ফাইনালে ঝুলনের মুম্বইয়ের কাছে স্বপ্নভঙ্গ সৌরভের দিল্লির, রুদ্ধশ্বাস লড়াইয়ে হল ফয়সালা
মুম্বই: কাপ আর ঠোঁটের মধ্যে ঠিক যতটা ব্যবধান থাকে। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ডব্লিউপিএল (WPL 2025) ট্রফির ঠিক সেই দূরত্বই থেকে যাচ্ছে। ফের এক ফাইনালে স্বপ্নভঙ্গ। তীরে এসে তরী ডোবার চিত্রনাট্য। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে মাত্র ৮ রানের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরাজিত হল দিল্লি ক্যাপিটালস। ডব্লিউপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল দিল্লির। শনিবারের ম্যাচ ছিল বঙ্গ ক্রিকেটের সেরা দুই আইকনের লড়াইও। কারণ, দিল্লির মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। আর মুম্বই ইন্ডিয়ান্স ডাগ আউটে ছিলেন ঝুলন গোস্বামী। বাংলার ক্রিকেটপ্রেমীরাও তাই ডব্লিউপিএল…









