Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
আরজিকর হাসপাতাল মামলায় সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে সরব স্টুডেন্ট ফোরাম
আরজিকর হাসপাতাল মামলায় সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে সরব স্টুডেন্ট ফোরাম

আরজিকর হাসপাতাল নিয়ে মামলায় সিনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তুললেন ডাক্তারি পড়ুয়ারা। হাসপাতালের স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে একটি ফলকনামা জমা দেওয়া হয়েছে। আদালতে সেই হলফনামায় সিনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছে স্টুডেন্ট ফোরাম। তাদের বক্তব্য, সিনিয়র ডাক্তাররা তাদের আন্দোলনকে ভুল পথে চালিত করেছিল। সেই কারণে আরজিকর হাসপাতালে স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত হয়েছিল বলে দাবি জানিয়েছে স্টুডেন্ট ফোরাম। একইসঙ্গে এর জন্য হলফনামায় ক্ষমা চেয়েছে স্টুডেন্ট ফোরাম। হলফনামায় স্টুডেন্ট ফোরাম শান্তনু সেন, কৌশিক চাকী-সহ বেশ কয়েকজন প্রবীণ চিকিৎসকে বিরুদ্ধে অভিযোগ এনেছে। তাদের বক্তব্য,…

Read More

মহিলার যৌন নির্যাতনের ঘটনায় আইনজীবীকে মামলা তুলে নিতে চাপ! CID তদন্তের নির্দেশ
মহিলার যৌন নির্যাতনের ঘটনায় আইনজীবীকে মামলা তুলে নিতে চাপ! CID তদন্তের নির্দেশ

কসবায় এক মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল দুই ব্যক্তির বিরুদ্ধে। সেই মামলা তুলে নেওয়ার জন্য মহিলার আইনজীবীকে এক পুলিশ আধিকারিক চাপ দিয়েছিলেন বলে অভিযোগ। ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কোন সিআইডি অফিসার এই ঘটনার তদন্ত করবেন তা সিআইডির ডিআইজিকে ঠিক করতে হবে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী। একইসঙ্গে অভিযুক্ত ২ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলার বয়ান অনুযায়ী, ওই মহিলা পাটুলির বাসিন্দা। তিনি কসবা থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছিলেন। মহিলা এই…

Read More

IND vs SA: দাপুটে মেজাজে দল জিতলেও, এই ভারতীয় ব্যাটারকে প্রশংসায় ভরালেন বাভুমা
IND vs SA: দাপুটে মেজাজে দল জিতলেও, এই ভারতীয় ব্যাটারকে প্রশংসায় ভরালেন বাভুমা

প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে সাত উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমার টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে। দলের পারফরম্যান্সে খুশি বাভুমা এবং তাঁর আশানুরূপ দ্বিতীয় ইনিংসে যে পিচ আরও ব্যাটিংসহায়ক হয়ে গিয়েছিল, তেমনটাই মনে করছেন তিনি। তবে প্রোটিয়া দল দাপুটে মেজাজে ম্যাচ জিতলেও এক ভারতীয় ব্যাটারের পারফরম্যান্স বেশ মনে ধরেছে বাভুমার। তিনি আর কেউ নন ইশান কিষাণ। প্রথম টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৭৬ রানের দারুণ ইনিংস খেলেন ইশান। এরপরেই তরুণ ভারতীয় তারকার প্রশংসা করে প্রোটিয়া…

Read More

নির্দেশিকা অনুযায়ী অতিথি অধ্যাপককে সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে হবে: হাইকোর্ট
নির্দেশিকা অনুযায়ী অতিথি অধ্যাপককে সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে হবে: হাইকোর্ট

রাজ্যের কলেজগুলির অতিথি অধ্যাপকদের বেতন কাঠামো নির্দিষ্ট করার জন্য নির্দেশিকা জারি করেছিল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। সেইমতো সমস্ত কলেজগুলিকে কর্মরত অতিথি অধ্যাপকদের নামের তালিকা জমা দিতে বলেছিল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। কিন্তু, পশ্চিম মেদিনীপুরের একটি কলেজ অতিথি অধ্যাপকের নাম পাঠায়নি। যার ফলে ওই অধ্যাপক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন। উচ্চ শিক্ষা দফতর থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানিয়ে সুরাহা না পেয়ে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই অধ্যাপক। অবশেষে আইনি লড়াইয়ে জয়ী হলেন গোপাল অধিকারী নামে ওই…

Read More

Park Circus: কনস্টেবলের গুলি ছুটে এসেছিল সরফরাজের দিকেও, তারপর.‌.‌.‌
Park Circus: কনস্টেবলের গুলি ছুটে এসেছিল সরফরাজের দিকেও, তারপর.‌.‌.‌

‌মামার বাড়িতে ঘুরতে এসেছিলেন মহম্মদ সরফরাজ। কিন্তু ঘুরতে এসে যে এমন অভিজ্ঞতা হবে, ভাবতেও পারেনি মহম্মদ সরফরাজ। কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর কনস্টেবল চড়ুপ লেপচার গুলি তার দিকেও ছুটে এসেছিল। কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সে। জ্ঞান যখন ফিরল তখন সে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে। বিহারের ছেলে মহম্মদ সরফরাজ দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়ে মাত্র চার দিন আগে কলকাতায় মামার বাড়িতে এসেছিল। সরফরাজের পরিবারের সদস্যদের মতে, মামার বাড়ি আলিমুদ্দিন স্ট্রিট থেকে পার্ক সার্কাসে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিল সরফরাজ।…

Read More

তোমার বাবার গাড়ির থেকে বেশি, কনওয়েকে লির গতির ধারণা দিতে অদ্ভুত জবাব দেন এই তারকা
তোমার বাবার গাড়ির থেকে বেশি, কনওয়েকে লির গতির ধারণা দিতে অদ্ভুত জবাব দেন এই তারকা

এ বছরের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে বেশ ভাল ফর্মে ছিলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। মাত্র সাত ম্যাচ খেললেও পরপর তিনটি অর্ধশতরানসহ ১৪৫-র অধিক স্ট্রাইরেটে তিনি মোট ২৫২ রান করেছিলেন আইপিএলে। নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও কনওয়ের পারফরম্যান্স অসাধারণ। তবে অনেকেই জানেন না যে কনওয়ের কিন্তু আদতে জন্ম দক্ষিণ আফ্রিকায়। রামধনুর দেশে জন্ম এবং সেখানে বেশ কয়েকদিন প্রথম শ্রেণির ক্রিকেট খেলার পরেই কনওয়ে নিউজিল্যান্ডে এসে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাঁপাচ্ছেন। ছোট কনওয়ের প্রোটিয়াভূমে বড় হওয়ায়, তাঁর আইডলও স্বাভাবিকভাবেই এক প্রোটিয়া তারকা। সেই…

Read More

Mukul Roy: কালই আমি প্রধান বিচারপতির কাছে যাব, মুকুল প্রসঙ্গে জানালেন শুভেন্দু
Mukul Roy: কালই আমি প্রধান বিচারপতির কাছে যাব, মুকুল প্রসঙ্গে জানালেন শুভেন্দু

‌মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে ফের আদালতে যাওয়ার হুমকি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, মুকুল রায় বিজেপিতেই রয়েছেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামীকালই তিনি প্রধান বিচারপতির কাছে যাবেন। বিধানসভার অধ্যক্ষ যখন মুকুল রায়কে নিয়ে নিজের অবস্থানের কথা জানাচ্ছেন, তখন ন্যাশনাল লাইব্রেরি প্রেক্ষাগৃহে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার ডাকা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শুভেন্দুবাবু। অধ্যক্ষের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি জানান, ‘‌এই বিষয়টি নিয়ে হাই কোর্ট, সুপ্রিম…

Read More

Kalighat Skywalk: কোনও হকার উচ্ছেদ হবে না, সাফ জানালেন মেয়র
Kalighat Skywalk: কোনও হকার উচ্ছেদ হবে না, সাফ জানালেন মেয়র

‌কালীঘাট মন্দিরের কাছে স্কাই ওয়াক তৈরির কাজকে কেন্দ্র করে হকার উচ্ছেদ হতে পারে, এমন আশঙ্কায় প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে সামিল হয়েছিলেন হকাররা। কিন্তু কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বুধবার এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দেন, কোনও হকার উচ্ছেদ হবে না। এদিন বেহালার শিরিটি শ্মশানের সম্প্রসারণের কাজ দেখতে এসেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে কলকাতা পুরনিগমের নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং। এদিন সম্প্রসারণের কাজ দেখতে এসে হকার উচ্ছেদ প্রসঙ্গে মেয়র জানান, ‘‌যারা হকার ছিলেন, তাঁদের স্থানান্তরিত করা হচ্ছে। কোনও উচ্ছেদ হচ্ছে…

Read More

Raddur Roy: অনেক আগেই রোদ্দুর রায়কে গ্রেফতার করা উচিত ছিল:‌ কুণাল
Raddur Roy: অনেক আগেই রোদ্দুর রায়কে গ্রেফতার করা উচিত ছিল:‌ কুণাল

‌মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন, কটূ মন্তব্যের জন্য গোয়া থেকে গ্রেফতার করা হয়েছে ইউটিউবার রোদ্দুর রায়কে। মঙ্গলবার এই গ্রেফতারির স্বপক্ষে বলতে গিয়েই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, ‘‌রোদ্দুর রায়কে কেন গ্রেফতার করা হল, এমন বিকৃত মানসিকতা আশা করি উঠবে না।’‌ আগামীকাল ইউটিউবার রোদ্দুর রায়কে গোয়া থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। ইতিমধ্যে রোদ্দুর রায়ের মন্তব্য প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এই প্রসঙ্গে তিনি জানান, ‘‌সোশ্যাল মিডিয়ায় সবারই বলার স্বাধীনতা রয়েছে। কিন্তু কখনও কখনও রোদ্দুর রায় রবীন্দ্রনাথের গানকে…

Read More