Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০
নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০

  নয়াদিল্লি: ফের উত্তপ্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীর। কমপক্ষে ২০ জন কাশ্মীরি প্রাণ হারিয়েছেন বলে খবর। আহতের সংখ্যা কমপক্ষে ৫০। গত ২৪ ঘণ্টায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। নিরস্ত্র আন্দোলনকারীদের উপর পাক সেনা নির্বিচারে গুলি চালিয়েছে বলে অভিযোগ। (PoK Situation) পাক অধিকৃত কাশ্মীরে সদ্য সমাপ্ত নির্বাচনে প্রথম দফায় ১৩টির মধ্যে নয়টি আসনে জয়ী হয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N). বাকি চারটিতে জয়ী হয়েছে পাকিস্তানস পিপল পার্টি (PPP). ওই দুই দলই কেন্দ্রে পরস্পরের শরিক। স্থানীয় বাসিন্দাদের দাবি, ব্যাপক ছাপ্পাভোট হয়েছে। (PoK Firing) স্থানীয়…

Read More

অবরুদ্ধ পাক-অধিকৃত কাশ্মীর, খাবার-ওষুধও ঢুকতে দেওয়া হচ্ছে না? PoK-তে যথেচ্ছাচার পাকিস্তানের
অবরুদ্ধ পাক-অধিকৃত কাশ্মীর, খাবার-ওষুধও ঢুকতে দেওয়া হচ্ছে না? PoK-তে যথেচ্ছাচার পাকিস্তানের

  নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীরে দমন-পীড়ন অব্যাহত। নাগরিকদের নিত্য প্রয়োজনের সামগ্রী পর্যন্ত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। খাদ্যপণ্য থেকে ওষুধপত্র, উপত্যকায় কিছু ঢুকতে দেওয়া হচ্ছে না বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। সরকার বিরোধী আন্দোলনে শামিল হওয়ার দরুণই এমন শাস্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। (PoK Blockade By Pakistan) সরকার বিরোধী আন্দোলনে বেশ কিছু দিন ধরেই তপ্ত পাক অধিকৃত কাশ্মীর। সেখানকার ১২টি আসন ভারতীয় কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত। স্থানীয়দের দাবি, ওই সংরক্ষিত আসনকে কাজে লাগিয়ে নির্বাচনে প্রভাব খাটায় পাকিস্তান সরকার, যাতে নিজেদের…

Read More

PoK-তে বড় দুর্ঘটনা, ভেঙে পড়ল পাকিস্তানি সেনার হেলিকপ্টার, আগুনে ভস্মীভূত সব, বাঁচলেন না কেউ
PoK-তে বড় দুর্ঘটনা, ভেঙে পড়ল পাকিস্তানি সেনার হেলিকপ্টার, আগুনে ভস্মীভূত সব, বাঁচলেন না কেউ

  নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীরে বড় দুর্ঘটনা। পাকিস্তানি সেনার হেলিকপ্টার ভেঙে পড়ল সেখানে। যান্ত্রিক গোলযোগের জেরেই এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। হেলিকপ্টারে সওয়ার একজনও বেঁচে নেই। (Helicopter Crash in PoK) বুধবার পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে এই দুর্ঘটনা ঘটেছে। ভেঙে পড়েছে পাকিস্তান সেনার Mi-17 হেলিকপ্টার। উড়ানের সময়ই দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক গোলযোগের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ভেঙে পড়ে বলে খবর। (PoK Helicopter Crash) په کشمیر کې هغه هلیکوپتر چې د لاریون کوونکو مخنیوي کاوه هغه هم په سرو لمبو کې سوځي….

Read More

নির্বিচারে গুলি পাকিস্তানি সেনার, পাক অধিকৃত কাশ্মীরে নিহত ৩০, আহত কমপক্ষে ২০০, ভয়ঙ্কর ঘটনা
নির্বিচারে গুলি পাকিস্তানি সেনার, পাক অধিকৃত কাশ্মীরে নিহত ৩০, আহত কমপক্ষে ২০০, ভয়ঙ্কর ঘটনা

  কলকাতা: ফের উত্তপ্ত পাক-অধিকৃত কাশ্মীর। নির্বিচারে গুলি চালানোর অভিযোগ পাকিস্তানি সেনার বিরুদ্ধে। কমপক্ষে ৩০ জনের মৃত্য়ুর খবর আসছে। আহত হয়েছেন ২০০-রও বেশি মানুষ। সরকার বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ। আন্দোলনকারী এবং সেনার মধ্যে দফায় দফায় সংঘর্ষও বাধে বলে জানা গিয়েছে। এর পরই আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে খবর। (Clash in PoK) পাক-অধিকৃত কাশ্মীরে যে জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি ছিল এতদিন, সম্প্রতি তা নিষিদ্ধ করে দেয় পাকিস্তান সরকার। অথচ সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করত ওই…

Read More

পাক অধিকৃত কাশ্মীর, আকসাই চিন সম্বলিত ভারতের মানচিত্র প্রকাশ করেও সরিয়ে নিল আমেরিকা
পাক অধিকৃত কাশ্মীর, আকসাই চিন সম্বলিত ভারতের মানচিত্র প্রকাশ করেও সরিয়ে নিল আমেরিকা

নয়াদিল্লি: পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিন সম্বলিত ভারেতর পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করেও তুলে নিল আমেরিকা। আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দফতরের X হ্যান্ডল থেকে মুছে দেওয়া হল মানচিত্রটি। হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন, তা খোলসা করা হয়নি এখনও পর্যন্ত। (Pakistan Occupied Kashmir) ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার পর USTR-এর তরফে ভারতের যে মানচিত্র প্রকাশ করা হয়, তাতে পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিনকে ভারতের অংশ বলে দেখানো হয়, যা পাকিস্তান এবং চিন বেআইনি ভাবে দখল করে রেখেছে। (US India Relations)…

Read More

পাক অধিকৃত কাশ্মীর, আকসাই চিন ভারতের বলে মেনে নিল আমেরিকা! বাণিজ্যচুক্তির পরই নতুন মানচিত্র এল
পাক অধিকৃত কাশ্মীর, আকসাই চিন ভারতের বলে মেনে নিল আমেরিকা! বাণিজ্যচুক্তির পরই নতুন মানচিত্র এল

নয়াদিল্লি: ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার পরই বড় পদক্ষেপ আমেরিকা। পাকিস্তান দ্বারা অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দিল তারা। আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভ দফতর থেকে ভারতের যে মানচিত্র প্রকাশ করা হয়েছে, তাতে পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিনকে ভারতের অংশ বলে দেখানো হয়েছে। (US India Relations) আমেরিকা ভারতের যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে বাণিজ্যচুক্তির যে কাঠামো তুলে ধরা হয়েছে, তাতে সমগ্র জম্মু ও কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীরকেও ভারতের অংশ বলে দেখানো হয়েছে। পাশাপাশি, যে আকসাই চিনকে নিজেদের অংশ বলে…

Read More

Gen Z আন্দোলনে তপ্ত পাক অধিকৃত কাশ্মীর, শেহবাজ সরকারের বিরুদ্ধে রাস্তায় হাজার হাজার তরুণ
Gen Z আন্দোলনে তপ্ত পাক অধিকৃত কাশ্মীর, শেহবাজ সরকারের বিরুদ্ধে রাস্তায় হাজার হাজার তরুণ

নয়াদিল্লি: নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। শেহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে এবার রাস্তায় নামলেন সেখানকার Gen Z নাগরিকরা। একাধিক ইস্যুকে সামনে রেখে রাস্তায় নেমেছেন তাঁরা, যার মধ্যে শিক্ষায় সংস্কারের দাবিকে এগিয়ে রাখা হয়েছে। পর পর সরকার বিরোধী আন্দোলনের জেরে পাক অধিকৃত কাশ্মীরে শেহবাজ সরকারের নিয়ন্ত্রণ শিথিল হচ্ছে  কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে দেশের অন্দরেই। (Gen Z Protests in Pakistan Occupied Kashmir) কয়েক সপ্তাহ আগেই নাগরিক আন্দোলনে রক্ত ঝরেছে পাক অধিকৃত কাশ্মীরে। তবে এবার রাস্তায় নামলেন…

Read More

পহেলগাঁও হামলাকারীর শেষকৃত্য ঘিরে উত্তেজনা অধিকৃত কাশ্মীরে, লস্কর নেতাকে ঢুকতে দিল না পরিবার
পহেলগাঁও হামলাকারীর শেষকৃত্য ঘিরে উত্তেজনা অধিকৃত কাশ্মীরে, লস্কর নেতাকে ঢুকতে দিল না পরিবার

নয়াদিল্লি: পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার ক্ষত এখনও দগদগে। হামলায় পাকিস্তানের ভূমিকা নিয়ে যখন কাটাছেঁড়া চলছে, সেই আবহেই পাক অধিকৃত কাশ্মীরে হামলাকারী এক জঙ্গির শেষকৃত্য অনুষ্ঠিত হল। সেনার সঙ্গে সংঘর্ষে সম্প্রতি উপত্যকায় মারা যায় হাবিব তাহির নামের ওই জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীরের গ্রামের বাসিন্দা ছিল সে। সেখানে গ্রামবাসীদের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হল। এতে পহেলগাঁও হামলায় পাকিস্তানের ভূমিকা আরও স্পষ্ট বোঝা গেল বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। (Pahalgam Attack) পহেলগাঁও হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে যখন…

Read More