Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘আপনি কি অন্যদের সঙ্গে সুবিচার করেছেন ?’ বিডিওকে প্রশ্ন হাইকোর্টের, বহাল সাসপেনশনের নির্দেশ
‘আপনি কি অন্যদের সঙ্গে সুবিচার করেছেন ?’ বিডিওকে প্রশ্ন হাইকোর্টের, বহাল সাসপেনশনের নির্দেশ

সৌভিক মজুমদার, কলকাতা : সিঙ্গল বেঞ্চের পর কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চেও ধাক্কা উলুবেড়িয়ার বিডিও নীলাদ্রিশেখর দে-র। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। আপনি কি অন্যদের সঙ্গে সুবিচার করেছেন ? বিডিওকে প্রশ্ন করে আদালত। সাসপেনশনের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান বিডিও। কিন্তু  মামলা ফেরত গেল বিচারপতি সিন্হার কাছেই। ৩ অগাস্ট বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে পরবর্তী শুনানির সম্ভাবনা। পঞ্চায়েত ভোটের মাঝে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল উলুবেড়িয়ার বিডিও-র বিরুদ্ধে। প্রাক্তন বিচারপতির এক সদস্যের কমিশন…

Read More

‘সবাই দেখেছে, বাংলায় কীভাবে বিরোধীদের হত্যা করা হয়েছে’ তৃণমূলকে আক্রমণ যোগী আদিত্যনাথের
‘সবাই দেখেছে, বাংলায় কীভাবে বিরোধীদের হত্যা করা হয়েছে’ তৃণমূলকে আক্রমণ যোগী আদিত্যনাথের

কলকাতা : গ্রাম বাংলা দখলের ভোটে বেলাগাম হিংসার সাক্ষী থেকেছে রাজ্য। মারামারি, হিংসা থেকে খুন, পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) রক্তস্নাত হয়েছে বঙ্গ। আর তা নিয়েই এবার পশ্চিমবঙ্গ সরকারকে নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলায় ভোট-হিংসা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে যা নিয়ে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্টোদিকে, ‘বুলডোজার বাবা’ বলে আদিত্যনাথকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘যাঁরা বড় বড় কথা বলেন, তাঁরা দেখুন উত্তরপ্রদেশ আর বাংলায় কীভাবে ভোট হয়।…

Read More

অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, তাই ৩ দিন ট্রাই-সাইকেল চালিয়ে হাসপাতালে উপস্থিত গুণমুগ্ধ
অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য, তাই ৩ দিন ট্রাই-সাইকেল চালিয়ে হাসপাতালে উপস্থিত গুণমুগ্ধ

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : প্রিয় নেতা অসুস্থ। তাই বুদ্ধদেব ভট্টাচার্যকে (Budhhadeb Bhattacharya) দেখতে ৭২ কিলোমিটার দূর থেকে আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে চলে এসেছেন এক সিপিএম কর্মী। ট্রেনে, বাসে অথবা গাড়ি ভাড়া করে নয়, তিনি এসেছেন ট্রাইসাইকেলে। প্রিয় নেতার প্রতি অগাধ ভরসায় রবি দাস জয় করেছেন সমস্ত প্রতিবন্ধকতাকে। উত্তর ২৪ পরগনার হালিশহরে বাড়ি। আলিপুরের উডল্যান্ডস হাসপাতাল (Woodlands Hospital) থেকে দূরত্ব ৭২ কিলোমিটার। প্রিয় নেতার অসুস্থতার খবর পেয়ে আর ঘরে বসে থাকতে পারেননি রবি দাস। শনিবার বাড়ি থেকে রওনা দিয়ে, হাতে…

Read More

৩ বছর বয়সী শিশুদেরও ভর্তি করা যাবে কেন্দ্রীয় বিদ্যালয়ে!
৩ বছর বয়সী শিশুদেরও ভর্তি করা যাবে কেন্দ্রীয় বিদ্যালয়ে!

মালদহ: নতুন শিক্ষা নীতি মেনে প্রি নার্সারীতে ভর্তি শুরু হয়েছে দেশের কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে। তিন বছর বয়স থেকেই শিশুদের ভর্তি শুরু হয়েছে। এই শ্রেণীর নাম দেওয়া হয়েছে ‘বালবাটিকা’। ইতিমধ্যে দেশের ৫০০ টি কেন্দ্রীয় বিদ্যালয়ে বালবাটিকা শ্রেণীতে ভর্তি শুরু হয়েছে। এছাড়াও ন্যাশনাল এডুকেশনের নিয়ম মেনে কেন্দ্রীয় বিদ্যালয় গুলিতে পঠন পাঠনে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। প্রতিটি অঞ্চলের আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার পড়ুয়াদের বিভিন্ন দিকের দক্ষতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় গুলিতে।‌ আধুনিক শিক্ষণ পদ্ধতি থেকে শুরু করে সমস্ত দিক গুলিতে…

Read More

উষ্ণতম মাস ! শ’খানেক নয় হাজারও বছরের মধ্যে সবথেকে বেশি গরম চলতি জুলাইয়ে
উষ্ণতম মাস ! শ’খানেক নয় হাজারও বছরের মধ্যে সবথেকে বেশি গরম চলতি জুলাইয়ে

নিউ ইয়র্ক : তাপপ্রবাহের (Heatwave) জেরে কিছুদিন আগেই পুড়ছিল পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য। আর এই মুহূর্তে কার্যত গোটা ইউরোপ পুড়ছে। তাপপ্রবাহ দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক জায়গাতেই। এর মাঝেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গত কয়েকশো বছরেই শুধু নয়, গত কয়েক  হাজার বছরের মধ্যে উষ্ণতম হতে চলেছে চলতি জুলাই মাস (Worlds Hottest July Month) ! এমনই তথ্য সামনে এসেছে নাসা। নাসার গোরার্ড ইনস্টিটিউটের স্পেস স্টাটিজের ডিরেক্টর গাভিন স্মিথ জানিয়েছেন যে তথ্য। ওয়াশিংটনে এক আলোচনাসভার মাঝে যে তথ্য সামনে রাখেন…

Read More

ফের ভোট পরবর্তী সন্ত্রাস, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন নির্দল প্রার্থীর সমর্থককে
ফের ভোট পরবর্তী সন্ত্রাস, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন নির্দল প্রার্থীর সমর্থককে

সুজিত মণ্ডল ও প্রদ্যোৎ সরকার, নদিয়া : পঞ্চায়েত ভোটপর্ব (Panchayat Election 2023) মিটেছে প্রায় এক পক্ষকাল। কিন্তু ভোট পরবর্তী সন্ত্রাস এখনও থামছে না ! ফের রাজ্যে ঘটল রাজনৈতিক খুন ! বাড়ির দাওয়ায় বসে ভাত খাওয়ার সময় ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। নদিয়ার নাকাশিপাড়ার ঘটনা। মৃতের নাম খবীর শেখ (৪৫)। নির্দল প্রার্থীর (Independent Candidate) সমর্থককে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। নদিয়ার নাকাশিপাড়া থানার বীরপুর ১ পঞ্চায়েতের সারবাড়ি এলাকায় যে ঘটনা ঘিরে তৈরি হয়েছে তীব্র…

Read More

অনুব্রতর নয়া নজির! মাধ্যমিকের পর ফের মেধা তালিকার নাম! জেলায় খুশির হাওয়া
অনুব্রতর নয়া নজির! মাধ্যমিকের পর ফের মেধা তালিকার নাম! জেলায় খুশির হাওয়া

মালদহ: বঙ্গীয় ভুগোল মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যে প্রথম হয়ে নজির সৃষ্টি করল মালদহের অনুব্রত ঘোষ। এ বছর মাধ্যমিকেও মেধা তালিকায় স্থান পেয়েছে মালদহের রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠের পড়ুয়া অনুব্রত। তার এমন সাফল্যে খুশি পরিবার থেকে স্কুল কর্তৃপক্ষ। বঙ্গীয় ভূগোল মঞ্চের উদ্যোগে আয়োজিত বঙ্গীয় ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষায় রাজ্যে প্রথম হলেও একাদশ শ্রেণীতে বিজ্ঞান নিয়ে ভর্তি হয়েছে কৃতি পড়ুয়া অনুব্রত ঘোষ। ছোটবেলা থেকেই তার ভূগোল প্রিয় বিষয় হলেও আগামীতে চিকিৎসক হওয়ার ইচ্ছে তাঁর। আগামীতে এগিয়ে যাওয়ার জন্য বিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু…

Read More

কলকাতায় ভয়ঙ্কর ঘটনা, BJP-বাম সমর্থিত নির্দল প্রার্থী অপহরণ! আসরে কান্তি
কলকাতায় ভয়ঙ্কর ঘটনা, BJP-বাম সমর্থিত নির্দল প্রার্থী অপহরণ! আসরে কান্তি

কলকাতা: তৃণমূলের বোর্ড গঠনের জন্য তিন বিজেপির জয়ী প্রার্থী ও এক বাম সমর্থিত নির্দল প্রার্থীকে অপহরণ করেছে বলে অভিযোগ। পঞ্চসায়র থানা এলাকার পিয়ারলেস হাসপাতালের সামনের গেস্ট হাউস থেকে অপহরণের ঘটনাটি ঘটে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ করার অভিযোগ উঠেছে। রাতেই সিপিআইএমের বর্ষীয়াণ নেতা কান্তি গঙ্গোপাধ্যায় পঞ্চসায়র থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৫ টি। তৃণমূল কংগ্রেস জয় পায় ৪টিতে, সিপিআইএম পায় ৩টি। বিজেপি ৬টি ও নির্দল পায় ২ টি আসন।…

Read More

‘রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার কিংপিন’, পার্থ-র জামিনের আবেদনের বিরুদ্ধে ইডির পাল্টা
‘রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার কিংপিন’, পার্থ-র জামিনের আবেদনের বিরুদ্ধে ইডির পাল্টা

প্রকাশ সিনহা, কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আবেদনের বিরুদ্ধে ইডির পঞ্চবাণ। বিনা বিচারে তাঁকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করে বন্দি মুক্তি কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। হেফাজতে থাকার বছর ঘুরে যাওয়ার পর তা নিয়ে অভিযোগ তোলার পাশাপাশি জামিনের আবেদনই জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। যে আবেদনের প্রেক্ষিতে পাঁচটি পাল্টা যুক্তি খাড়া করেছে ইডি (Enforcement Directorate)। যেখানে পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার কিংপিন হিসেবেই অভিহিত করেছে কেন্দ্রীয়…

Read More

কলকাতায় ফের ডেঙ্গির হানা, ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু
কলকাতায় ফের ডেঙ্গির হানা, ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

সন্দীপ সরকার, কলকাতা: কলকাতায় ফের ডেঙ্গির (Dengue) হানা, ১০ বছরের ছাত্রীর মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে পিকনিক গার্ডেনের বালিকার মৃত্যু। ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু। জ্বর, বমি, গায়ে ব্যথার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি। ডেথ সার্টিফিকেটে সিভিয়ার ডেঙ্গি, মাল্টি অর্গান ফেলিওয়ের উল্লেখ। ৯ হাজারে নেমে গিয়েছিল প্লেটলেট, রাখা হয়েছিল ভেন্টিলেশনে।  ডেঙ্গির হানা মৃত্যু ছাত্রীর: বর্ষা শুরু হতেই শহরে দাপট দেখাতে শুরু করেছে ডেঙ্গি (Dengue)। এবার ডেঙ্গির হানা মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রীর। পিকনিক গার্ডেনের বাসিন্দা ওই ছাত্রীর বয়স…

Read More