুররম জেলায় ‘জঙ্গি’দের সঙ্গে সংঘর্ষে ছ’জনের প্রাণ গিয়েছে। গোপন অভিযান চলাকালীন তাঁদের মৃত্য়ু হয়েছে বলে জানানো হয়েছে। (Pakistan-Afghanistan Conflict) ওই বিবৃতিতে বলা হয়েছে,গোপন সূত্রে খবর…

Read More

দেশজুড়ে বন্ধ ইন্টারনেট, মুখ থুবড়ে পড়ল ব্যাঙ্কিং-বিমান চলাচল! তালিবানদের নতুন নিয়ম আফগানিস্তা
দেশজুড়ে বন্ধ ইন্টারনেট, মুখ থুবড়ে পড়ল ব্যাঙ্কিং-বিমান চলাচল! তালিবানদের নতুন নিয়ম আফগানিস্তা

ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নিয়মের বেড়ায় তারা বেঁধেছে দেশবাসীকে। নিয়মের বজ্রআঁটুনিতে আটকা পড়েছে তালিবান শাসিত আফগানিস্তানের মানুষের জীবন। সবথেকে দুরবস্থা আফগান নারীদের। চার দেওয়ালের অন্ধকারে তাদের ঠেলে দিয়েছে তালিবান উগ্রবাদী শাসকরা। এবার তালিবান শাসকদের আরেকটি কোপ পড়ল জনজীবনে। এবার বিশ্বের আনাচে কানাচে কী ঘটছে , তা জানার জানলাটুকুও করে দেওয়া  হল বন্ধ। গত কাল সোমবার (২৯শে সেপ্টেম্বর) থেকে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আফগানিস্তানে। তালিবান সরকারের কড়া নির্দেশ। সারা দেশে বন্ধ রাখা…

Read More

রূপচর্চা ইসলাম-বিরুদ্ধ ! আফগানিস্তানে আজব অজুহাতে মহিলাদের সেলুন বন্ধের ফরমান তালিবানদের
রূপচর্চা ইসলাম-বিরুদ্ধ ! আফগানিস্তানে আজব অজুহাতে মহিলাদের সেলুন বন্ধের ফরমান তালিবানদের

কাবুল : রূপচর্চা করা ইসলাম বিরুদ্ধে কাজ ! এমনই দাবি তালিবানদের। আজব অজুহাত সামনে এনে আফগানিস্তানে মহিলাদের সেলুন (Womens Beauty Salon) বন্ধের ফরমান জারি করেছে সেখানকার তালিবান সরকার। আগামী একমাসের মধ্যে সব সেলুন যাতে বন্ধ করে দেওয়া হয়, সেই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে আফগানিস্তানে (Afghanistan)। আর বন্ধের নির্দেশিকার সঙ্গে যে যুক্তি খাড়া করা হয়েছে, তা শুনে তাজ্জব সকলে। কী বলা হয়েছে আফগানিস্তানের তালিবান (Taliban’s) সরকারের তরফে ? এক ভিডিও বার্তায় তালিবান সরকারের মন্ত্রী সাদিক আকিফ মাহজারের বার্তা, আই-ব্রো ঠিক…

Read More

নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে চিন, পাক বিদেশমন্ত্রী
নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে চিন, পাক বিদেশমন্ত্রী

ইসলামাবাদ: রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে শনিবার ইসলামাবাদে বৈঠকে বসলেন চিন আর পাকিস্তানের বিদেশমন্ত্রী। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ওই উচ্চ পর্যায়ের বৈঠকের মূল কারণ আফগানিস্তানের খনিজ সম্পদের দিকে বেইজিং-এর কড়া নজর। পাশাপাশি আর এক প্রতিবেশী পাকিস্তানের কাছে অগ্রাধিকার হচ্ছে তালিবান শাসিত দেশটির নিরাপত্তা পরিস্থিতি যাতে কোনওভবেই তাদের বাড়তি অসুবিধায় না ফেলে। চিনের পররাষ্ট্র মন্ত্রী কিন গ্যাং ও তালিবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলওয়াল জারদারি ভুট্টোর সঙ্গে বৈঠকে  বসেন। আফগান মহিলাদের প্রতি…

Read More

আফগানিস্তানে ফের শুরু তালিবানি জুলুম, ভরা স্টেডিয়ামের মাঝে কাটা হল হাত
আফগানিস্তানে ফের শুরু তালিবানি জুলুম, ভরা স্টেডিয়ামের মাঝে কাটা হল হাত

আফগানিস্তান: আফগানিস্তানে ফের শুরু প্রকাশ্যে নৃশংস শাস্তি দেওয়া। ভরা স্টেডিয়ামের মাঝখানে দাঁড়িয়ে ডাকাতির অপরাধে সকলের সামনেই হাত কেটে নেওয়া হল চারজনের। এছাড়াও, সে দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে আরও ৫ জনকে মারা হয়েছে এলোপাথাড়ি চাবুক। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, “মঙ্গলবার চুরি, ডাকাতি ও সোডোমির অভিযোগে ৯ জন শাস্তি দিয়েছে তালিবানের দখলে থাকা আফগানিস্তানের শীর্ষ আদালত। কান্দাহারের আহমেদ শাহি স্টেডিয়ামে প্রকাশ্যে সকলকে শাস্তি দেওয়া হয়েছে।” গোটা শাস্তিপ্রদানের সময়েই কান্দাহারের এই ফুটবল স্টেডিয়াম কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছিল। সাধারণ মানুষ থেকে…

Read More

পাকিস্তানে রক্ত গঙ্গা বইবে! শাহাবাজ, বিলাওয়ালদের খোলা হুমকি তালিবানের
পাকিস্তানে রক্ত গঙ্গা বইবে! শাহাবাজ, বিলাওয়ালদের খোলা হুমকি তালিবানের

#ইসলামাবাদ: পাকিস্তানের পরিস্থিতি আগামীদিনে আরও ভয়ঙ্কর হতে চলেছে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। খুন খারাপি বেড়ে যাবে এটাই স্বাভাবিক নিয়তি।পাকিস্তানের শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে ‘শক্ত পদক্ষেপ’ নেওয়ার হুমকি দিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই তালেবান (টিটিপি)। এই রাজনীতিকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। টিটিপি বলছে, তাদের বিরুদ্ধে সরকারের ‘যুদ্ধ’ ঘোষণা এই হুমকির কারণ। বুধবার টিটিপির মুখপাত্র মুহাম্মদ খোরাসানি এক বিবৃতিতে বলেন, দীর্ঘ সময় হলো রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি টিটিপি। যদি দুই দল তাদের অবস্থানে…

Read More

মেরামত করে দেওয়া হবে ধর্মস্থান, হিন্দু-শিখদের দেশে ফিরতে আহ্বান তালিবান সরকারের
মেরামত করে দেওয়া হবে ধর্মস্থান, হিন্দু-শিখদের দেশে ফিরতে আহ্বান তালিবান সরকারের

কাবুল: প্রায় দু’দশক পর ক্ষমতায় ফিরলেও, এখনও আন্তর্জাতিক স্তরে বৈধতা পায়নি আফগানিস্তানে (Afghanistan News) পুনরায় কায়েম হওয়া তালিবান (Taliban News) সরকার। সেই আবহে দেশের সংখ্যাসঘু হিন্দু (Hindus) এবং শিখদের (Sikhs) দেশে ফেরার আহ্বান জানালেন তালিবান নেতৃত্ব। তাঁদের দাবি, দেশের অন্দরে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় সমস্যা মিটে গিয়েছে। নিরাপদে দেশে ফিরতে পারেন সংখ্যালঘুরা (Minorities)। সংখ্যালঘু হিন্দু-শিখদের দেশে ফেরার আর্জি তালিবানের গত ২৪ জুলাই, আফগানিস্তানের হিন্দু এবং শিখ পরিষদের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন তালিবান সরকারের প্রতিনিধি মোল্লা আবদুল ওয়াসি। ট্যুইট করেও…

Read More