Andhra Pradesh: ২৭-এর মেধাবী IT কর্মীর ঝকঝকে কেরিয়ার, কিন্তু একী! আসলে ৬০+ ডাকাতি করেই এত জৌলুস…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বিলাসবহুল জীবনের খরচ চালাতে ডাকাতি! অবশেষে পুলিসের জালে প্রাক্তন আইটি কর্মী। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। পুলিস সূত্রে খবর, ধৃতের নাম আচ্ছি মহেশ রেড্ডি ওরফে সানি। আদতে অন্ধ্রপ্রদেশেরই পূর্ব গোদাবরী জেলায় কাকিনাড়া শহরের বাসিন্দা। তবে বিশাখাপত্তনমের মাধবধারা এলাকায় থাকতেন সানি। স্রেফ বিশাখাপত্তনম নয়, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন প্রান্তে একাধিক চুরি ও ডাকাতির ঘটনায় অভিযুক্ত তিনি। পুলিস জানিয়েছে, সানি উচ্চশিক্ষিত। হায়দরাবাদের একটি নামী আইটি কোম্পানিতে চাকরিও করেন। কিন্তু শুধুমাত্র বিলাসবহুল শখে মেটানোর জন্য অপরাধের পথে পা বাড়িয়েছিলেন বছর…

)







