বিশ্বজয়ের ৩৯ বছর, এনসিএতে সৌরাশিস, খেলার মাঠে সারাদিন কী হল?
কলকাতা: খেলার মাঠে সারাদিন কী হল, দেখে নিন এক ঝলকে। জাতীয় অ্যাকাডেমিতে সৌরাশিস তাঁর প্রশিক্ষণে বাংলার অনূর্ধ্ব ২৩ ক্রিকেট দল ভারত সেরা হয়েছে। পরে মনোজ তিওয়ারি-অভিমন্যু ঈশ্বরণদের সিনিয়র দলের কোচিংয়ে আসেন। এবার কোচিংয়ের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে সৌরাশিস লাহিড়ীর (Saurasish Lahiri) সামনে। তরুণ প্রজন্মকে কীভাবে কোচিং করাবেন, আধুনিক ক্রিকেটের শর্ত মেনে কোন কোন দিকে দেবেন জোর, বিখ্যাত কোচ ট্রয় কুলির (Troy Cooley) কাছে সেই প্রশিক্ষণ নেবেন বাংলার প্রাক্তন ক্রিকেটার। যে ট্রয় কুলি একসময় ইংল্যান্ডের জাতীয় দলে অ্যান্ড্রু ফ্লিন্টফ,…










