Manchester United to buy RCB: ১৬৩,০০০,০০০,০০০ টাকার অফার! RCB কিনছে Man Utd? বিরাট-স্মৃতিদের ঐতিহাসিক গ্লোবাল ক্রসওভার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাম্প্রতিক ইতিহাসে স্পোর্টস দুনিয়ার সবচেয়ে চমকে দেওয়া ক্রসওভার চুক্তি স্রেফ সময়ের অপেক্ষা! এমনই রিপোর্ট একাধিক মিডিয়ার। প্রিমিয়র লিগ জায়ান্ট ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) এবার আইপিএলের দুনিয়া পা রাখছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হাত ধরে। ম্যান ইউ-র (Man Utd) সহ-মালিক আব্রাম গ্লেজার (Avram Glazer) আরসিবি (RCB) কেনার জন্য বিশাল দর দিয়েছেন। গতবছর রজত পাতিদারের (Rajat Patidar) নেতৃত্বে ১৮ বছর পর শাপমোচন হয়েছে এই স্টার ফ্র্যাঞ্চাইজির। বিরাট কোহলিরা (Virat Kohli) অবশেষে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে।…










