Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘সকলের আগে গিরিরাজ সিংহকে গ্রেফতার করা উচিত’, CBI তদন্তের হুঁশিয়ারির পাল্টা অভিষেকের
‘সকলের আগে গিরিরাজ সিংহকে গ্রেফতার করা উচিত’, CBI তদন্তের হুঁশিয়ারির পাল্টা অভিষেকের

কৃষ্ণেন্দু অধিকারী, নয়াদিল্লি: ‘সিবিআই (CBI Investigation) তদন্ত হলে আদালতের নজরদারিতে হোক। সকলের আগে গিরিরাজ সিংহকে গ্রেফতার করা উচিত, কারণ যে ৩ শিশুর মৃত্যু হয়েছে, তার দায় গিরিরাজ সিংহের’ (Giriraj Singh), এবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীকে পাল্টা আক্রমণ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (TMC MP Abhishek Banerjee)। কী বললেন অভিষেক? কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ শানাতে গিয়ে সোমবার ঐতিহাসিক অনুষঙ্গও টানেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। বলেন, ‘১৯১১ সালে কলকাতা থেকে রাজধানী এই দিল্লিতে সরিয়ে আনা হয়েছিল। তার পর থেকে কম-বেশি, প্রত্যেক কেন্দ্রীয়…

Read More

সরকারি ওয়েবসাইট থেকে বায়োমেট্রিক তথ্য চুরি! আধার-প্রতারণায় বাড়ছে উদ্বেগ
সরকারি ওয়েবসাইট থেকে বায়োমেট্রিক তথ্য চুরি! আধার-প্রতারণায় বাড়ছে উদ্বেগ

কলকাতা: আধার-প্রতারণায় (Aadhaar fraud) উদ্বেগ বাড়াচ্ছে বিভিন্ন সরকারি ওয়েবসাইটই। সেখান থেকেই বায়োমেট্রিক তথ্য চুরি করছে প্রতারকরা, দাবি পুলিশের। অন্যদিকে, আধার-প্রতারণাকাণ্ডে উত্তর দিনাজপুরের পাশাপাশি, এবার মিলল ভিনরাজ্যের যোগ। কলকাতা গোয়েন্দা পুলিশের হাতে প্রথম গ্রেফতার দুই। প্রতারণার শিকার বাগুইআটির এক বাসিন্দা। উদ্বেগ বাড়াচ্ছে বিভিন্ন সরকারি ওয়েবসাইট: আধার-প্রতারণায় আতঙ্ক বাড়াচ্ছে বিভিন্ন সরকারি ওয়েবসাইটই। পুলিশের দাবি, সেখান থেকেই বায়োমেট্রিক তথ্য চুরি করছে প্রতারকরা। আর সেই তথ্য কাজে লাগিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দিচ্ছে তারা। লাগছে না কোনও কার্ডের তথ্য, ওটিপি বা…

Read More

বিধায়কের শপথ নিয়ে চরমে সংঘাত, রাজ্যপালকে ফের চিঠি পরিষদীয় মন্ত্রীর
বিধায়কের শপথ নিয়ে চরমে সংঘাত, রাজ্যপালকে ফের চিঠি পরিষদীয় মন্ত্রীর

কলকাতা: ভোটের ফল ঘোষণার ২ সপ্তাহ পার, এখনও শপথ নিতে পারলেন না জয়ী প্রার্থী। ধূপগুড়িতে (Dhupguri) জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত কবে নির্মলের শপথ? মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যপালকে ফের চিঠি পরিষদীয় মন্ত্রীর। এর আগে চিঠি দিয়েও মেলেনি উত্তর, দাবি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। রাজ্যপালকে ফের চিঠি পরিষদীয় মন্ত্রীর: নিয়োগ ঘিরে বোস বনাম বসুর কথার লড়াইয়ের পর এবার নতুন করে সংঘাত তৈরি হয়েছে ধূপগুড়িতে জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে। আর এই প্রেক্ষাপটে সোমবার, মুখ্যমন্ত্রীর নির্দেশে, ধূপগুড়ির জয়ী…

Read More

হারিয়েছে জাঁকজমক-জৌলুস, বাহিন বাড়ির দুর্গাপুজোর দায়িত্ব পালন করে চলেছেন গ্রামের বাসিন্দারাই
হারিয়েছে জাঁকজমক-জৌলুস, বাহিন বাড়ির দুর্গাপুজোর দায়িত্ব পালন করে চলেছেন গ্রামের বাসিন্দারাই

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বহুদিন ধরেই ঐতিহ্যবাহী বাহিন (Bahin Bari) জমিদার বাড়ির দুর্গাপুজো বর্তমানে সর্বজনীন দুর্গোৎসব (Durga Puja) হিসেবে পরিণত হয়ে এসেছে। নেই জমিদার বা জমিদারির অস্তিত্ব। তৎকালীন জমিদারদের ছেড়ে যাওয়া ভগ্নদশাগ্রস্ত, জঙ্গলাকীর্ণ, প্রাসাদ-জমিদারবাড়ি এখন অতীতের সাক্ষী বহন করে স্মৃতি আঁকড়ে রয়েছে। ক্ষণিকের দৃষ্টিপাতও করেন না একদা জমিদারের বর্তমান শহুরে উত্তরসূরীরা। আর তাই বেশ কয়েক বছর ধরে একসময়ের এলাকার জমিদারের পুজোকে ধরে রেখেছেন রায়গঞ্জের বাহিন গ্রামের বাসিন্দারা। পুজোর ইতিহাস উত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী জমিদারবাড়ির পুজোর মধ্যে অন্যতম পুজো ছিল রায়গঞ্জ…

Read More

‘অনেক বড় কিছু ঘটবে..’, TMC-কে নিয়ে কীসের ইঙ্গিত সুকান্তর ?
‘অনেক বড় কিছু ঘটবে..’, TMC-কে নিয়ে কীসের ইঙ্গিত সুকান্তর ?

কলকাতা: একুশের বিধানসভার (WB Assembly Election 2021) আগে তৃণমূলের সাংগাঠনিক চিত্রে ‘ভরাডুবি’ দেখেছিল বাংলা। কার্যত প্রায় রোজদিনই দলে দলে ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরের যোগদানের ছবিতে অভ্যস্থ হয়ে পড়েছিল রাজ্য। তৃতীয়বারের সরকার যে ডবল ইঞ্জিনের সরকারই হবে, তা প্রায় বিজেপির শীর্ষ নের্তৃত্বের বয়ানে ছিল নিত্যদিনের আলোচ্য বিষয়। তবে যাবতীয় সমীক্ষা ভেঙে দিয়ে শেষঅবধি বড়সড় জয় এনেছিল তৃণমূল। এবং এরপরেই ছিল উলটপূরাণের পালা। দলেদলে তৃণমূল শিবিরে ফেরার ছবি দেখা গিয়েছিল একুশের রেজাল্টের পর। এবার দেখতে দেখতে তেইশ। বারবারই বের হয়ে আসছে…

Read More

৩০০ বছর ধরে নিমকাঠের প্রতিমার আরাধনা, বিষ্ণুপুরে উগ্রচণ্ডা রূপে পূজিত হন দশভূজা
৩০০ বছর ধরে নিমকাঠের প্রতিমার আরাধনা, বিষ্ণুপুরে উগ্রচণ্ডা রূপে পূজিত হন দশভূজা

শাল্মলি বসু, কলকাতা: স্বপ্ন পেয়েই মা দুর্গার (Durga Puja 2023) আরাধনা শুরু। মাটির নয় প্রতিমা নিমকাঠের। শত শত বছর ধরে এই প্রতিমার আরাধনাই করা হয় বাঁকুড়ার রায় বাড়িতে। উগ্রচণ্ডা রূপে পূজিত হন দশভূজা। বাঁকুড়ার গোঁসাইপুর গ্রামের আনাচে কানাচে রয়েছে এই পুজো ঘিরে নানা ইতিহাস। নিমকাঠের প্রতিমার আরাধনা: বিষ্ণুপুর শহর থেকে গোঁসাইপুর গ্রামের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। প্রায় তিনশো বছরের পুরনো পুজো দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন সবাই। পুজোর মূল আকর্ষণ নিমকাঠের তৈরি প্রতিমা। তবে বিসর্জন হয় না এই…

Read More

বাড়ল হেফাজতের মেয়াদ, অনুব্রতর পুজো কাটবে তিহাড়েই
বাড়ল হেফাজতের মেয়াদ, অনুব্রতর পুজো কাটবে তিহাড়েই

নয়াদিল্লি: অনুব্রত মণ্ডলের এবারের পুজো কাটবে দিল্লির তিহাড় জেলেই। ৩০ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকার মেয়াদ বাড়ল তৃণমূলের বীরভূম জেলা সভাপতির। গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রতকে আজ সশরীরে দিল্লির আদালতে পেশ করা হয়। সুপ্রিম কোর্টে জামিনের আবেদনের কী হল, আইনজীবীদের কাছে জানতে চান অনুব্রত। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত তিহাড় জেলে থাকতে হবে অনুব্রত-কন্যা সুকন্যাকেও। পুজো কাটবে দিল্লির তিহাড় জেলেই: উৎসবের মরসুমে তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত মণ্ডলকে।গরু পাচার মামলায় ৩০ অক্টোবর পর্যন্ত, তাঁর জেল হেফাজতের মেয়াদ বাড়াল দিল্লির আদালত।গরু পাচারকাণ্ডে…

Read More

বাইকে যাওয়ার সময় গুলিবৃষ্টি, উত্তর দিনাজপুরের গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত প্রধানের মৃত্যু
বাইকে যাওয়ার সময় গুলিবৃষ্টি, উত্তর দিনাজপুরের গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত প্রধানের মৃত্যু

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর : উত্তর দিনাজপুরের (North Dinajpur) পাঞ্জিপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত প্রধানের মৃত্যু। শিলিগুড়ির নার্সিংহোমে মৃত্যু তৃণমূল পঞ্চায়েত প্রধান মহম্মদ রাহির। বিহারের (Bihar) কিষাণগঞ্জের হাসপাতাল থেকে শিলিগুড়ির নার্সিংহোমে নিয়ে আসা হয় মহম্মদ রাহিকে। পাঞ্জিপাড়া ফাঁড়ির ১ কিমির মধ্যেই গুলিবৃষ্টি ! পঞ্চায়েত অফিস (Panchayat Office) থেকে বাইকে যাওয়ার সময় মহম্মদ রাহি ও তাঁর সঙ্গীকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি। পরে আরও ২ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। দুটি বাইকে করে আসে ৪ দুষ্কৃতী। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পেটে, বুকে, গলায়…

Read More

ছাত্রমৃত্যুর ৪০ দিন পর ফিরল হুঁশ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে একাধিক নিয়ম জারি কর্তৃপক্ষের
ছাত্রমৃত্যুর ৪০ দিন পর ফিরল হুঁশ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে একাধিক নিয়ম জারি কর্তৃপক্ষের

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ছাত্রমৃত্যুর ১ মাস ১০ দিন পর অবশেষে হুঁশ ফিরল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষের। হোস্টেলে থাকা ছাত্রদের জন্য একাধিক নিয়ম জারি করল কর্তৃপক্ষ। পাশাপাশি হোস্টেলে বহিরাগতদের আসা-যাওয়ার লাগাম পরাতেও একগুচ্ছ নিয়মের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তি ডিন অফ স্টুডেন্টস-এর। প্রসঙ্গত, ছাত্রমৃত্যুর মাসখানেক পরে শেষমেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসতে শুরু করেছে সিসিটিভি ক্যামেরা। এবার জারি হল হোস্টেলে থাকা পড়ুয়াদের জন্য নিয়মবিধি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস-এর (Dean of Students) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ১০ টার পর…

Read More

‘আমার তো মনে হয় সিবিআই-মানিক ভট্টাচার্যের মধ্যে যোগসাজশ আছে’, তীব্র ভর্ৎসনা বিচারপতির
‘আমার তো মনে হয় সিবিআই-মানিক ভট্টাচার্যের মধ্যে যোগসাজশ আছে’, তীব্র ভর্ৎসনা বিচারপতির

সৌভিক মজুমদার, কলকাতা: মানিক-মামলায় হাইকোর্টে ভর্ৎসিত সিবিআই (CBI)। নিয়োগ দুর্নীতি মামলা (Recruitment Scam Case) নিয়ে আদালতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) কড়া বার্তা সিবিআইকে। এদিন বিচারপতি সাফ জানান, ‘ওএমআর শিট নষ্ট করা নিয়ে মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন? সুপ্রিম কোর্ট (Supreme Court) কড়া পদক্ষেপ নিতে বারণ করছে, জিজ্ঞাসাবাদ করতে তো বারণ করেনি।’ এমনকী বিচারপতি এও বলেন, ‘আমার নির্দেশের পরেও সিবিআই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেনি। দীর্ঘদিন ছেড়ে রেখে দিয়েছিলেন, আমার তো মনে হয় যোগসাজশ আছে। আমার তো মনে হয়…

Read More