Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
সৌরভের হাত ধরে নতুন শুরু প্রযোজক যিশুর! পয়লা বৈশাখে হল বড় ঘোষণা
সৌরভের হাত ধরে নতুন শুরু প্রযোজক যিশুর! পয়লা বৈশাখে হল বড় ঘোষণা

পয়লা বৈশাখে হল বড় ঘোষণা। যিশু সেনগুপ্ত ও সৌরভ দাস মিলে শুরু করলেন নতুন প্রযোজনা সংস্থা ‘হোয়ই সো সিরিয়াস ফিল্মস’ (Why So Serious Films)। এর সঙ্গে যুক্ত থাকবেন বলিউডের মহেশ ভাটও। ক্রিকেট খেলার মাঠে একে অপরের সাথী, আর এবার ব্যবসায় পার্টনার। জানা যাচ্ছে যে, সিনেমা থেকে গান, বিনোদনের সমস্ত কিছু দর্শকরা উপহার পাবেন এই সংস্থা থেকে। যিশু তাঁর নতুন এই ‘হোয়ই সো সিরিয়াস ফিল্মস’ সংস্থা প্রসঙ্গে জানালেন, ‘আমি আর সৌরভ দুজনেই একটা প্রোডাকশন হাউস খুলেছি৷ সৌরভই প্রস্তাব দেয়। দুজন…

Read More

বিয়ে করে পস্তাচ্ছেন দেব-যিশু!টুইস্ট নেচে প্রশ্ন তুললেন ‘হায় রে বিয়ে হল কেনে?’
বিয়ে করে পস্তাচ্ছেন দেব-যিশু!টুইস্ট নেচে প্রশ্ন তুললেন ‘হায় রে বিয়ে হল কেনে?’

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে খাদান ছবির রাজার রাজা। আর সেখানে আবারও দেবকে পুরোনো, চেনা মেজাজে ফিরতে দেখে যারপরনাই খুশি হয়েছিল তাঁর অনুরাগীরা। এবার সেই উত্তেজনা যেন আরও বাড়িয়ে তুলল তাঁদের এই ছবির দ্বিতীয় গান হায় রে বিয়ে। খাদান ছবির দ্বিতীয় গান সম্পর্কে হায় রে বিয়ে গানটি আদ্যোপান্ত একটি বিয়ের, অনুষ্ঠানের গান। জমাটি, নাচের গানও বলা যায়। তবে কার বিয়েতে দেব, যিশু এবং তাঁদের দুজনের স্ত্রী অর্থাৎ বরখা বিস্ত এবং স্নেহা বসু নাচ করছেন সেটা ভিডিয়ো দেখে স্পষ্ট হল না।…

Read More

শাকিবের সঙ্গে ধুন্ধুমার অ্যাকশন হবে যিশুর? ফের কোন ছবিতে ধরা দিচ্ছেন খলনায়ক হয়ে
শাকিবের সঙ্গে ধুন্ধুমার অ্যাকশন হবে যিশুর? ফের কোন ছবিতে ধরা দিচ্ছেন খলনায়ক হয়ে

এখন মাঝে মধ্যেই চর্চায় থাকেন যিশু সেনগুপ্ত। তাঁর ব্যক্তিগত জীবন এখন যে আতশ কাচের তলায়। তবে এবার আর ব্যক্তিগত কারণে নয়, পেশাগত কারণেই খবরের শিরোনামে যিশু। জানা গিয়েছে তিনি বাংলাদেশের তারকা শাকিব খানের সঙ্গে একটি ছবিতে কাজ করতে চলেছেন। এমনই ফিসফাস শোনা যাচ্ছে টলিউডের অন্দরে। কী ঘটেছে? চলতি বছর যখন ইদের সময় এপার বাংলা ওপার বাংলার যৌথ উদ্যোগে তুফান ছবিটি তৈরি হয় তখনই কানাঘুষোয় শোনা গিয়েছিল যে সেখানে নাকি খলনায়কের চরিত্রে যিশু সেনগুপ্তকে দেখা যাবে, আর মুখ্য নায়িকা চরিত্রে…

Read More

তুঙ্গে যিশুর সঙ্গে বিচ্ছেদের চর্চা, তারই মাঝে নীলাঞ্জনা বললেন ‘আমি ভালো নই হয়ত…’
তুঙ্গে যিশুর সঙ্গে বিচ্ছেদের চর্চা, তারই মাঝে নীলাঞ্জনা বললেন ‘আমি ভালো নই হয়ত…’

বিগত কয়েক মাস ধরেই চলছে তাঁদের বিচ্ছেদের চর্চা। কানাঘুষোয় শোনা যাচ্ছে মুম্বইয়ে প্রেমিকা শিনালের সঙ্গে লিভ ইন করছেন যিশু। এও শোনা যাচ্ছে তিনি নাকি গর্ভবতী। তবে গোটা বিষয় নিয়েই মুখে কুলুপ এঁটে রেখেছেন যিশু পত্নী নীলাঞ্জনা। যদিও নামের পাশ থেকে মুছে ফেলেছেন সেনগুপ্ত পদবী। এমন সময় নিজের বিভিন্ন সম্পর্ক নিয়ে কী বললেন তিনি? কী জানালেন নীলাঞ্জনা সেনগুপ্ত? এদিন স্ট্রেট আপ উইথ শ্রী নামক একটি পডকাস্ট শোয়ের ঝলক প্রকাশ্যে আনা হয় যেখানে অতিথি হিসেবে দেখা যাবে নীলাঞ্জনা সেনগুপ্তকে। এই অনুষ্ঠানের…

Read More

বিকিনি থেকে শর্টস, টলিপাড়ার ‘হট বেব’ যিশু-কন্যা সারা, উষ্ণতা চড়ালেন গোয়াতে
বিকিনি থেকে শর্টস, টলিপাড়ার ‘হট বেব’ যিশু-কন্যা সারা, উষ্ণতা চড়ালেন গোয়াতে

অভিনয় জগতে পা রেখেছেন ইতিমধ্যেই। কিন্তু তখনও অনেকখানিই ছোট্ট ছিলেন যিশু সেনগুপ্ত কন্যা। গত কয়েকবছরে বদলে গিয়েছেন অনেকখানিই। সেই মিষ্টি মেয়েটা থেকে এখন ‘হট বেব’। সম্প্রতিই নিজের গোয়া ভ্রমণের ছবি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। যা আপাতত এখন ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল। বিকিনি থেকে শর্টস, একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন সারা ইনস্টাগ্রামে। ভাবছেন কার সঙ্গে গেছিলেন যিশু-কন্যা। একেবারে শেষ ছবিতে দেখা মিলল মা-বাবার সঙ্গেই মজেছিলেন ছুটির মেজাজে। যিশু, নীলাঞ্জনা, আর জারা-র দেখাও পাওয়া গেল সারা-র ছবিতে। ২০০৪ সালে বিয়ে করেন…

Read More

বাড়ি ভগ্নপ্রায়, পুরনো আবাসেই স্মৃতি আঁকড়ে বাঁচা কিছু মানুষের গল্প বলবে ‘পালান’
বাড়ি ভগ্নপ্রায়, পুরনো আবাসেই স্মৃতি আঁকড়ে বাঁচা কিছু মানুষের গল্প বলবে ‘পালান’

বাড়ি পুরনো, দেওয়ালও ভগ্নপ্রায়। যেকোনও মুহূর্ত ভেঙে পড়তে পারে বাড়ির যেকোনও অংশ। তবুও এই ভাঙচোরা পুরনো বাড়িতেই তো পুরনোদিনের স্মৃতি আঁকরে বেঁচে রয়েছেন কিছু পুরনো মানুষ। এই মানুষগুলির কাছে সেই স্মৃতি, পৈত্রিক ভিটের প্রতি ভালোবাসা, মূল্যবোধ, এসবই ভীষণ গুরুত্বপূর্ণ। এসবের মাঝেই এই পুরনো বাড়ির চাঙর ভেঙে রক্তারক্তি কাণ্ড বাড়ির এক সদস্যার। এই ঘটনার পরই পুরনো বাড়ি নিয়ে টানাপোড়েন আরও বাড়ে। বাড়ির একটা অংশে ‘বিপজ্জনক বাড়ি’ বলে নোটিশ ঝুলিয়ে দিয়েছে পুরসভা। কিন্তু এই বাড়িটার ভবিষ্যৎ কী? বাড়ি কি ভেঙে ফেলা…

Read More

Iman-Shovan: বিচ্ছেদের পর ফের একমঞ্চে ইমন-শোভন, নেপথ্যে যীশু…
Iman-Shovan: বিচ্ছেদের পর ফের একমঞ্চে ইমন-শোভন, নেপথ্যে যীশু…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গানের জগতে শ্রোতাদের এই প্রজন্মের অন্যতম পছন্দের জুটি ছিল শোভন গঙ্গোপাধ্যায়(Shovan Ganguly) ও ইমন চক্রবর্তী(Iman Chakraborty)। শুধু মঞ্চে নয়, তাঁদের সেই রসায়ন ছড়িয়ে পড়েছিল ব্যক্তিগত সম্পর্কেও। কিন্তু একটা সময় পর সেই সম্পর্কে আসে বিচ্ছেদ। বিচ্ছেদের পর দুজনেই যে যাঁর মতো জীবনকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তবে মঞ্চে আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। এবার ফের এক মঞ্চে দেখা গেল দুই সংগীতশিল্পীকে। নেপথ্যে যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta)। সম্প্রতি রবীন্দ্র তিরোধান দিবসে নজরুল মঞ্চে পরিবেশিত হল “আজ…

Read More

ছবিতে আছেন যিশুও, শকুন্তলা রূপে কত কোটির গয়না সামান্থা পরছেন জানলে অবাক হবেন
ছবিতে আছেন যিশুও, শকুন্তলা রূপে কত কোটির গয়না সামান্থা পরছেন জানলে অবাক হবেন

মুম্বই : শকুন্তলার সাজে আসতে চলেছেন সামান্থা রুথ প্রভু। পৌরাণিক এই চরিত্রে ধরা দেবেন নায়িকা। গুণশেখর পরিচালিত এই ছবির বিষয়বস্তু কবি কালিদাসের ‘অভিজ্ঞানম শকুন্তলম্’ কাব্য। প্রতিদিন একটু একটু করে ছবির বিশেষ চমক প্রকাশ করছেন নির্মাতারা। দর্শকদের উন্মাদনা ক্রমেই তুঙ্গে উঠছে এই ছবি ঘিরে। প্রেমের প্রতীক এই কাব্যকে সেলুলয়েড বন্দি করতে কোনও কার্পণ্য থাকছে না। ছবির সেট, কুশীলবদের পোশাক, সজ্জা-খেয়াল রাখা হচ্ছে খুঁটিনাটির দিকে। শকুন্তলার বেশে সালঙ্কারা সামান্থার একাধিক পোস্টার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পিরিয়ড মুভির পোশাক ও অলঙ্কার তৈরি করেছেন…

Read More