Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?

  গুয়াহাটি : গুয়াহাটির লাচিত নগরের হোটেল বিলাস ইন- এ সোমবার রাতে আচমকাই এলোপাথাড়ি গুলি চলেছে বলে খবর। রাত ৯টা নাগাদ গুলি চলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৫ জনের মৃত্যুর খবর ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। গুয়াহাটি পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে এই ঘটনার। গুয়াহাটি পুলিশ কমিশনার হোটেলে গুলি চলার ঘটনার খবর নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, বোরা সার্ভিসের কাছে গুলি চলার শব্দ পাওয়া গিয়েছে। খবর পেয়ে পুলিশ এবং অ্যাম্বুল্যান্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আশপাশের বাসিন্দা, হোটেল মালিক, হোটেলের…

Read More

প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে
প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে

  প্যারিস : জীবনযাপনে খরচ বেড়ে যাওয়া, স্কুলের পরিস্থিতি এবং জনসেবা ব্যবস্থার উপর চাপের মতো বিষয়গুলিকে সামনে রেখে আয়োজিত বিক্ষোভের সময় গত সপ্তাহান্তে যে উত্তেজনা ছড়িয়েছিল, তার পুনরাবৃত্তি রুখতে জোরদার নিরাপত্তার ব্যবস্থা করা হল ফ্রান্সে। তারই অংশ হিসেবে শনিবার সারা দেশে প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম (সামরিক মর্যাদাসম্পন্ন পুলিশ) মোতায়েন করা হয়েছে। খবর অনুযায়ী, পুলিশের তথ্যমতে, প্যারিসে আয়োজিত নতুন বিক্ষোভ কর্মসূচিতে ১ লক্ষ ১০ হাজার মানুষ অংশ নিয়েছেন। এপি-র প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের আগে প্যারিসের প্রধান জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র…

Read More

আমেরিকায় FBI- এর জালে আরেক মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার, নাম জড়িয়েছিল কংগ্রেস নেতা খুনের ঘটনায়
আমেরিকায় FBI- এর জালে আরেক মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার, নাম জড়িয়েছিল কংগ্রেস নেতা খুনের ঘটনায়

  Most Wanted Gangster Arrested: আমেরিকায় গ্রেফতার হয়েছে কুখ্যাত গ্যাংস্টার হিমাংশু ভাউ। এই মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারের আসল নাম হিমাংশ রিতোলিয়া। ভাউ রিতোলিয়া নামেও পরিচিত ছিল যে। হিঙ্গাশু সিগরোহা নামে পাসপোর্ট বানিয়েছিল সে। তবে FBI শুধু এই একজন মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারকেই গ্রেফতার করেনি। FBI – এর জালে ধরা পড়েছে হিমাংশুরই এক সহযোগী আরেক কুখ্যাত গ্যাংস্টার নীরজ ফরিদপুরিয়া। একাধিক খুন এবং অন্যান্য আরও অনেক সংগঠিত অপরাধ করার অভিযোগ রয়েছে এই নীরজের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রেই গ্রেফতার করা হয়েছে নীরজকেও। গত ২২ অক্টোবর…

Read More

মায়ের থেকে জন্মদিনে উপহার পেয়েছিল বন্দুক, তা দিয়েই স্কুলে তাণ্ডব চালিয়েছে কিশোর, মৃত ৪
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?

  School Shootout: মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্কুলে এক ১৬ বছরের কিশোর গুলি করে খুন করেছে তার তিন সহপাঠী এবং এক শিক্ষককে। গত সপ্তাহে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে Oregon – মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রদেশে। জানা গিয়েছে, যে বন্দুক থেকে ওই কিশোর গুলি করেছে, সেটি সে জন্মদিনে উপহার হিসেবে পেয়েছিল তার মায়ের থেকে। CBS News- এর রিপোর্ট অনুসারে ওই কিশোরের মা একটি Maverick 88 pump action 12 gauge shotgun আইনত কিনেছিলেন ২০২৬ সালের অগস্ট মাসে। এরপর তিনি ওই বন্দুক ছেলেকে উপহার দেন।…

Read More

মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

  বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী। আগাম জামিনের আবেদন খারিজ করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সিনেমায় অভিনয় করার জন্য ১৫ লক্ষ টাকা নিলেও অভিনয় করেননি বলে অভিযোগ। বালুরঘাট থানায় দায়ের হয়েছিল মামলা সেই মামলায় আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন সোহম। কিন্তু আদালত তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করল । রাজ্যে পালাবদলের পর প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের হয় বালুরঘাট থানায়।  বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকার বাসিন্দা , এক চলচ্চিত্র প্রযোজক তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। প্রযোজন…

Read More

রাশিয়ার তেল কিনলে অন্যদের শুল্ক, কিনবে শুধু USA? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে অন্যদের শুল্ক, কিনবে শুধু USA? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

  নয়া দিল্লি: রাশিয়া থেকে তেল আমদানি করার কারণে একাধিক দেশের উপর আমদানি শুল্ক বসিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চান কোনও দেশ যেন রাশিয়া থেকে তেল বা গ্যাস আমদানি না করে। আর ঠিক এর উল্টো দিকে ইতিমধ্যেই রাশিয়া থেকে সাময়িক ভাবে ডিজেল আমদানি করতে চলেছে আমেরিকা। ট্রাম্পের সাফাই, আমেরিকার মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাশিয়া থেকে জ্বালানি কেনা নিয়ে সংবাদমাধ্যমের ভূমিকার সমালোচনা করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প…

Read More

চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

  কলকাতা: বিশ্বের অন্যতম বর্ধনশীল অর্থনীতি হল ভারতের অর্থনীতি। আর সেই অর্থনীতির উপর এই মুহূর্তে বেশ কিছু চাপ দেখা যাচ্ছে। যদিও এই চাপের মধ্যেও ভারতের অর্থনীতি নিয়ে দারুণ পূর্বাভাস দিল IMF বা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। চলতি অর্থবর্ষে প্রায় ৭ শতাংশ বৃদ্ধি দেখা যাবে ভারতের অর্থনীতিতে, জানিয়েছে তারা। বর্তমানে ভারতের অর্থনীতি একাধিক চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে যেমন রয়েছে মূল্যবৃদ্ধি, তেমনই রয়েছে আমেরিকার কর বৃদ্ধির মতো বিষয়ও। এ ছাড়াও ডলারের তুলনায় টাকার দাম কমছে, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে বাড়ছে…

Read More

মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে
মাঝ-আকাশে আচমকা ২৮ হাজার ফুট নীচে নেমে গেল বিমান, সঙ্গে সঙ্গেই ইমার্জেন্সি ঘোষণা, ঠিক কী ঘটেছে

  লন্ডন : ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট BA295, যা লন্ডন থেকে শিকাগো যাচ্ছিল, আচমকাই সেখানে ইমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই বিমান যখন আয়ারল্যান্ডের উপর দিয়ে উড়ছিল সেই সময়েই এই ইমার্জেন্সি ঘোষণা করা হয়। জানা গিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটিকে লন্ডনে ফিরিয়ে আনা হচ্ছে। সূত্রের খবর, এই বিমান squawking 7700 কোড পাঠিয়েছে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে। এই কোডের সাহায্যে মূলত জরুরি অবস্থা জানানোর একটি সিগন্যাল। জানা গিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট BA295 বিমানটি আচমকাই প্রায় ২৮ হাজার ফুট নীচে নেমে গিয়েছিল…

Read More

ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান

  মুম্বই : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে নেমেছে ককরোচ জনতা পার্টি। আর তাদের সমর্থনে মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে জড়ো হয়েছিলেন প্রচুর প্রতিবাদী। বিক্ষোভ, আন্দোলন চলছিল বাণিজ্য নগরীতে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা ইমরান খান। তাঁকে আটক করেছে মুম্বই পুলিশ। ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানিয়ে ক্রান্তি ময়দানে গিয়েছিলেন অভিনেতা। ইমরান খানের সঙ্গে তাঁর বান্ধবী লেখাকেও আটক করেছে মুম্বই পুলিশ। #WATCH | Mumbai: Actor Imran Khan detained from Mumbai’s August Kranti Maidan, which was the proposed protest venue…

Read More

হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল

  রাঁচি: সামনে ছিল সুবিশাল ২৫০ রানের লক্ষ্য। সেই লক্ষ্যে রাঁচিতে দ্বিতীয় টি-২০ ম্যাচে (IND vs WI) ওয়েস্ট ইন্ডিজ় শুরুটাও চূড়ান্ত হতাশাজনকভাবে করেছিল। ইনিংসের প্রথম ওভারেই পরপর দুই বলে ময়ঙ্ক যাদব দুই উইকেট নিয়ে ফেলেছিলেন। তবে তারপর মূলত দুই তারকার ব্যাটে ভর করে সহজেই পাহাড়প্রমাণ রান তাড়া করে নয় বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ়। দলের এই জয়ের নায়ক অধিনায়ক শাই হোপ (Shai Hope)। নিজের দুরন্ত ফর্ম অব্যাহত রেখে তিনি সেঞ্চুরি হাঁকিয়ে দলকে সিরিজ়ে সমতায় ফেরালেন। তাঁকে…

Read More