আমেদাবাদ বিমান দুর্ঘটনায় বড় সিদ্ধান্ত সলমনের, বিশেষ বার্তা শাহরুখ, আমিরের
১২ জুন, এই দিনটি এয়ার ইন্ডিয়ার জন্য একটি ব্ল্যাক ডে হয়ে থাকবে সারা জীবন। গুজরাটের আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল AI – 171 বিমানটি। কিন্তু টেক অফের কিছুক্ষণ বাদেই ২৪২ জন যাত্রী নিয়ে আমেদাবাদ বিমানবন্দরের কাছে আচমকাই ভেঙে পড়ে বিমানটি। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিমানে শুধু ভারতীয় নয়, ছিলেন একাধিক বিদেশী যাত্রীও। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, তালিকায় ২৪২ জন জাতের মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয় এবং ৫৩ জন ছিলেন…










