দুই ম্যাচে ৯৪ গোল! ফুটবলকে কালিমালিপ্ত করে আজীবন নির্বাসিত চার ক্লাব
Football oi-Koushik Chakraborty ফুটবল গোলের খেলা। গোল দেখতেই মাঠে আসেন মানুষ। কিন্তু এই খেলাকেই যদি কলঙ্কিত করা হয় ভুড়িভুড়ি গোলের ম্যাচ ফিক্সিং করে তা হলে তা কোন আনন্দ দেয় না, বরং ফুটবল কলঙ্কিত হয় নৈতিকতার কাছে। যেই খেলা উপরাহ দিয়েছে মারাদোনা, পেলে, গ্যারিঞ্চার মতো ফুটবলারকে, সেই খেলাই কালিমালিপ্ত হয় কিছু অপদার্থের জন্য। দক্ষিণ আফ্রিকার চতুর্থ বিভাগের দু’টি ম্যাচই তেমন কলঙ্কিত করল এই খেলাটিকে। মাতিয়াসি এফসি, শিবুলানি ডেঞ্জারার্স টাইগার্স, কটোকো হ্যাপি বয়েজ এবং এনসামি মাইটি বার্ডস এই চারটি ক্লাব একে…










