Kap’s Cafe attack: কানাডার ক্যাফেতে ফের গুলি! কপিলকে বিষ্ণোইয়ের হুমকি, পরের অ্যাকশন মুম্বইয়ে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কানাডার সারে শহরে অবস্থিত কৌতুক অভিনেতা কপিল শর্মার রেস্তোরাঁ ক্যাপ’স ক্যাফে-তে ফের গুলি চালনোর ঘটনা ঘটেছে। গত সপ্তাহে ক্যাফের বাইরে অন্তত তিনটি গুলি ছোঁড়া হয়, তবে সৌভাগ্যবশত কেউ আহত হননি। পুলিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটি গত চার মাসে তৃতীয় হামলা। প্রথমবার ১০ জুলাই, উদ্বোধনের কয়েকদিন পরেই নয়টি গুলি চালানো হয়েছিল। সূত্রে জানা যায়, কপিল শর্মা ক্যাফের উদ্বোধনে বলিউড তারকা সলমন খানকে আমন্ত্রণ জানানোয় লরেন্স বিষ্ণোই গ্যাং ক্ষুব্ধ হয়েছিল। প্রথম…










