সতীশ কৌশিকের জন্মবার্ষিকী, টলিপাড়ায় নতুন সম্পর্কের গুঞ্জন, বিনোদনের সারাদিন
কলকাতা: ১৩ এপ্রিল সদ্য প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের জন্মবার্ষিকী (Satish Kaushik Birth Anniversary)। টলি পাড়ায় নতুন সম্পর্কের গুঞ্জন। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)। সতীশ কৌশিকের জন্মবার্ষিকী গতমাসেই চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা পরিচালক সতীশ কৌশিক। দেখতে দেখতে তার প্রয়াণের পর ১ মাস পার। চলে গিয়েও তিনি একইভাবেই অটুট সারা দেশের মানুষের হৃদয়ে। আজ সতীশ কৌশিকের জন্মদিন। স্বাভাবিকভাবেই আজ ফের নতুন ছন্দে অভিনেতা পরিচালক সতীশ কৌশিককে মনে করবে তার পরিবার…










