Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
এবার পুজোয় চিংড়ি নয়, পাতে পড়ুক ডাব চিকেন, ঝটপট জেনে নিন রেসিপি
এবার পুজোয় চিংড়ি নয়, পাতে পড়ুক ডাব চিকেন, ঝটপট জেনে নিন রেসিপি

বাঙালি রেস্তোরাঁয় ডাব চিংড়ির আলাদাই চাহিদা থাকে। অনেকে তো আজকাল এই পদ বাড়িতেই বানান। কিন্তু ডাব চিংড়ির পর যদি এবার একটু ডাব চিকেন হয়, তাহলে কেমন হবে? জমে যাবে না! তাহলে আর দেরি কেন? এবার পুজোয় বানিয়ে ফেলুন ডাব চিকেন আর তাক লাগিয়ে দিন সকলেই। ডাব চিকেন মার্কেটে এখনও বেশ নতুন। তাই আগে ভাগেই বাড়িতে এই পদ বানিয়ে প্রশংসা কুড়িয়ে নিন। কিন্তু ভাবছেন ডাব চিংড়ির পদ্ধতি জানলেও ডাব চিকেন কীভাবে বানাবেন সেটা জানেন না? তাহলে এখনই জেনে নিন সেটা।…

Read More

Durga Puja 2023: লস অ্যাঞ্জেলস যেন লেকটাউন, পুজোয় সরগরম মার্কিন মুলুক
Durga Puja 2023: লস অ্যাঞ্জেলস যেন লেকটাউন, পুজোয় সরগরম মার্কিন মুলুক

লস অ্যাঞ্জেলস থেকে নিবেদিতা হাজরা  ‘ব’ দা : হ্যালো ‘ম’ দা, আগামী শনিবার দুপুরে পুজোর মিটিং এ আসছেন তো ? ‘ই’ দি, ‘র’ দি , ‘স’ দা রা আসছে। অষ্টমীর রাতের ননভেজ মেনুতে পাঁঠার মাংসের সঙ্গে পোলাও রাখা হবে না সাদা ভাত রাখা হবে সেটা নিয়ে নিয়ে একটু আলোচনার প্রয়োজন। ‘ম’ দা : হ্যাঁ আসছি তো। তবে ১৫ মিনিটের মতো একটু দেরী হবে, ছোটছেলে টা কে একটু নাটকের মহড়ায় ‘ক’ দির বাড়িতে ছেড়ে আসতে হবে। দশমীর সন্ধ্যেতে ‘ক’ দির…

Read More

প্রবাসে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে! বিএএসসি-র বাড়তি আকর্ষণ ‘বাপ্পি লাহিড়ী’
প্রবাসে দুর্গাপুজোর প্রস্তুতি তুঙ্গে! বিএএসসি-র বাড়তি আকর্ষণ ‘বাপ্পি লাহিড়ী’

ক্যালিফোর্নিয়া : দুর্গাপুজো এক মিলন উৎসব। যে উৎসবে এক হয়ে যায় বাঙালি, অবাঙালি। এক হয়ে যায় এপার ওপার আর সাত সমুদ্র তেরো নদীর পারও! ঠিক সেইভাবেই সুদূর আমেরিকায় বাঙালিদের প্রবাসী পুজোর আয়োজন করে আসছে বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ সাউথ ক্যালিফোর্নিয়া দুর্গাপূজা উদ্যোক্তারা। এমনিতে পঞ্জিকা যাই বলুক, সপ্তাহশেষেই দুর্গাপুজোর নিয়ম বিদেশে বেশির ভাগ জায়গায়। স্থানীয় ছুটির সঙ্গে মিলিয়েই এই ব্যবস্থার রীতি চলে আসছে বছরের পর বছর। এ বছর উপরি পাওনা উইকেন্ডেই দুর্গাপুজো। ছুটির সপ্তাহশেষেই ক্যালেন্ডারের নির্ঘণ্ট পেয়ে যাওয়ায় আনন্দ খানিক বেশি…

Read More

পুজোর সময় ‘খারাপ খাবার’ দিলে কড়া ব্যবস্থা, নির্দেশ পুরসভার
পুজোর সময় ‘খারাপ খাবার’ দিলে কড়া ব্যবস্থা, নির্দেশ পুরসভার

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: পুজো (Durga Pujo) মানে শুধু ঠাকুর দেখা নয়, পুজো মানে পেটপুজো। রাস্তার দোকান হোক বা কেবিন, রেস্তোরাঁ- সব জায়গাতেই পেটপুজোর আয়োজন। কিন্তু কোথাও কি ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে খারাপ খাবার, অথবা ভাল করে রান্না না করা খাবার দেওয়া হচ্ছে? রান্নায় সঠিক উপকরণ ব্যবহার করা হচ্ছে তো? বাঙালি মানেই ভোজন রসিক। পুজোর কটা দিন জমিয়ে খাওয়া দাওয়া না করলে পুজো কিন্তু সম্পূর্ণ হয় না।পুজোর কদিন জমিয়ে পেট পুজো আর পুজো প্রেম। টুকরো টুকরো কিছু মুহূর্ত নিয়ে একবছরের…

Read More

Durga Puja 2023: ১৪ বছর পর রোমে আসছেন মা দুর্গা…
Durga Puja 2023: ১৪ বছর পর রোমে আসছেন মা দুর্গা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪ বছর পর রোমে আবারও হতে চলেছে মা দুর্গার আরাধনা। ইতালির রোমে অবস্থিত ভারতীয় দূতাবাসের সহযোগিতায় ইন্ডিয়ান কালচারাল অরগানাইজেশন (ICO) এই দুর্গা পুজোর উদ্যোগ নিয়েছেন। আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই দুর্গোৎসব চলবে। এই দুর্গোৎসব হবে রোমের পার্কো মাদ্রে টেরেজা ক্যালকাটা-তে। এক যুগেরও বেশি সময়ের পরে, রোমে মায়ের আরাধনার নেপথ্যে রয়েছেন প্রেসিডেন্ট রাজেশ সাহানী, ও কালচারাল সেক্রেটারি ড. উৎস ভাদুড়ী। আগামী শুক্রবার ২০ তারিখ সন্ধ্যে ৬টায়, উৎসবের উদ্বোধন করবেন ইতালিতে ভারতের রাষ্ট্রদূত…

Read More

পর্যটকদের জন্য বিরাট খবর! বোরোলির ঝাল থেকে শুঁটকি, নানা পদের আয়োজন জলদাপাড়ায়
পর্যটকদের জন্য বিরাট খবর! বোরোলির ঝাল থেকে শুঁটকি, নানা পদের আয়োজন জলদাপাড়ায়

আলিপুরদুয়ার: পুজো উপলক্ষে নানান লোভনীয় পদের আয়োজন করেছে জলদাপাড়া ট‍ুরিস্ট লজ কর্তৃপক্ষ। বোরোলির ঝাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ছাড়াও থাকছে নানান তন্দুরি পদ। ভ্রমণপিপাসু পর্যটকদের মনে জায়গা করতে হলে রান্নায় থাকতে হবে প্রাচুর্য। যা ভাল করে জানেন জলদাপাড়া ট‍ুরিস্ট লজ কর্তৃপক্ষ। তার জন‍্য ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, তন্দুরি ও বাঙালি পদের আয়োজন রাখছে লজ কর্তৃপক্ষ। জলদাপাড়া বেড়াতে এসে এই লজে থাকতে শুরু করেছেন পর্যটকেরা। এই লোভনীয় খাবারের স্বাদ গ্রহণ করতে শুরু করছেন তারা। সুসজ্জিত পদগুলি খাবার টেবিলে দেখলে…

Read More

পাঁজি মেনে ষষ্ঠীতে অকালবোধন, রানাঘাটের পুরোহিতের হাতে মায়ের পুজো, সাজছে জার্মানির ‘দুর্গাভিলে’
পাঁজি মেনে ষষ্ঠীতে অকালবোধন, রানাঘাটের পুরোহিতের হাতে মায়ের পুজো, সাজছে জার্মানির ‘দুর্গাভিলে’

এরল্যাঙ্গেন: পশ্চিমবঙ্গে এখন উৎসবের মেজাজ। গোটা দেশেই চলছে নবরাত্রি (Navratri) উদযাপন। আর দিন দুই। তারপরই বঙ্গে বাজবে ঢাক, মা দুর্গার অকালবোধন সম্পন্ন হবে (Durga Puja 2023)। সকলেই মাতবেন পাঁচদিন ব্যাপী প্রাণের উৎসবে। এই পাঁচদিনের অপেক্ষায় বছরের বাকি ৩৬০ দিন কাটিয়ে দিতে পারেন সকল বাঙালি। কিন্তু যাঁরা উৎসবের এই স্বাদ থেকে বহুদূরে? তাঁদের মন কেমন করা যে স্বাভাবিক! কেউ হয়তো পড়াশোনা করতে বা কেউ চাকরিসূত্রে, বিদেশের মাটিতে ঘাঁটি গেড়েছেন। দুর্গাপুজো এলেই মন আনচান। তাই তো প্রবাসে বসেই দেশের স্বাদ পাওয়ার…

Read More

‘যে কন্ট্রোল করবে, সেই তো কন্ট্রোলের বাইরে’ শ্রীভূমির পুজো নিয়ে বিস্ফোরক দিলীপ
‘যে কন্ট্রোল করবে, সেই তো কন্ট্রোলের বাইরে’ শ্রীভূমির পুজো নিয়ে বিস্ফোরক দিলীপ

রঞ্জিত সাউ, কলকাতা : কলকাতায় এসে দ্বিতীয়াতেই দুর্গাপুজোর ( Durga Puja 2023 )  উদ্বোধন করে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Amit Shah )। জানুয়ারিতে রামমন্দিরের উদ্বোধনের আগেই কলকাতায় রামমন্দিরের আদলে তৈরি মণ্ডপের উদ্বোধন করে গেলেন শাহ। সন্তোষ মিত্র স্কোয়ারের মঞ্চে দাঁড়িয়ে অমিত বললেন, ‘ মায়ের কাছে প্রার্থনা, বাংলা থেকে ভ্রষ্টাচার, অত্যাচার বন্ধ হোক।  ‘ অমিত শাহের পুজো উদ্বোধনকে কটাক্ষ করে  অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )  বলেন, এনারাই বলেছিলেন বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না ! বাংলায় দুর্গাপুজো করতে…

Read More

শ্রীভূমিতে যেন ঘরের ছেলে ঘরের ছেলে রোনাল্ডিনহো, ভালবাসায় আপ্লুত ব্রাজিল তারকা
শ্রীভূমিতে যেন ঘরের ছেলে ঘরের ছেলে রোনাল্ডিনহো, ভালবাসায় আপ্লুত ব্রাজিল তারকা

উত্তর ২৪ পরগনা: পুজোর সময় শহরে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা রোনাল্ডিনহো। পুজোর আনন্দ আরও দ্বিগুন করেছেন কিংবদন্তী ফুটবলার। কলকাতায় পা দিয়েই সোমবার সকাল থেকে নান কর্মসূচিতে যোগ দিচ্ছেন রোনাল্ডিনহো। সোমবার সন্ধ্যায় তিনি যান তিলোত্তমার সবচেয়ে নজরকাড়া পুজোগুলির মধ্যে অন্যতম শ্রীভূমিতে। মন্ত্রী সুজিত বসুর পুজোয় এদিন রোনাল্ডিনহো ধরা দিলেন একেবারে ঘরের ছেলের মত। শ্রীভূমিতে এদিন রোনাল্ডিনহোর জন্য সাম্বা ডান্সের আয়োজন করা হয়েছিল। এছাড়া বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়েই স্বাগত জানানো হয় তারকাকে। হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন স্মারকসম্মান সহ ফুল।…

Read More

ভরা পুজোয় হুঙ্কার রাজ্যপালের, ‘দুর্গা মাকে সাক্ষী রেখে’ সি ভি আনন্দ বললেন..
ভরা পুজোয় হুঙ্কার রাজ্যপালের, ‘দুর্গা মাকে সাক্ষী রেখে’ সি ভি আনন্দ বললেন..

কলকাতা: দুর্নীতি-হিংসাকে শেষ করব আমরা, হুঙ্কার রাজ্যপালের (Governor)। ‘আসুন দুর্গা মাকে সাক্ষী রেখে শপথ নিই, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। হিংসার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে’, হিংসা-দুর্নীতির বিরুদ্ধে (corruption and violence) সবাইকে একসঙ্গে লড়াই করার ডাক রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। দুর্গা পুজোয় উৎসবের আবহে গতকাল রাজভবন ছেড়ে রাজপথে নামেন রাজ্যপাল। পৌঁছে যান কুমোরটুলিতে, সেখানে মৃৎশিল্পীদের কাজ দেখেন সি ভি আনন্দ বোস। একাধিক শিল্পীর পরিবারের সঙ্গে কথা বলে, তাঁদের হাতে রাজভবনের তরফে উপহারও তুলে দেন তিনি। রাজ্যপালের হাতেও, তাঁদের তৈরি…

Read More