Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Virat Kohli, KL Rahul : বিরাট, রাহুলকে সামনে রেখে ‘হর ঘর তিরঙ্গা অভিযান’
Virat Kohli, KL Rahul : বিরাট, রাহুলকে সামনে রেখে ‘হর ঘর তিরঙ্গা অভিযান’

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) ও কেএল রাহুলের (KL Rahul) সময় মোটেই ভাল যাচ্ছে। একজন অনেক দিন ধরেই ছন্দের খোঁজে রয়েছেন। অন্যজন চোট পেয়ে জাতীয় দলের বাইরে। বিরাট এই মুহূর্তে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। সেখানে রাহুল এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA)রিহ্যাব করতে ব্যস্ত। তবুও তাঁরা দুজন একটি বিশেষ ভিডিয়োর মাধ্যমে ভারতীয় ভক্তদের উৎসাহিত করেছেন। দেশের ৭৫ বছরের স্বাধীনতা দিবস (75th Independence of India) উপলক্ষে এই বিশেষ ভিডিয়ো তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। ভারত সরকারের সংস্কৃতি…

Read More

CWG 2022, Saurav Ghosal : ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়ে কেঁদে ফেললেন বঙ্গতনয়
CWG 2022, Saurav Ghosal : ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়ে কেঁদে ফেললেন বঙ্গতনয়

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এ ভাবেই ঘটে আবেগের বহিঃপ্রকাশ। সোনা জয়ের দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন। ব্রোঞ্জ জিতেই তাঁকে সন্তুষ্ট থাকতে হয়েছিল। তবুও তো বাঙালি হিসেবে ইতিহাস গড়লেন সৌরভ ঘোষাল (Saurav Ghosal)। আর তাই চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) স্কোয়াশ থেকে প্রথম পদক জিতেই কেঁদে ফেললেন বঙ্গতনয়। মঙ্গলবার নিউজিল্যান্ডের পল কলের কাছে সেমিফাইনালে হেরে সোনা জয়ের দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন সৌরভ। তবে ভেঙে পড়লেও, হাল ছাড়েননি। বুধবার স্কোয়াশের মেনস সিঙ্গলসের ব্রোঞ্জ মেডেল ম্যাচে ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে হারিয়ে দেন…

Read More

Monkeypox in India: ক্রমশ থাবা বড় হচ্ছে মাঙ্কিপক্সের, দিল্লিতে আক্রান্ত চতুর্থজন…
Monkeypox in India: ক্রমশ থাবা বড় হচ্ছে মাঙ্কিপক্সের, দিল্লিতে আক্রান্ত চতুর্থজন…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে কি ক্রমশ থাবা বড় হচ্ছে মাঙ্কিপক্সের? সংক্রমিতের সংখ্যা ক্রমশ বাড়ছে। দিল্লিতে আর-এক বিদেশি  নাগরিকের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এই নিয়ে দেশে চতুর্থ বিদেশি নাগরিকের শরীরে মাঙ্কিপক্সের ভাইরাস শনাক্ত হল। যাঁর মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে, তিনি ৩১ বছরের এক মহিলা। দিল্লির লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। সম্প্রতি তিনি বিদেশ সফর করেছেন কি না, সেটা অবশ্য এখনও জানা যায়নি। লোকনায়ক জয় প্রকাশ হাসপাতালে যিনি ভর্তি হয়েছেন, আগে থেকেই তাঁর জ্বর ও ত্বকের সংক্রমণ ছিল। পরে…

Read More

প্রতীক্ষার অবসান! গুগল স্ট্রিট ভিউ কি এবার ভারতেও? 
প্রতীক্ষার অবসান! গুগল স্ট্রিট ভিউ কি এবার ভারতেও? 

ভারতে গুগল স্ট্রিট ভিউ শুরু হল দীর্ঘ ১১ বছর পর৷  গুগল ঘোষণা করেছে যে ভারতে তারা গুগল স্ট্রিট ভিউ শুরু করতে চলেছে টেক মাহিন্দ্রা ও জেনেসিসের সঙ্গে গাঁটছাড়া বেঁধে। বলা বাহুল্য এই গুগল স্ট্রিট ভিউ ভারতে এতদিন বন্ধ ছিল কেন্দ্রের আপত্তির কারণে, এর আগেই গুগল ২ বার চেষ্টা করেও ছাড়পত্র পায়নি কেন্দ্রের থেকে৷ সে সময় দেশের নিরাপত্তাজনিত কারণ বলা হয়েছিল। আজ দীর্ঘ ১১ বছর পর সেই প্রতীক্ষার অবসান হল। আপাতত ব্যাঙ্গালুরু,চেন্নাই, দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, পুনে, নাসিক, ভাডোদারা, আহমেদনগর ও…

Read More

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন ভাবছেন? ৫ টি বিষয় মেনে চললে আসবে দুর্দান্ত রিটার্ন
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন ভাবছেন? ৫ টি বিষয় মেনে চললে আসবে দুর্দান্ত রিটার্ন

ইতিমধ্যেই যাঁরা বিনিয়োগে হাত পাকিয়েছেন, মিউচুয়াল ফান্ড (Mutual Fund) তাঁদের কাছে অন্যতম পছন্দের বিনিয়োগের মাধ্যম। নিজেদের আর্থিক লক্ষ্যে পূরণের উদ্দেশ্যে বেশির ভাগ মানুষই মিউচুয়াল ফান্ড স্কিমে (Mutual Fund Scheme) বিনিয়োগ করে থাকেন। তবে যাঁরা প্রথম বিনিয়োগ করছেন, তাঁরা এই বিষয়ে বেশ বিভ্রান্তই থাকেন। আসলে কীভাবে এই বিনিয়োগ করবেন অথবা চালাবেন, সেই ধারণাটা সেভাবে থাকে না। তাই সবার আগে যেটা প্রয়োজন, সেটা হল- সঠিক স্কিম বেছে নেওয়া। যাতে মনের মতো রিটার্ন পাওয়া যায়। তাই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ (investment) করার কথা…

Read More

Prolonged Heatwave: কেন বিশ্ব জুড়ে এত তীব্র তাপপ্রবাহ? কী ভাবে বাঁচবেন?
Prolonged Heatwave: কেন বিশ্ব জুড়ে এত তীব্র তাপপ্রবাহ? কী ভাবে বাঁচবেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব জুড়ে তাপপ্রবাহ। পুড়ছে ইউরোপ। জরুরি অবস্থা যুক্তরাজ্যে। স্পেনে বাড়ছে মৃত্যু। পর্তুগালেও পরিস্থিতি খারাপ। এই গরমের সঙ্গে যোগ হয়েছে কোনও কোনও অংশের দাবানলও। পুড়ছে এশিয়াও। জাপানে বইছে গরমের হলকা। ভারতের অবস্থাও ভালো নয়। গরমের চোটে কাহিল তথাকথিত ঠান্ডা অঞ্চল উত্তরবঙ্গও। কেন বিশ্ব জুড়ে এই পরিস্থিতি আবহাওয়ার, কেন এত গরম, কেন এমন তাপপ্রবাহ? বিজ্ঞানীরা আবহাওয়ার উষ্ণায়নের পাশাপাশি আরও একটা দিকে চোখ টানছেন। সেটা অবশ্য সাময়িক একটা ঘটনা। তাঁরা বলছেন, সূর্য এই সময়ে সরাসরি বিষুবরেখার উপরে…

Read More

Mahendra Singh Dhoni: চোখের সামনে সাক্ষাত ‘ক্যাপ্টেন কুল’! সেলফি তোলার ধুমে ভিডিয়ো হল ভাইরাল
Mahendra Singh Dhoni: চোখের সামনে সাক্ষাত ‘ক্যাপ্টেন কুল’! সেলফি তোলার ধুমে ভিডিয়ো হল ভাইরাল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) জনপ্রিয়তায় যে এতটুকু কমেনি। সেটা ফের একবার বোঝা গেল। লন্ডনের রাস্তায় দেখা গেল ‘ক্যাপ্টেন কুল’-কে (Captain Cool)। তাঁকে দেখার পরেই ভক্তরা উন্মাদনায় ফেটে পড়লেন। জোড়া বিশ্বকাপজয়ী ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়কের সঙ্গে একটা সেলফি তোলার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় ধোনিকে ভিড় থেকে বাঁচাতে হিমশিম খেলেন নিরাপত্তারক্ষীরা। সকলেই কার্যত তাঁর সঙ্গে দৌড়তে শুরু করে দেন। সেই দৃশ্য আবার মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করলেন এক ভক্ত।…

Read More

Virat Kohli, Babar Azam: কী লিখে বাবরকে ধন্যবাদ জানালেন বিরাট? জেনে নিন
Virat Kohli, Babar Azam: কী লিখে বাবরকে ধন্যবাদ জানালেন বিরাট? জেনে নিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ‘বন্ধু’ বাবর আজমকে পালটা ধন্যবাদ জানালেন বিরাট কোহলি (Virat Kohli)। গত ১৫ জুলাই ইংল্যান্ডের (ENG vs IND) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ব্যর্থ হওয়ার পরেই টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের (Pakistan) অধিনায়ক। কিন্তু সোশ্যাল মিডিয়াতে সর্বদা সক্রিয় থাকা বিরাট তৎক্ষণাৎ জবাব দেননি। সেটা নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi) পর্যন্ত বিরাটকে বিঁধেছিলেন। তবে এ বার চুপ থাকলেন না বিরাট। বাবরের ট্যুইটকে ‘রি-ট্যুইট করে তাঁর বার্তার প্রতি কৃতজ্ঞতা…

Read More

ভারত-সহ ৫ দেশ থেকে রাষ্ট্রদূত অপসারণের সিদ্ধান্ত ইউক্রেনের
ভারত-সহ ৫ দেশ থেকে রাষ্ট্রদূত অপসারণের সিদ্ধান্ত ইউক্রেনের

কিয়েভ: আচমকাই ভারত-সহ (india) পাঁচ দেশের ইউক্রেনের (ukraine) রাষ্ট্রদূতদের (ambassador) অপসারণের (sack) সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (zelensky)। কেন এই সিদ্ধান্ত, তা স্পষ্ট নয়। যে ডিক্রি জারি করে তাঁদের সরানো হয়েছে, সেখানে কোনও কারণ বলা হয়নি। অপসারিত রাষ্ট্রদূতেরা অন্য কোনও দায়িত্ব পাবেন কি না, জানানো হয়নি সেটিও। কেন অপসারণের সিদ্ধান্ত?  ভারত ছাড়া আর যে দেশগুলি থেকে ইউক্রেনের রাষ্ট্রদূতদের সরানোর সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে রয়েছে জার্মানি, চেক রিপাবলিক, নরওয়ে এবং হাঙ্গেরি। এর মধ্যে জার্মানির সঙ্গে ইউক্রেনের সমীকরণ বিশেষ স্পর্শকাতর বলে…

Read More

Shinzo Abe: কেন ভারতের কাছে শিনজো আবে এত গুরুত্বপূর্ণ?
Shinzo Abe: কেন ভারতের কাছে শিনজো আবে এত গুরুত্বপূর্ণ?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আততায়ীর গুলিতে নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe)। তাঁর প্রয়ানে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শনিবার জাতীয় শোক দিবসও পালন করার নির্দেশ দিয়েছেন তিনি। এখন প্রশ্ন হল, জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Shinzo Abe) ভারতের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, ভারতবন্ধু শিনজো আবে (Shinzo Abe)। তিনিই সেই আন্তর্জাতিক নেতা যিনি গোটা বিশ্বে ভারতের সশক্তিকরণের পক্ষে ছিলেন এবং ভারতকে নানা ভাবে সাহায্য করেন। তিনি মনে করতেন, ভারতও একদিন…

Read More