Father burnt child with cigarette: কেন ঘুমোচ্ছে না! দুরন্তপনার জন্যে পাঁচের সন্তানকে বেঁধে, জ্বলন্ত সিগারেট দিয়ে বাবা…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এত নির্মম যে বাবা হতে পারে তা বোধহয় ঘুণাক্ষরেও বুঝতে পারেনি ছোট্ট মেয়েটি। জেদ করেছিল ঘুমবে না। আর তাতেই বদলে গেল ছবি। মুম্বইয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকন্যাকে ঘুমোতে না যাওয়ার কারণে তার বাবা বেঁধে মারধর করেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, সিগারেটের ছ্যাঁকা দিয়ে পুড়িয়ে দেন। এই ঘটনার জেরে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা-র 115(2) এবং 118(1) ধারার অধীনে ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক বস্তু দিয়ে নিজের কন্যাকে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি…










