Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
দলবদল ধ্রুবক বঙ্গ রাজনীতিতে, তবে বিধায়ক কেনাবেচার অভিযোগে প্রশ্নের মুখে সংস্কৃতি
দলবদল ধ্রুবক বঙ্গ রাজনীতিতে, তবে বিধায়ক কেনাবেচার অভিযোগে প্রশ্নের মুখে সংস্কৃতি

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : কখনও বাম, কংগ্রেস থেকে তৃণমূলে। কখনও তৃণমূল (TMC) থেকে বিজেপিতে (BJP)। কখনও আবার বিজেপি থেকে তৃণমূলে। দলবদল দীর্ঘদিন ধরেই বঙ্গ রাজনীতির অঙ্গ (West Bengal Politics)। কিন্তু, এবার যেভাবে শাসক-বিরোধী বাগযুদ্ধে খোলাখুলি বিধায়ক কেনার দাবি শোনা গেল, তা আগে কখনও হয়েছে কি না, কেউ মনে করতে পারছেন না। সেই ১৯৫২ থেকেই দলবদল সালটা ১৯৫২, চারজন বিধায়ক ফরওয়ার্ড ব্লক ছেড়ে যোগ দিয়েছিলেন কংগ্রেসে (Congress)। স্বাধীনতার পর বাংলার রাজনীতিতে সেটাই প্রথম দলবদল বলে মনে করা হয়। তারপর রাজনীতির…

Read More

মরচে ধরা গা ছুঁয়ে আজও বয়ে যায় নদী, এককালের শিল্পশহর হাওড়া, ইতিহাস মনে রেখেছেন কেউ কি!
মরচে ধরা গা ছুঁয়ে আজও বয়ে যায় নদী, এককালের শিল্পশহর হাওড়া, ইতিহাস মনে রেখেছেন কেউ কি!

শহরের উপকথা গঙ্গার ঠিক অন্য পাড়ে অবস্থান। হেসে খেলে যমজ সন্তান বলা চলে। ঝগরা-ঝাঁটিতে কোনও কালে ছাড়াছাড়ি হয়ে গিয়ে থাকবে। তবে বয়সের সঙ্গে ঘুচেছে মনোমালিন্য, সেতুবন্ধন হয়ে দিনরাত যাতায়াত লেগে রয়েছে। গ্রাম বাংলার মধ্যবিত্ত পরিবারের গল্প বলে মনে হলেও, আসলে এই দাস্তান, দুই শহরের, গঙ্গাপাড়ের কলকাতা এবং হাওড়ার। একই জলে পড়া ছায়া ছুঁয়ে আদিকাল থেকে মুখোমুখি দাঁড়িয়ে তারা (History of Howrah)। বাংলার রাজধানী কলকাতা বটে। হাওড়া হল সদর শহর। সুউচ্চ অট্টালিকা, বাঁধানো রাস্তার কলকাতা ঝাঁ চকচকে, ধোপদুরস্ত। সেই তুলনায়…

Read More

বকেয়া ডিএ না মেটালে এবার পঞ্চায়েত পেনডাউনের হুঁশিয়ারি সরকারি কর্মীদের
বকেয়া ডিএ না মেটালে এবার পঞ্চায়েত পেনডাউনের হুঁশিয়ারি সরকারি কর্মীদের

কলকাতা: বকেয়া ডিএ না মেটালে এবার পঞ্চায়েত পেনডাউনের (Pen Down) হুঁশিয়ারি সরকারি কর্মীদের। বকেয়া ডিএ-র (DA) দাবিতে শহিদ মিনারে ১৯দিনে সরকারি কর্মীদের যৌথ মঞ্চের ধর্না। ডিএ-র দাবিতে ধর্নামঞ্চেই অসুস্থ ২ অনশনকারী, হাসপাতালে ভর্তি। পেনডাউনের হুঁশিয়ারি সরকারি কর্মীদের: বকেয়া DA-এর দাবিতে মঙ্গলবার ১৯ দিনে পড়ল আন্দোলন। অসুস্থ হয়ে পড়েছেন দুই অনশনকারী। সেই সঙ্গে চড়ল হুঁশিয়ারি। রাজ্য সরকার বকেয়া DA-এর দাবি না মেটালে, পঞ্চায়েত ভোটে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “আমাদের দাবি মানা…

Read More

গাড়ি থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার গাঁজা, মাঝরাতে হইচই বেহালা চৌরাস্তায়
গাড়ি থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার গাঁজা, মাঝরাতে হইচই বেহালা চৌরাস্তায়

সৌমিত্র রায়, কলকাতা: মাঝরাতে বেহালা (Behala ) চৌরাস্তার (Chowrasta) কাছে একটি গাড়ি থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার মাদক (Drug) । গাড়িচালককে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায়। কী ঘটেছিল? রাত তখন সাড়ে ১১টা। টহল চলছিল পুলিশকর্মীদের। হঠাতই পুলিশকর্মীদের একটি সন্দেহজনক গাড়ি নজরে পড়ে। দাবি, তল্লাশি চালিয়ে গাড়িটির ভিতর থেকে ৬টি ব্যাগে ৬০-৬৫ কেজি গাঁজা মিলেছে। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে আনা হয়েছিল? কোথায়ই বা যাচ্ছিল? পাচারের চূড়ান্ত গন্তব্য কোথায়? সবটাই খতিয়ে দেখছে বেহালা থানার পুলিশ।…

Read More

পূর্বসূরি ধনকড়ের পথে বোস ? বঙ্গে ফের কি ফিরবে রাজ্য-রাজ্যপাল সংঘাত ?-
পূর্বসূরি ধনকড়ের পথে বোস ? বঙ্গে ফের কি ফিরবে রাজ্য-রাজ্যপাল সংঘাত ?-

নয়াদিল্লি : রাজ্য়পাল সি ভি আনন্দ বোস (Governor C V Ananda Bose) কি তাঁর পূর্বসূরি জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) পথে হাঁটছেন? রাজভবন ও রাজ্য় সরকারের মধ্য়ে কি ফিরবে সংঘাত? রাজ্য়পালের প্রধান সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্য়াহতির সিদ্ধান্ত ঘিরে সেই জল্পনাই ক্রমশ জোরাল হচ্ছে। সূত্রের খবর, রাজ্য়পালের ইচ্ছেতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোস-ধনকড় বৈঠক সবাই ভাবছিলেন এবার কী হবে বঙ্গ রাজনীতিতে? এই জল্পনার মধ্য়েই সোমবার দিল্লিতে উপরাষ্ট্রপতি (Vice President) এবং বাংলার প্রাক্তন রাজ্য়পাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করলেন বর্তমান…

Read More

বিদ্যুতের বিল বাকি থাকার মেসেজে ফাঁদ! কলকাতার চিকিৎসক খোয়ালেন প্রায় ৫ লক্ষ
বিদ্যুতের বিল বাকি থাকার মেসেজে ফাঁদ! কলকাতার চিকিৎসক খোয়ালেন প্রায় ৫ লক্ষ

পার্থপ্রতিম ঘোষ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : বিদ্যুতের বিল (Due Electric Bill) বাকি থাকার কথা বলে গলফ গ্রিনের এক চিকিৎসকের (Doctor Duped) অ্যাকাউন্ট থেকে ৪ লক্ষ ৭৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। বাগুইআটি থেকে চক্রের ৩ পাণ্ডাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা (Kolkata Police Cyber Crime Department)। পুলিশ সূত্রে খবর, চিকিৎসকের অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া ১ লক্ষ ৮১ হাজার টাকা জমা পড়েছে মোবাইল গেমিং অ্যাপে (Mobile Gaming App)। প্রতারণা চক্রের পর্দাফাঁস জামতাড়া গ্যাংয়ের ধাঁচে কলকাতায় বসে…

Read More

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের ‘শাহি’ সফর, রবিবারই বঙ্গে নাড্ডাও
পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ফের ‘শাহি’ সফর, রবিবারই বঙ্গে নাড্ডাও

শিবাশিস মৌলিক, কলকাতা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) পদধ্বনি রাজ্যে। সরকারিভাবে কোনও ঘোষণা এখনও না হলেও কয়েক মাস পরই যে পশ্চিমবঙ্গে ভোটের দামামা বাজছে তা পরিষ্কার। আগামী এপ্রিল-মে মাস নাগাদ হতে পারে নির্বাচন। আর তাঁর প্রাক্কালেই ফের রাজ্যে অমিত শাহ (Amit Shah)। বিজেপির সর্বভারতীয় স্তরের নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আগামী মার্চ মাসে আসছেন রাজ্যে। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে ইতিমধ্যে রাজ্যে ঘুরে গিয়েছেন জেপি নাড্ডা (JP Nadda)। ফের একবার চলতি সপ্তাহেই বঙ্গে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি (BJP…

Read More

অভিষেকের ‘দরজা’য় অপেক্ষায় ১৩ বিজেপি বিধায়ক ! তৃণমূলের নয়া দাবিতে শোরগোল, চর্চা শুরু, কারা ?
অভিষেকের ‘দরজা’য় অপেক্ষায় ১৩ বিজেপি বিধায়ক ! তৃণমূলের নয়া দাবিতে শোরগোল, চর্চা শুরু, কারা ?

রুমা পাল, ঋত্বিক প্রধান, অরিন্দম সেন, কলকাতা : আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক (BJP MLA ) সুমন কাঞ্জিলাল  দল ছাড়ার পরে, বিজেপির বিধায়ক সংখ্য়া কমে দাঁড়িয়েছে ৬৯-তে। তৃণমূল (TMC) দাবি করছে, লাইনে আছেন আরও ১৩ জন। কিন্তু তাঁরা কারা ? এই নিয়েই মাথাচাড়া দিয়েছে নতুন জল্পনা। বিজেপি নেতৃত্ব অবশ্য় বিধায়কের দলত্যাগকে গুরুত্ব দিতে নারাজ। দরজা শেষমেশ খুলল তৃণমূল ? প্রকাশ্য সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছিলেন, ‘যদি দরজা খুলি, বিজেপি দল আর থাকবে না। বলুন দরজা খুলব? খুলব? আমার তো মাঝে…

Read More

বাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ! বীরভূমে ফের মৃত্যু, আহত তৃণমূল নেতার ভাই
বাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ ! বীরভূমে ফের মৃত্যু, আহত তৃণমূল নেতার ভাই

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিনক্ষণ স্পষ্ট হয়নি এখনও তবে বঙ্গজুড়ে ক্রমশ যেন গাঢ় হচ্ছে রক্তের লাল দাগ। ফের একবার রক্তাক্ত হল বীরভূম (Birbhum)। মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হল একজনের। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। প্রাণহানি, আহত হওয়ার উদ্বেগ, আতঙ্কের খবরের মাঝেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অন্য একটি তথ্যে। স্থানীয়দের দাবি, বাইকে করে বোমা নিয়ে যাওয়ার সময় ঘটেছে বিস্ফোরণ (Bomb Blst) ! আর যিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি তিনি স্থানীয় তৃণমূল (TMC) নেতার ভাই।…

Read More

কয়লা পাচারকাণ্ডে আত্মসমর্পণ অন্যতম অভিযুক্ত রত্নেশ বর্মার
কয়লা পাচারকাণ্ডে আত্মসমর্পণ অন্যতম অভিযুক্ত রত্নেশ বর্মার

প্রকাশ সিনহা, কলকাতা: কয়লা পাচারকাণ্ডে (Coal scam) আত্মসমর্পণ অন্যতম অভিযুক্ত রত্নেশ বর্মার (accused ratnesh verma surrenders in asansol court)। রত্নেশের নামে আগেই লুক আউট নোটিস জারি করেছিল সিবিআই। বছরখানেক ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন রত্নেশ। এদিন আসানসোল কোর্টে আত্মসমর্পণ করেন তিনি। আত্মসমর্পণ অভিযুক্তের… কয়লা পাচারকাণ্ডে সিবিআইয়ের চার্জশিটে নাম ছিল রত্নেশ বর্মার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, প্রভাবশালীদের সঙ্গে টাকার লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। আগামীকাল তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। প্রসঙ্গত, কয়লাপাচার মামলায় এর মধ্য়েই একাধিক হেভিওয়েটের নাম…

Read More