Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘ধর্মেন্দ্রজী কা বেটা’…নামের পাশে বাবার পরিচয় জুড়লেন সানি দেওল
‘ধর্মেন্দ্রজী কা বেটা’…নামের পাশে বাবার পরিচয় জুড়লেন সানি দেওল

নয়াদিল্লি: বাবার ছত্রছায়া থেকে বেরিয়ে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন। কিন্তু সদ্য পিতৃহারা সানি দেওল,৭০ বছর বয়সে পৌঁছে বাবা ধর্মেন্দ্রর পরিচয়কেই আঁকড়ে ধরছেন। বাবার পরিচয়ে নতুন করে পরিচয় দিচ্ছেন নিজের। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার ২’ ছবিতে নিজেকে ধর্মেন্দ্রর ছেলে বলেই পরিচয় দিলেন তিনি। (Sunny Deol) ‘বর্ডার ২’ ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উৎসাহ চোখে পড়ছে। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার’ ছবির সিকোয়েল সেটি। ‘বর্ডার’ ছবির পরিচালক ছিলেন জেপি দত্তা। ‘বর্ডার ২’ ছবিটিতে পরিচালনা করেছেন অনুরাগ সিংহ। আর সেই ছবিতেই নিজেকে ধর্মেন্দ্রর ছেলে বলে…

Read More

Border 2 Trailer: বর্ডারের পর বর্ডার ২-তে সব জুনিয়রদের সঙ্গে পাল্লা দিচ্ছেন বাবার বয়সি সানি! এক ঝলকেই নজর কাড়ছেন
Border 2 Trailer: বর্ডারের পর বর্ডার ২-তে সব জুনিয়রদের সঙ্গে পাল্লা দিচ্ছেন বাবার বয়সি সানি! এক ঝলকেই নজর কাড়ছেন

৩ মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলারটি শুরু হয় একটি পাকিস্তানি ট্যাঙ্ক দিয়ে, যা সানি দেওলকে লক্ষ্য করে দেখা যায়। তারপর বলা হয় যে এই ছবিটি ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ দ্বারা অনুপ্রাণিত। মুম্বই: সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ, সোনম বাজওয়া এবং আহান শেঠি অভিনীত ‘বর্ডার ২’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার মুক্তি পেয়েছে। ছবির ট্রেলারটি ধুন্ধুমার অ্যাকশন, গভীর আবেগ, দেশপ্রেম এবং হাততালি দেওয়ার মতো সংলাপে পরিপূর্ণ। সানি দেওলের সংলাপগুলি, বরাবরের মতো, আপনাকে হাততালি দিতে বাধ্য করবে। ছবির দ্বিতীয় ট্রেলারটি একটি দুর্দান্ত যুদ্ধ…

Read More

Sunny Deol: বাবার মৃত্যুর পর প্রথম জনসমক্ষে! ‘বর্ডার ২’র প্রচারে কান্নায় ভেঙে পড়লেন সানি দেওল…
Sunny Deol: বাবার মৃত্যুর পর প্রথম জনসমক্ষে! ‘বর্ডার ২’র প্রচারে কান্নায় ভেঙে পড়লেন সানি দেওল…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহু প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’ (Border 2)-এর টিজার লঞ্চ ইভেন্টে দেখা গেল এক আবেগঘন মুহূর্ত। ১৯৯৭ সালের ব্লকবাস্টার ‘বর্ডার’-এর এই সিক্যুয়েলের প্রচার অনুষ্ঠানে এসে প্রয়াত বাবা কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের (Dharmendra) কথায় চোখে জল অভিনেতা সানি দেওলের (Sunny Deol)। বাবার মৃত্যুর পর এই প্রথম জনসমক্ষে আসেন তিনি। মঙ্গলবার টিজার লঞ্চের সময় সানি দেওলকে বর্ডারে তাঁর বিখ্যাত সংলাপটি বলতে অনুরোধ করা হয়। সানি যখন বজ্রকণ্ঠে গর্জন করে ওঠেন, “আওয়াজ কাঁহা তক জানি চাহিয়ে?” তখন উপস্থিত দর্শকেরা…

Read More

Abhay Deol: বক্স অফিসে হিট নেই! অথচ ধর্মেন্দ্র-সানি-ববিকে ছাড়িয়ে তিনিই সবচেয়ে ধনী দেওল…
Abhay Deol: বক্স অফিসে হিট নেই! অথচ ধর্মেন্দ্র-সানি-ববিকে ছাড়িয়ে তিনিই সবচেয়ে ধনী দেওল…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বক্স অফিস নয়, স্মার্ট বিনিয়োগেই ধনী! সম্পত্তির নিরিখে সানি-ববি দেওলকে টপকে গেলেন তাঁদের ভাই। বলিউড তাঁকে দেওল পরিবারের “চিন্তাশীল অভিনেতার” তকমা দিয়েছিল। তাঁর কাজ ছিল মূলত গতানুগতিক ছকের বাইরে, যা তাঁর জেঠতুতো ভাই সানি দেওল (Sunny Deol) এবং ববি দেওলের (Bobby Deol) বাণিজ্যিক সাফল্যের চেয়ে সম্পূর্ণ আলাদা। তবে বর্তমানে তাঁর সম্পর্কে যে তথ্য সামনে এসেছে, তা সম্পূর্ণ ভিন্ন। জানা যাচ্ছে, বক্স অফিসে বাণিজ্যিক সাফল্য কম থাকা সত্ত্বেও, চলচ্চিত্র জগতের বাইরে নেওয়া স্মার্ট আর্থিক সিদ্ধান্তের…

Read More

Dharmendra: হরিদ্বারে ধর্মেন্দ্রের অস্থি বিসর্জন! গঙ্গার ঘাটেই কান্নায় ভেঙে পড়লেন ববি, বচসায় জড়ালেন সানি…
Dharmendra: হরিদ্বারে ধর্মেন্দ্রের অস্থি বিসর্জন! গঙ্গার ঘাটেই কান্নায় ভেঙে পড়লেন ববি, বচসায় জড়ালেন সানি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় সিনেমার ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর (Dharmendra) শেষকৃত্য সম্পন্ন করল দেওল পরিবার। বুধবার (৩ ডিসেম্বর, ২০২৫) তাঁর অস্থি বিসর্জন (Asthi visarjan) করা হয় হরিদ্বারের (Haridwar) গঙ্গায়। শোকাহত সানি দেওল (Sunny Deol), তাঁর ছোট ভাই ববি দেওল (Bobby Deol) এবং সানি দেওলের ছেলেরা, করণ ও রাজবীর দেওল, এই কাজে অংশ নিতে হরিদ্বারে পৌঁছান। দেখা গেল না হেমা মালিনী ও তাঁর দুই মেয়ের। সানি দেওল নিজেই তাঁর বাবা ধর্মেন্দ্রর অস্থি বিসর্জনের আচার-অনুষ্ঠান পালন করেন এবং পবিত্র গঙ্গা নদীতে…

Read More

Dharmendra-Hema Malini: কয়েক মিনিটের দূরত্বে থাকলেও ধর্মেন্দ্রের বাড়িতে ঢোকা বারণ ছিল হেমার! স্মরণসভাতেও পাননি আমন্ত্রণ…
Dharmendra-Hema Malini: কয়েক মিনিটের দূরত্বে থাকলেও ধর্মেন্দ্রের বাড়িতে ঢোকা বারণ ছিল হেমার! স্মরণসভাতেও পাননি আমন্ত্রণ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় চলচ্চিত্রের ‘হ্যান্ডসাম হাঙ্ক’ ধর্মেন্দ্রের (Dharmendra) প্রয়াণের এক সপ্তাহ পেরোলেও, তাঁকে ঘিরে অনুরাগীদের ভালোবাসা ও শ্রদ্ধা অব্যাহত। তবে তাঁর দীর্ঘ ছয় দশকের বর্ণময় কেরিয়ারের পাশাপাশি, তাঁর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন—বিশেষত দুটি বিয়ে এবং দুই পরিবারকে একইসঙ্গে আগলে রাখার কৌশল—এখন আলোচনার কেন্দ্রে। ধর্মেন্দ্র তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে (Prakash Kaur) কখনও ডিভোর্স দেননি, এবং তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দুই পরিবারকে সমান গুরুত্ব দিয়ে ভালোবাসার এক সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করেছেন। এই সম্পর্কের সবচেয়ে কঠিন নিয়মটি…

Read More

Anisha Padukone Marriage: দীপিকার বোনের বিয়ে বাঙালিবাড়িতে, আরও গাঢ় কলকাতা কানেকশন! পরম আত্মীয় সানি দেওল-ও…
Dharmendra: হরিদ্বারে ধর্মেন্দ্রের অস্থি বিসর্জন! গঙ্গার ঘাটেই কান্নায় ভেঙে পড়লেন ববি, বচসায় জড়ালেন সানি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের ছোট বোন অনিশা পাড়ুকোন এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। রিপোর্ট অনুযায়ী, অনিশা তাঁর দীর্ঘদিনের সঙ্গী রোহন আচার্যের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। রোহন আচার্য হলেন কিংবদন্তি পরিচালক বিমল রায়ের নাতি এবং দিশা আচার্যের ভাই। দিশা হলেন সানি দেওলের ছেলে, করণ দেওলের স্ত্রী। ফলে এই বিয়ের মাধ্যমে পাড়ুকোন ও দেওল দুই পরিবারের মধ্যে তৈরি হচ্ছে প্রসারিত পারিবারিক সম্পর্ক। বেঙ্গালুরুতে বাবা-মা, প্রাক্তন ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন ও উজ্জালা পাড়ুকোনের…

Read More

Dharmendra News: নিজের হাতে রান্না করে খাওয়াতেন ধর্মেন্দ্রকে, সম্পর্কও ছিল ভাল! অভিনেতার প্রয়াণে পুরনো স্মৃতি কাঁদাচ্ছে পুরুলিয়ার মুকেশকে
Dharmendra News: নিজের হাতে রান্না করে খাওয়াতেন ধর্মেন্দ্রকে, সম্পর্কও ছিল ভাল! অভিনেতার প্রয়াণে পুরনো স্মৃতি কাঁদাচ্ছে পুরুলিয়ার মুকেশকে

Dharmendra News: বিভিন্ন সময়তেই অভিনেতা ধর্মেন্দ্রকে রেঁধে খাওয়াতেন পুরুলিয়ার মুকেশ। বড্ড বেশি করেই সেই স্মৃতি যেন মনে পড়ে যাচ্ছে তাঁর। পুরুলিয়ার ভূমিপুত্র মুকেশের স্মৃতিতে ধর্মেন্দ্র ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: প্রয়াত হয়েছেন বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র সিং দেওল। ২৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। মুম্বইয়ের পবন হংস শ্মশানে ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানান হয়েছে তাঁকে। তাঁর প্রয়াণে শোকোস্তব্ধ তারকা মহল থেকে তাঁর অনুরাগীরা। অভিনেতা ধর্মেন্দ্রের প্রয়াণে মন ভার পুরুলিয়ার ঝালদা এলাকার ইলু জারগো গ্রামের বাসিন্দা মুকেশ মাহাতোর। বিভিন্ন সময়তেই অভিনেতাকে রেঁধে…

Read More

Dharmendra Health Update: হঠাৎই হাসপাতালে পৌঁছলেন হেমা-এষা-অভয়-আমির, এখন কেমন আছেন ধর্মেন্দ্র?
Dharmendra Health Update: হঠাৎই হাসপাতালে পৌঁছলেন হেমা-এষা-অভয়-আমির, এখন কেমন আছেন ধর্মেন্দ্র?

Dharmendra Health Update: মঙ্গলবার সন্ধ্যায় আমির খান তার বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে অসুস্থ অভিনেতাকে দেখতে যান। এবং তারপরই স্ত্রী হেমা মালিনী, এষা দেওল, অভয় দেওলকেও দেখা গেছে হাসপাতালে ঢুকতে৷ তারপর থেকেই উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে৷ বলিউডের বীরুকে নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে ভক্তদের মধ্যে৷ গতকাল রাত থেকেই প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর মৃতুর গুজব ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ যদিও স্ত্রী হেমা মালিনী এবং কন্যা এষা দেওল তাঁর মৃত্যুর খবর উড়িয়ে দিয়েছেন। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মেয়ে এষা…

Read More

Dharmendra Health Update: ৮৯ বছরে গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র! শারীরিক অবস্থা নিয়ে টিম দিল বড় আপডেট, বলিউডের ‘হি-ম্যান’-কে নিয়ে উদ্বিগ্ন ভক্তরা
Dharmendra Health Update: ৮৯ বছরে গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র! শারীরিক অবস্থা নিয়ে টিম দিল বড় আপডেট, বলিউডের ‘হি-ম্যান’-কে নিয়ে উদ্বিগ্ন ভক্তরা

Dharmendra Health Update: বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডে অভিনেতা ধর্মেন্দ্র৷ ৮৯ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থা বেশ গুরুতর৷ তারা স্পষ্ট করে জানিয়েছে যে, তিনি পর্যবেক্ষণে আছেন, কিন্তু ভেন্টিলেটর সাপোর্টে নেই, তবে চিন্তার কিছু নেই । মুম্বই: বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র৷ বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৮৯ বছর বয়সী এই অভিনেতার শারীরিক অবস্থা বেশ গুরুতর হওয়ায় তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে৷ তবে অভিনেতার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে বিশেষ…

Read More