পরনে এক টুকরো কাপড়, ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ কী হল পঙ্কজের?
আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে অনুরাগ বসু পরিচালিত ছবি ‘মেট্রো ইন দিনো’। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে একাধিক তারকাকে। ‘লাইফ ইন এ মেট্রো’ ছবির এই দ্বিতীয় ভাগে শুধুমাত্র কঙ্কনা সেন শর্মাই এমন একজন অভিনেত্রী হতে চলেছেন যিনি আগের পর্বে অভিনয় করেছেন। এই সিনেমায় পঙ্কজের বিপরীতে জুটি বেঁধেছেন কঙ্কনা। সিনেমায় একটি দৃশ্যে পঙ্কজকে পায়ে মোজা, নিম্নাঙ্গ কাপড় দিয়ে ঢেকে রাস্তা দিয়ে দৌড়ে যেতে হয়েছে। ট্রেলারেও দেখানো হয়েছে এই দৃশ্যটি, যেখানে রাস্তা ভর্তি লোকের সামনে দিয়ে প্রায় অর্ধ উলঙ্গ হয়ে…








