Pinarayi Vijayan on Rahul Gandhi: ‘কংগ্রেস ও রাহুল গান্ধি আদতে বিজেপি-র বি টিম’, শানিত আক্রমণ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের
Pinarayi Vijayan on Rahul Gandhi: বিজেপি-র বি-টিম বলে কংগ্রেস ও রাহুল গান্ধিকে দুষলেন কেরলের মুখ্য়মন্ত্রী পিনারাই বিজয়ন৷ বর্ষীয়ান মার্ক্সবাদী নেতা কংগ্রেসের বিরুদ্ধে তোষণ রাজনীতির অভিযোগও তোলেন৷ রাহুল গান্ধি ও পিনারাই বিজয়ন তিরুঅনন্তপুরম : ‘বিজেপি-র বি-টিম’ বলে রাহুল গান্ধি তথা কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। শনিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বর্ষীয়ান বামনেতা কংগ্রেসের বিরুদ্ধে তোষণ-রাজনীতি এবং সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু সাম্প্রদায়িকতায় লিপ্ত গোষ্ঠীগুলির সমর্থন চাওয়ার অভিযোগও তোলেন। কেরলের মুখ্যমন্ত্রী ছাড়া দেশের অন্যান্য বিরোধী নেতাদের কেন্দ্রীয় সংস্থাগুলি হয় গ্রেফতার…








