Mohun Bagan vs Mohammedan: রবসনের সাম্বা ম্যাজিকে ডার্বিতে দানব মোহনবাগানের ৫ গোল মহামেডানকে…
শুভপম সাহা: যুবভারতী ক্রীড়াঙ্গনে শনি সন্ধ্যার চিত্রনাট্য মোটামুটি প্রায় সকলেরই আগে থেকে জানা ছিল। ধারে ভারে প্রায় কয়েকশো গুণ এগিয়ে থাকা মোহনবাগান যে, আইএসএসল ডার্বিতে দুর্বল মহামেডানকে একেবারে পিষে দেবে, তা অনুমান করার জন্য বঙ্গজ ফুটবলের বিশেষজ্ঞ না হলেও চলত। মোটের উপর মোহনবাগান দলের গতিবিধিতে নজর রাখাই যথেষ্ট। যা হওয়ার ছিল, ঠিক সেটাই ঘটল। মেরিনার্স পাঁচ গোলের রোডরোলার চালাল ব্ল্যাক প্যান্থার্সের উপর। এর সঙ্গেই ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে এখন লিগ শীর্ষে চলে গেল মোহনবাগান। Add Zee News as a…

)






