৫ দেশীয় সফরে প্রধানমন্ত্রী মোদি, UAE; নজরে জ্বালানি নিরাপত্তা ?
নয়াদিল্লি : ৫ দেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজই শুরু সফর। প্রথমেই যাবেন সংযুক্ত আরব আমিরশাহী। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের আঁচ পড়েছে UAE-তেও। এই আবহে প্রধানমন্ত্রীর সফর। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তথ্য অনুসারে, আগামী ছয় দিনে মোট পাঁচ দেশে যাবেন প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত সফরের লক্ষ্যে আজ ১৫ মে সংযুক্ত আরব আমিরশাহীতে নামবেন তিনি। এরপর উড়ে যাবেন নেদারল্যান্ডসের উদ্দেশে। এরপর একে একে রয়েছে সুইডেন, নরওয়ে ও ইতালি সফর। UAE সফরের মূল লক্ষ্য কী ? সংযুক্তি আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ…









