Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মদন মিত্রর সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে শ্য়ুটিং-এর অজানা কথা, শেয়ার করলেন ঋক-রাজনন্দিনী
মদন মিত্রর সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে শ্য়ুটিং-এর অজানা কথা, শেয়ার করলেন ঋক-রাজনন্দিনী

কলকাতা:  আজই বড়পর্দায় মুক্তি পেয়েছে হরনাথ চক্রবর্তীর (Haranath Chakraborty) ছবি ‘ওহ লাভলি’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাজনন্দিনী ,ঋক আর অবশ্য়ই মদন মিত্র। কেমন ছিল মদন মিত্রর সঙ্গে কাজের অভিজ্ঞতা?  সেটাই এবিপি লাইভের সঙ্গে শেয়ার করে নিলেন  ঋক ও রাজনন্দিনী। ঋক জানালেন,  ‘ছবির সেটে আমরা মদনদাকে একজন অভিনেতা হিসেবেই পেয়েছি, রাজনীতিক হিসেবে নয়। আর সেটে উনি সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই আসতেন। কাজ করতে গিয়ে কখনও মনে হয়নি কোনও নতুন অভিনেতার সঙ্গে কাজ করছি।’ অন্য়দিকে রাজনন্দিনী জানালেন, ‘ সেটে একেবারেই একজন…

Read More

পোস্টারে কার দিকে তাক করা বন্দুক? জবাব দিলেন রাজনীতিকের মতোই, ‘ওহ লাভলি’ নিয়ে এবিপি আনন্দে মদন
পোস্টারে কার দিকে তাক করা বন্দুক? জবাব দিলেন রাজনীতিকের মতোই, ‘ওহ লাভলি’ নিয়ে এবিপি আনন্দে মদন

কলকাতা: রঙিন মানুষ হিসেবেই তাঁকে চেনেন সকলে। নিজেও এই তকমা দিব্যি উপভোগ করেন তিনি। এবার খাতায়কলমে বিনোদনের রঙিন দুনিয়ায় পদার্পণ ঘটল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। শীঘ্রই মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত প্রথম ছায়াছবি ‘ওহ লাভলি’। ছবিমুক্তির আগে এবিপি আনন্দে খোলাখুলি আড্ডায় দেখা গেল তাঁকে। প্রতিটি প্রশ্নের উত্তরও দিলেন স্বভাবসিদ্ধ ঢঙেই। (Oh Lovely) বৃহস্পতিবার এবিপি আনন্দের স্টুডিও-য় হাজির হন মদন। সঙ্গে ছিলেন টলিউডের অন্যতম সফল অভিনেতা হরনাথ চক্রবর্তী এবং অভিনেত্রী রাজনন্দিনী। সেখানে অভিনয়ের পেশায় ‘নবাগত’ মদনকে প্রশংসায় ভরিয়ে…

Read More

হরনাথ চক্রবর্তীর পরিচালনায় এবার বড়পর্দায় মদন মিত্র, থাকছেন ঋক, রাজনন্দিনী, খরাজ, লাবণী
হরনাথ চক্রবর্তীর পরিচালনায় এবার বড়পর্দায় মদন মিত্র, থাকছেন ঋক, রাজনন্দিনী, খরাজ, লাবণী

কলকাতা: এবার বড়পর্দায় মদন মিত্র (Madan Mitra)! হরনাথ চক্রবর্তীর (Haranath Chakraborty)-র নতুন ছবিতে দেখা যাবে বিধায়ক-রাজনীতিবিদকে। পরিচালকের নতুন ছবির নাম ওহ লাভলি! প্রকাশ্যে এল, এই ছবির সব চরিত্রদের লুক। মুখ্যভূমিকায় দেখা যাবে দেবযানী চট্টোপাধ্যায়ের ছেলে ঋক চট্টোপাধ্যায়কে। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন তিনি। এছাড়াও এই ছবিতে থাকছেন, রাজনন্দিনী পাল (Rajnandini Pal), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), লাবণী সরকার (Laboni Sarkar), দ্রোণ মুখোপাধ্যায় (Dron Mukherjee), কৌশিক ভট্টাচার্য (Kaushik Bhattacharyya), তপতি মুন্সী (Tapati Munshi), বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya), মৃন্ময় দাস…

Read More

পঞ্চায়েত নির্বাচনে হিংসার দায় কার? মদন মিত্রের বিস্ফোরক দাবিতে তোলপাড়
পঞ্চায়েত নির্বাচনে হিংসার দায় কার? মদন মিত্রের বিস্ফোরক দাবিতে তোলপাড়

কলকাতা: পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বিরোধীদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে শাসক দল হিংসার মাধ্যমে ভোট লুট করেছে। বিরোধীদের ভোট দিতে বাধা দিয়েছে এমনকি বুথে এজেন্ট পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি বেশ কিছু জায়গায়। শাসকদলের হিংসার বলি হয়েছেন বহু মানুষ। মৃত্যু হয়েছে অনেকেরই। বিরোধীদের এই অভিযোগ এক প্রকার উড়িয়ে দিয়েছেন তৃণমূলের নেতা মদন মিত্র। তার দাবি, পঞ্চায়েত নির্বাচনে যেটুকু হিংসা হয়েছে তার জন্য দায়ী বিরোধীরাই। মঙ্গলবার বিধানসভায় যান মদন মিত্র। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “পঞ্চায়েত নির্বাচনে গন্ডগোল যদি কোথাও…

Read More

বাঘে গরুতে একঘাটে জল খাবে, ’২৬ সালে তৃণমূল, সিপিএম, কংগ্রেসের জোট হবে, দাবি সুকান্তের
বাঘে গরুতে একঘাটে জল খাবে, ’২৬ সালে তৃণমূল, সিপিএম, কংগ্রেসের জোট হবে, দাবি সুকান্তের

কলকাতা: পঞ্চায়েত নির্বাচন নিয়ে টানাপোড়েন চলছেই। সেই আবহেই পরবর্তী বিধানসভা নির্বাচ (WB Assembly Elections 2026) ন নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর দাবি, সিপিএম (CPM) এবং কংগ্রেস (Congress) মিলেই তৃণমূলকে (TMC) জিতিয়েছে পঞ্চায়েত নির্বাচনে। ছদ্মবেশে তৃণমূলের সঙ্গে লড়াই করছে সিপিএম এবং কংগ্রেস। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস জোট বেঁধে লড়াই করলেও তিনি অবাক হবেন না বলে জানালেন। বিজেপি-র ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সঙ্গে বৃহস্পতিবার রাজভবনে যান সুকান্ত (Panchayta Elections 2023)। পরে বিধানসভায়…

Read More

হাসপাতালে হম্বিতম্বি করে বিপাকে মদন, মুখ্যমন্ত্রীর নির্দেশে FIR দায়ের করছে SSKM
হাসপাতালে হম্বিতম্বি করে বিপাকে মদন, মুখ্যমন্ত্রীর নির্দেশে FIR দায়ের করছে SSKM

রোগী ভর্তি করতে এসে তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগে পুলিশের দ্বারস্থ হতে চলেছে SSKM হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন হাসপাতালের অধিকর্তা। সঙ্গে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে এব্যাপারে কথা হয়েছে তাঁর। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে বলে স্পষ্ট করেছেন তিনি। এদিন SSKM-এর তরফে জানানো হয়েছে, ‘এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সকালে আমার কথা হয়েছে। রাজ্য সরকার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় যে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে সেটা মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন। এই ধরণের…

Read More

নীলরঙা হাফ প্যান্ট, হাতে কলসি… বাবুঘাটে মদন মিত্র! গঙ্গাবক্ষে ‘বড়’ প্রার্থনা
নীলরঙা হাফ প্যান্ট, হাতে কলসি… বাবুঘাটে মদন মিত্র! গঙ্গাবক্ষে ‘বড়’ প্রার্থনা

কলকাতা: কিছুদিনেই পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। একদিকে শুরু হয়েছে শাসকদলের নবজাগরণ যাত্রা। অন্যদিকে চুপ নেই বিরোধী শিবিরও। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যবাসীর উদ্দেশ্যে শান্তির বাণী ছড়িয়ে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এই নিয়েই তুমুল শোরগোল পড়ে গিয়েছে। বলা বাহুল্য, আগেও তিনি নানা মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। এবার গঙ্গাবক্ষে দাঁড়িয়ে মদন মিত্র দিলেন শান্তির বার্তা। চৈতন্য দেবের পাদুকা নবদ্বীপ থেকে আসছে কলকাতায়। সেই উপলক্ষে ভবানীপুরে বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে পুজোর। তার আগে মদন মিত্র বুধবার…

Read More

‘পঞ্চায়েত নির্বাচনে শিকও কাজে লাগবে, কাবাবও’, মদনের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে ‘গণতন্ত্রের শত্রু’ তোপ
‘পঞ্চায়েত নির্বাচনে শিকও কাজে লাগবে, কাবাবও’, মদনের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে ‘গণতন্ত্রের শত্রু’ তোপ

সমীরণ পাল, কামারহাটি : পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Vote) শিকও কাজে লাগবে, কাবাবও কাজে লাগবে। কামারহাটিতে খাদ্য উৎসবের উদ্বোধন করতে গিয়ে এমনই মন্তব্য করতে শোনা গেল এলাকার তৃণমূল বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra)। মানুষ জেগে উঠলে, আপনি ১-২ ঘণ্টাও সময় পাবেন না বলে মদন মিত্রকে পাল্টা কটাক্ষ করেছেন সজল ঘোষ। হাতে গরম শিক ! তাতে গরম গরম কাবাব ! সেই গরম শিক কাবাব হাতে নিয়ে মুখেও গরমাগরম কথা ! পঞ্চায়েত ভোটের মুখে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।…

Read More

একজন স্ত্রীকে ৫ জন স্বামী ভাগ করে খেতে পারে, এটাই পশ্চিমবঙ্গ-ভারতের কালচার: মদন
একজন স্ত্রীকে ৫ জন স্বামী ভাগ করে খেতে পারে, এটাই পশ্চিমবঙ্গ-ভারতের কালচার: মদন

পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের কালচার হচ্ছে স্ত্রীকেও ৫ জন স্বামী ভাগ করে খেতে পারে। সাংবাদমাধ্যমের সামনে এমনই মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। মদন মিত্রের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। রাজ্যে মিড ডে মিলে কারচুপি ধরতে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে কেন্দ্রীয় প্রতিনিধিদল মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের একটি স্কুলে গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিরা জানতে পারেন, সেখানে মিড ডে মিল রান্না করেন ৭ জন। কিন্তু তাদের মধ্যে বেতন পান ৫ জন। সেই বেতনই ৭ জনের মধ্যে ভাগ করে…

Read More

নন্দিনীর হোটেলে হঠাৎ হাজির মদন! খেলেন পালং শাক, সঙ্গে দিলেন বিরাট সুখবর
নন্দিনীর হোটেলে হঠাৎ হাজির মদন! খেলেন পালং শাক, সঙ্গে দিলেন বিরাট সুখবর

কলকাতা: বেশ কিছু দিন ধরেই তিনি সমাজ মাধ্য়মের পরিচিত মুখ হয়ে উঠেছেন। ভাইরাল হয়েছে তাঁর ফুটপাথের খাবারের হোটেলের গল্প। খাবার বিক্রেতা নন্দিনী গঙ্গোপাধ্য়ায় এখন অনেকের কাছেই পরিচিত নাম। সমাজ মাধ্য়মে তিনি অবশ্য় নন্দিনী হিসেবেই বেশি পরিচিত। শুক্রবার সকালে আচমকাই সেই নন্দিনীর হোটেলে পৌঁছে গেলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। নন্দিনীর হোটেলে গিয়ে পালংশাকের তরকারিও চেখে দেখলেন কামারহাটির বিধায়ক। একই সঙ্গে নন্দিনীর হোটেলে তিনশো প্লেট মাংস ভাতের বরাতও দিয়ে এসেছেন তৃণমূল নেতা। কিন্তু হঠাৎ নন্দিনীর হোটেলে তাঁর হাজিরা কেন? তৃণমূল বিধায়ক…

Read More