শোকজের পরও বেলাগাম দিলীপ, নির্বাচন কমিশনকে ‘মেসোমশাই’ সম্বোধন!
কলকাতা: শোকজের পরেও ফের বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূলকে (TMC) আক্রমণ করতে গিয়ে নির্বাচন কমিশনকে ‘মেসোমশাই’ বলে সম্বোধন করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি (BJP) প্রার্থী। একটি চিঠি দিতে তৃণমূলের ১০ জন গেছেন। কী এমন হয়ে গেছে, যে সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ? তোমরাও তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে কী না বলেছ। আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না, কান মুলে দিতে বলি না। রাস্তায় রাজনীতি করতে পারছ না বলেই নির্বাচন কমিশনে যেতে হচ্ছে। তৃণমূলকে নিশানা করে মন্তব্য দিলীপ ঘোষের। এদিকে, লোকসভা…










