ওড়িশা ম্যাচে জঘন্য রেফারিং, ফেডারেশনকে অভিযোগ জানাচ্ছে ইস্টবেঙ্গল
আইএসএলের চলতি মরশুমে একেবারেই ছন্দেহ নেই ইস্টবেঙ্গল। দশটি ম্যাচে তাদের মোট সংগ্রহ ১১ পয়েন্ট, যার মধ্যে রয়েছে মাত্র দুটি জয়, পাঁচটি ড্র এবং তিনটি হার। অধিকাংশ ম্যাচেই প্রথমে নিয়ে এগিয়ে যাওয়া সত্বেও, শেষ পর্যন্ত তারা জিততে পারেনি। তবে এই আবহাওয়ায় রেফারিং নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন দলের সচিব রূপক সাহা। লাল-হলুদ শিবিরের দাবী যে ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে তিনটি নায্য পেনাল্টি দেওয়া হয়নি দলকে। যার জেরে জয় পায়নি তারা। রূপক সাহা অভিযোগ করেছেন যে খারাপ রেফারিংয়ের জন্য ম্যাচের সঠিক ফলাফল…










