Sheikh Hasina: দেশে ফিরতে হবে সবাইকে, কর্মীদের মাঠে নামার প্রস্তুতির নির্দেশ হাসিনার
মৌমিতা চক্রবর্তী: বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মঙ্গলবার সকালে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক করেন শেখ হাসিনা। ভার্চুয়ালি তিনি বৈঠকে যোগ দেন। আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে মিলিত হয়েছিলেন ওয়ার্কিং কমিটির সদস্যরা। মঙ্গলবারের বৈঠকে শেখ হাসিনা এই প্রথম নেতাদের বলেছেন, মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিন। এবার সবাইকে দেশে ফিরতে হবে। নামতে হবে দেশের ময়দানে। হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ওয়ার্কিং কমিটির সকল সদস্য ভাষণ দেন। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সভায় উপস্থিত ছিলেন যাঁরা ওয়ার্কিং…









