জয় দিয়ে এশিয়া কাপ শুরু ভারতের, বুমরার চোট নিয়ে আপডেট দিলেন দ্রাবিড়, সারাদিনের সব খবর
কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪১ রানে জয় দিয়ে মহিলাদের এশিয়া কাপ অভিযান শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। জসপ্রীত বুমরার চোট নিয়ে আপডেট দিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়। জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND W vs SL W) ৪১ রানের বড় ব্যবধানে জয় দিয়ে এবারের এশিয়া কাপ (Women’s Asia Cup 2022) অভিযান শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ভারতের ১৫০ রানের জবাবে মাত্র ১০৯ রানেই শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয় বল হাতে সফলতম বোলার হেমলতা। তিনি ১৫…










