Tiger Shroff Mother: বাঙালি দত্ত বাড়ির মেয়ে টাইগারের মা, জ্যাকিকে বিয়ের পর অন্য পুরুষের সঙ্গে প্রেম, কীভাবে সন্তান মানুষ করেন তিনি?
জ্যাকি শ্রফের সঙ্গে বিয়ে হয় এই বাঙালি মেয়ের৷ তাঁদের প্রেম এবং বিয়ের কাহিনি কোনও সিনেমার থেকে কম নয়৷ জ্যাকি শ্রফ ১৯৮৭ সালে আয়েশাকে বিয়ে করেন। বাঙালি দত্ত পরিবারের মেয়ে আয়েশা৷ তাঁর বাবা এয়ার ভাইস মার্শাল রঞ্জন দত্ত, যিনি একজন ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা এবং বীর চক্র পুরস্কার বিজয়ী ছিলেন৷ বিয়ের আগে তাঁরা বেশ কয়েক বছর প্রেম করেছিলেন জ্যাকি ও আয়েশা৷ তবে তখন জ্যাকি নামী হিরো হয়ে ওঠেননি৷ সেই সময় আয়েশা ছিলেন মডেল৷ আয়েশা দত্ত ম্যানিলায় মিস ইয়ং ওয়ার্ল্ড প্রতিযোগিতায়…





