Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
১৫০ কিমি বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মোকা’, কোথায় ল্যান্ডফলের আশঙ্কা ?
১৫০ কিমি বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মোকা’, কোথায় ল্যান্ডফলের আশঙ্কা ?

কলকাতা: সুস্পষ্ট নিম্নচাপে পরিণত বঙ্গোপসাগরের নিম্নচাপ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ সন্ধের মধ্যেই নিম্নচাপ পরিণত হবে গভীর নিম্নচাপে। আগামীকাল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৪-১৫ মে-র মধ্যে ঘূর্ণিঝড় ১৫০ কিমি বেগে আছড়ে পড়তে পারে বাংলাদেশ-মায়ানমার উপকূলে। এদিকে একদিকে যখন ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তখন অন্যদিকে আগামীকাল পূর্ব মেদিনীপুর ও কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। ১২-১৩ মে উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে তিন দিন তাপপ্রবাহের…

Read More

পথশিশুর অন্নপ্রাশন হাওড়া স্টেশনে, সাক্ষী বিহ্বল যাত্রীরাও
পথশিশুর অন্নপ্রাশন হাওড়া স্টেশনে, সাক্ষী বিহ্বল যাত্রীরাও

সুনীত হালদার, হাওড়া: পথশিশুর (streer child) অন্নপ্রাশন (rice ceremony)? শুনতে কিছুটা অবাক লাগলেও এমনই আয়োজনের সাক্ষী থাকল হাওড়া স্টেশন (Howrah Station)। রবিবার সেখানেই এক পথশিশুর অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যস্ততার মধ্যেও এই দৃশ্য় দেখে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যান যাত্রীরা। চাইল্ড লাইন ও হাওড়া জিআরপি-র এই উদ্যোগকে সাধুবাদও জানান। এমনও হয়? মাস সাতেক আগে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মেই পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন টুম্পা দাস। কিন্তু সেই তার জন্মের আগেই বাচ্চাটির বাবা মারা যায়। স্টেশনের চাইল্ড লাইন সংস্থা এবং হাওড়া জিআরপি…

Read More

দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছেন দলেরই নেতা,অভিযোগ জানিয়ে থানার সামনে বিক্ষোভে তৃণমূল নেত্রী
দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছেন দলেরই নেতা,অভিযোগ জানিয়ে থানার সামনে বিক্ষোভে তৃণমূল নেত্রী

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : তৃণমূলের ব্লক সভাপতি দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিচ্ছেন ! উচ্চ নেতৃত্বকে জানিয়েও লাভ হয়নি ! এই অভিযোগে দলের নেতাকে গ্রেফতারের দাবিতে থানার (Police Station) সামনে বিক্ষোভে বসলেন তৃণমূলেরই (TMC) নেত্রী ও পঞ্চায়েত সমিতির সভাপতি। জলপাইগুড়ির মালের এই ঘটনায় শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসেছে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)। কিছুদিন আগেই জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ারে (Alipurduar) তৃণমূলে নবজোয়ার কর্মসূচি সেরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার জলপাইগুড়ির মালে চরমে উঠল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (TMC Inner…

Read More

জঙ্গিপুরে হাসপাতাল তৈরিতে অরিজিৎ সিংকে সবরকম সাহায্য, বৈঠকে জানালেন মমতা
জঙ্গিপুরে হাসপাতাল তৈরিতে অরিজিৎ সিংকে সবরকম সাহায্য, বৈঠকে জানালেন মমতা

মালদা: বাংলার ছেলে, তাঁর সুরে এখন সারা দেশ মোহিত। খ্যাতি পেয়েও বরাবর মাটির কাছাকাছিই থাকেন গায়ক অরিজিৎ সিংহ। তাঁর জেলা মুর্শিদাবাদের একটি হাসপাতাল করতে চেয়েছিলেন তিনি। তার জন্য রাজ্যের কাছে সহযোগিতার আবেদনও করেছিলেন। সেই আবেদনেই সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুরে অরিজিৎ সিংহের হাসপাতাল তৈরিতে প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মালদা-মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। কী বললেন মুখ্যমন্ত্রী: এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গিপুরে একটি হাসপাতাল করতে চেয়েছে অরিজিত। ওর সঙ্গে কথা বলে করে নাও।…

Read More

‘যতই হেনস্থা করুক, মাথা নত করব না’, ইটাহারের সভা থেকে হুঙ্কার অভিষেকের
‘যতই হেনস্থা করুক, মাথা নত করব না’, ইটাহারের সভা থেকে হুঙ্কার অভিষেকের

ইটাহার: ‘যতই হেনস্থা করুক, মাথা নত করব না’, এবার ইটাহারের সভা (Itahar Meeting) থেকে হুঙ্কার ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (TMC MP Abhishek Banerjee)। গাড়ির ছাদে উঠে বলেন, ‘ইডি-সিবিআই লাগিয়ে ২ বছর ধরে আমাকে হেনস্থা করছে।’ কিন্তু কোনও কিছুতেই যে তিনি মাথা নত করবে না, সে কথা আরও একবার স্পষ্ট জানালেন তৃণমূল নেতা। সঙ্গে বার্তা, ‘পঞ্চায়েত ভোটে কে প্রার্থী হবেন, তা ঠিক করবে জনগণ।’ নাম না করে কাকে আক্রমণ? এদিন নাম না করে উত্তর দিনাজপুরের করণদিঘির সভামঞ্চ থেকে…

Read More

অভিষেক সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে কাড়াকাড়ি, কোচবিহারের পর এবার জলপাইগুড়িতেও বিশৃঙ্খলা
অভিষেক সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে কাড়াকাড়ি, কোচবিহারের পর এবার জলপাইগুড়িতেও বিশৃঙ্খলা

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : কোচবিহারের পর জলপাইগুড়ি, তৃণমূলের নবজোয়ারে ফের বিশৃঙ্খলা। জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে তৃণমূলের নবজোয়ারে ব্যালট নিয়ে কাড়াকাড়ি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই চূড়ান্ত বিশৃঙ্খলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ও গণভোটের জেরে সকাল থেকেই ভিড় হতে শুরু করেছিল রাজগঞ্জে। বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে উপচে পড়ে ভিড়। বিকেলে সভাস্থল হাজির হয়ে সেখানে কথা বলার পর সন্ধে ৭ টা নাগাদ সভাস্থল ছাড়েন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর অভিষেক সভা ছাড়ার…

Read More

ফোন ঘুরিয়ে বেছে নিন পছন্দের প্রার্থী, নম্বর জানিয়ে ঘোষণা তৃণমূলের
ফোন ঘুরিয়ে বেছে নিন পছন্দের প্রার্থী, নম্বর জানিয়ে ঘোষণা তৃণমূলের

কৃষ্ণেন্দু অধিকারী ও শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) জন্য তৃণমূলের (TMC) প্রার্থী বেছে নিতে অভিনব জনমত নেওয়ার প্রক্রিয়া শুরু করার ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন, গোপন ব্যালটে জানান পঞ্চায়েত ভোটের পছন্দের প্রার্থীর নাম। ব্যালটের মাধ্যমে জানাতে না পারলে, ফোন করেও জানানো যাবে মতামত। বাংলার প্রতিটি পঞ্চায়েতে এভাবেই প্রার্থী নির্বাচন করা হবে। কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করে আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটদাতার নাম গোপন থাকবে বলেও জানিয়েছেন তিনি। এ…

Read More

দুর্গম অন্নপূর্ণা জয় কীভাবে ? অভিজ্ঞতা শুনিয়ে পিয়ালি বসাক তৈরি হচ্ছেন মাকালু অভিযানে
দুর্গম অন্নপূর্ণা জয় কীভাবে ? অভিজ্ঞতা শুনিয়ে পিয়ালি বসাক তৈরি হচ্ছেন মাকালু অভিযানে

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : অন্নপূর্ণা জয় করে ঘরে ফিরেছেন পিয়ালি বসাক (Piyali Basak)। ১৭ই এপ্রিল বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গে পৌঁছে রেকর্ড গড়েন চন্দননগরের পর্বতারোহী (Mountaineer)। কেমন ছিল সেই অভিজ্ঞতা, গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনানোর পাশাপাশি পিয়ালি তৈরি হচ্ছেন তাঁর পরের লক্ষ্যপূরণে। এবার তার লক্ষ্য মাউন্ট মাকালু (Mount Makalu)। কীভাবে অন্নপূর্ণা জয় ? দুর্গম শৃঙ্গের প্রতি তাঁর অমোঘ আকর্ষণ। সেই শৃঙ্গ জয়ের টানেই বারবার ঘর ছেড়ে বেরিয়ে পড়েন তিনি। এবারও বেরিয়েছিলেন। ফিরলেন বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ জয় করে। প্রতিকূলতার পাহাড়…

Read More

জোটেনি অ্যাম্বুল্যান্সের টাকা, ট্রেনে রোগীকে নিয়ে যাওয়ার পথে স্টেশনেই মৃত্যু
জোটেনি অ্যাম্বুল্যান্সের টাকা, ট্রেনে রোগীকে নিয়ে যাওয়ার পথে স্টেশনেই মৃত্যু

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : জলপাইগুড়ির (Jalpaiguri) মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি পূর্ব বর্ধমানের (Purba Bhuedhaman) ভাতারে। অ্যাম্বুল্যান্সের টাকা জোগাড় করতে না পারায়, রোগীকে ট্রেনে নিয়ে যাওয়ার চেষ্টা। আর যাওয়ার পথে স্টেশনেই মৃত্য়ু হল বছর ৪৮-এর মহিলার। আচমকা অসুস্থ বোধ করায়, বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয় ভাতার স্টেট জেনারেল হাসপাতালে (Bhatar State General Hospital)। তাঁর অবস্থা সঙ্কটজনক হয়ে পড়ায় তাঁকে বর্ধমান মেডিক্য়াল কলেজে (Burdhaman Medical College) রেফার করা হয়। যদিও রোগীর পরিবারের কাছে অ্য়াম্বুল্য়ান্সের খরচ ছিল না। তাঁদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের…

Read More

তপসিয়ায় রাসায়নিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন
তপসিয়ায় রাসায়নিক কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

কলকাতা: ফের শহরে আগুন লাগার ঘটনা ঘটল। তপসিয়ায় একটি রাসায়নিক কারখানায় আগুন (Tapsia Factory Fire)। আগুন নেভানোর কাজে ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন। ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় সমস্যায় দমকলকর্মীরা। প্রসঙ্গত, মার্চ থেকে এপ্রিলের মাঝে ইতিমধ্যেই কলকাতা-সহ একাধিক জেলায় বারবার আগুন লাগার ঘটনা প্রকাশ্যে এসেছে। দাহ্য পদার্থ থাকায় তো বটেই কখনও শর্টসার্কিটের কারণেও মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয়েছে রাজ্য। সম্প্রতি তিলজলায় প্রিন্টিং কারখানাতেও ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।  অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় সেবার বাবা ও ছেলের। আর এক ছেলেকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে…

Read More