Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার, কাস্টডিতে বেধড়ক মার, অপমানে যুবকের আত্মহত্য়া
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার, কাস্টডিতে বেধড়ক মার, অপমানে যুবকের আত্মহত্য়া

জয়ন্ত পাল ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার। থানায় নিয়ে গিয়ে বেধড়ক মার। অপমানে ২৪ বছর বয়সী যুবকের আত্মহত্য়ার অভিযোগ। বাগুইআটি থানা (Baguihati Police Station) এলাকার এই ঘটনায়, পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মৃতের পরিবার। যদিও গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। প্রথমে মিথ্য়া শ্লীলতাহানির (Molestation) অভিযোগে গ্রেফতার। তারপর থানায় নিয়ে গিয়ে মারাত্মক মার। তার জেরেই অপমানে যুবকের আত্মহত্য়ার (Suicide) অভিযোগ। বাগুইআটি থানা এলাকায় ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মৃতের পরিবার। মৃত যুবক ঋত্বিক গুপ্ত।…

Read More

রাজ্যের একাধিক বেসরকারি স্কুলের অনুমোদন বাতিলের হুঁশিয়ারি দিল মধ্যশিক্ষা পর্ষদ
রাজ্যের একাধিক বেসরকারি স্কুলের অনুমোদন বাতিলের হুঁশিয়ারি দিল মধ্যশিক্ষা পর্ষদ

কৃষ্ণেন্দু অধিকরী, কলকাতা : বেকায়দায় রাজ্যের প্রায় সাড়ে চারশো বেসরকারি স্কুল (Private School)। পর্ষদের বই কি পড়ানো হচ্ছে স্কুলে ? তথ্য চেয়েও মেলেনি, এই দাবি করে অনুমোদন বাতিলের হুঁশিয়ারি দিল মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। এরই মধ্যে প্রশ্নের মুখে পড়ল মাধ্যমিকের মূল্যায়ন। এদিকে, রিভিউ ও স্ক্রুটিনির ফলে ওলটপাটল হয়ে গেল মেধাতালিকা। ১১৮-র জায়গায় প্রথম দশে এল ১২২ জন। CISCE ও CBSE- দুই দিল্লি বোর্ড ছাড়াও রাজ্যের বেসরকারি স্কুলগুলির একটা অংশ মধ্যশিক্ষা পর্ষদের অধীন। ইংরেজি ও বাংলা…

Read More

রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট গ্রহণ করলেন না রাজ্যপাল
রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট গ্রহণ করলেন না রাজ্যপাল

কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনারের (West Bengal State Election Commissioner) জয়েনিং রিপোর্ট গ্রহণ করলেন না রাজ্যপাল (Governor)। ভোটে বেলাগাম সন্ত্রাস, আলোচনার জন্য না আসার পরেই পদক্ষেপ। রাজীব সিন্হার (Rajiv Sinha) জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল। তাহলে কি আর পদে থাকতে পারবেন রাজ্য নির্বাচন কমিশনার? কমিশন নিয়ে হাইকোর্টে কড়া অবস্থানের মধ্যেই পদক্ষেপ রাজ্যপাল। জয়েনিং রিপোর্ট গ্রহণ করলেন না রাজ্যপাল: কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজ্য নির্বাচন কমিশন চূড়ান্ত ভর্ৎসিত হওয়ার পর এবার, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব…

Read More

এসএলপি খারিজ সুপ্রিম কোর্টে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলায় ধাক্কা খেল রাজ্য
এসএলপি খারিজ সুপ্রিম কোর্টে, কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলায় ধাক্কা খেল রাজ্য

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের। রাজ্যের এসএলপি খারিজ (SLP Dismissed) করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ১৩ জুন প্রথম নির্দেশ দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ১৫ জুন ফের কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সওয়াল রাজ্যের। এই ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির কি পরিবর্তন হয়েছে ? প্রশ্ন বিচারপতির। পঞ্চায়েত নির্বাচন… পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ‘স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশে হস্তক্ষেপ করতে আমরা আগ্রহী নই। তাই…

Read More

‘আপনাদের জন্য রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে’, CESC কর্তৃপক্ষকে ভর্ৎসনা অরূপ বিশ্বাসের
‘আপনাদের জন্য রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে’, CESC কর্তৃপক্ষকে ভর্ৎসনা অরূপ বিশ্বাসের

কলকাতা: গরম বাড়তেই বিদ্যুৎ (Electric) বিভ্রাটে নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে। শহর থেকে জেলা সিইএসসি (CESC) থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, লোডশেডিং (Loadshedding) নিয়ে জেরবার হতে হয়েছে রাজ্যবাসীকে। এবার এই প্রেক্ষাপটে সিইএসসি কর্তৃপক্ষকে ভর্ৎসনা অরূপ বিশ্বাসের। সিইএসসি এলাকায় লোডশেডিং-ভোগান্তির জন্য তীব্র ভর্ৎসনা করলেন বিদ্যুৎমন্ত্রী। তিনি বলেন,  ‘আপনাদের জন্য রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে। এরপর আর কোনও অভিযোগ যেন আমার বা আমার দফতরের কাছে না আসে। যুদ্ধকালীন তৎপরতায় সমস্যার সমাধান করুন, প্রয়োজনে টেকনিক্যাল টিম বাড়ান’। এদিন সিইএসসি কর্তৃপক্ষকে ভর্ৎসনা করে মন্তব্য…

Read More

বিজেপি প্রার্থীর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ কোচবিহারের দিনহাটায়
বিজেপি প্রার্থীর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ কোচবিহারের দিনহাটায়

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: বিজেপি প্রার্থীর দেওরকে (Relative Of BJP Candidate) বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটায় (Dinhata)। মৃতের নাম শম্ভু দাস। মৃতের বৌদি বিশাখা দাস দিনহাটার কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৪৯ নম্বর বুথের বিজেপি প্রার্থী । পরিবারের অভিযোগ, গতকাল অর্থাৎ শনিবার রাতে কয়েক জন এসে তাঁর দেওরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ওই যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়। সাহেবগঞ্জ থানায় পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। ব্যক্তিগত আক্রোশ নাকি, রাজনৈতিক…

Read More

পুরসভায় চাকরির নথিতে কোন কাউন্সিলরের সই? বিরাট তথ্য হাতে পেল সিবিআই
পুরসভায় চাকরির নথিতে কোন কাউন্সিলরের সই? বিরাট তথ্য হাতে পেল সিবিআই

উত্তর ২৪ পরগনা: পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় একযোগে একাধিক জায়গায় তল্লাশি চালালো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বুধবার বেলা বাড়তেই তৎপর সিবিআই। রাজ্যের একাধিক জায়গায় একযোগে তল্লাশিতে নামল এই তদন্তকারী সংস্থা। কলকাতা থেকে জেলা, পুর ও নগরোয়ন্নয় দফতরের পাশাপাশি রাজ্যের একাধিক পুরসভায় তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। দক্ষিণ দমদম, নিউ ব্যারাকপুর, দমদম, পানিহাটি, কামারহাটি, বরানগর, টিটাগর, হালিশহর, পুরসভা সহ বাদুড়িয়া, টাকি পুরসভায়ও হানা দেয় সিবিআই। সিবিআই সূত্রে খবর, মূলত পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে নথি উদ্ধারের কারণেই এই পুরসভাগুলিতে তল্লাশি অভিযান চালানো হয়।…

Read More

‘অনুব্রত মণ্ডল আমার রাজনৈতিক গুরু’, কাজল শেখকে প্রার্থী করল TMC
‘অনুব্রত মণ্ডল আমার রাজনৈতিক গুরু’, কাজল শেখকে প্রার্থী করল TMC

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৈরি করে দেওয়া দলের কোর কমিটিতে আগেই ঠাঁই পেয়েছিলেন। এবার জেলা পরিষদ আসনে কাজল শেখকে প্রার্থী করল তৃণমূল (TMC)। যিনি আবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত। যদিও এদিন অনুব্রতকে তাঁর রাজনৈতিক গুরু বলে মন্তব্য় করেন কাজল শেখ (Kajal Sheikh) । অনুব্রত-হীন বীরভূমে নতুন মোড়, ভোটের ময়দানে কাজল, ভাঙল প্রথা অনুব্রত-হীন বীরভূমের রাজনীতিতে নতুন মোড়।আসন্ন পঞ্চায়েত ভোটে জেলা পরিষদে মনোনয়ন পত্র জমা দিলেন বীরভূমে তৃণমূলের কোর কমিটির সদস্য…

Read More

‘কারও বাবার চাকর নই, ডাকলেই যেতে হবে নাকি’, কড়া জবাব অভিষেকের
‘কারও বাবার চাকর নই, ডাকলেই যেতে হবে নাকি’, কড়া জবাব অভিষেকের

কলকাতা: ‘কারও বাবার চাকর নই, ডাকলেই যেতে হবে নাকি!’, নিয়োগ দুর্নীতিতে ইডির নোটিস নিয়ে পাল্টা আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘যত বার ডাকবে, তত বার যেতে হবে নাকি? কারও বাবার চাকর নই। নবজোয়ার যাত্রার মাঝে যাওয়ার প্রশ্ন নেই, পরে দেখা যাবে’, নদিয়ার (Nadia) কালিগঞ্জ থেকে স্পষ্ট বলে দিলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) তৃণমূল সাংসদ (TMC MP Abhishek Banerjee)। সঙ্গে আরও জানালেন, তাঁর ঠিকানায় চিঠি আসেনি। মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। তাঁর বক্তব্য, ‘,পঞ্চায়েতের পর দেখা যাবে’। ‘আমার স্ত্রীকে…

Read More

হাসপাতাল ও মর্গে হন্যে হয়ে খোঁজ, দেখা মেলেনি কাকদ্বীপের বাসিন্দা করমণ্ডলের ২ যাত্রীর
হাসপাতাল ও মর্গে হন্যে হয়ে খোঁজ, দেখা মেলেনি কাকদ্বীপের বাসিন্দা করমণ্ডলের ২ যাত্রীর

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (Coromandel Express Accident) পর কেটে গিয়েছে চার দিন। কিন্তু এখনও কোন খোঁজ নেই করমণ্ডল এক্সপ্রেসের দুই যাত্রী গিয়াসউদ্দিন সেখ ও সামসুল হুদার। দু’‌জনেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মধুসূদনপুর পঞ্চায়েতের বাসিন্দা। জানা গিয়েছে, ইতিমধ্যেই গ্রামের দুই যুবক ওড়িশা পৌঁছেছেন।সেখানকার বিভিন্ন হাসপাতাল ও মর্গে খোঁজ করছেন। কিন্তু আজ সকাল পর্যন্ত দু’‌জনের কোনও খোঁজ মেলেনি। তবে ইতিমধ্যে গ্রামের তিনজন আব্দুল মজিদ সেখ, মিরাজ সেখ ও আসমাউল সেখের মৃত্যু সংবাদ পৌঁছেছে। অন্যদিকে সময়ের সঙ্গে সঙ্গে উৎকন্ঠা বাড়ছে…

Read More