Gautam Gambhir: ‘এটা কোনও ক্রিকেট! ভারতের ব্যাটিং কোচ কে?’ গৌতমদর্শনকে চরম কটাক্ষ মহারথীর…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ জিল্যান্ডের কাছে ভারতের চরম বিপর্যয়ের পরে, অধিনায়ক রোহিত শর্মাকে যেমন আসামীর কাঠগড়ায় তোলা হচ্ছে, ঠিক তেমনই পোস্টমর্টেম হচ্ছে ভারতের নতুন কোচ গৌতম গম্ভীরেরও (Gautam Gambhir) ! কারণ হারের দায়ভার কোচের উপরও ভীষণ ভাবেই বর্তায়। আর এই অবস্থায় পাকিস্তানের প্রাক্তন তারকা বসিত আলি (Basit Ali) সরাসরি প্রশ্ন তুললেন গম্ভীর এবং তাঁর সাপোর্ট স্টাফদের নিয়ে। বসিত তাঁর ইউটিউব চ্য়ানেলে ভিডিয়ো করে বলেন, ‘আচ্ছা ভারতের ব্যাটিং কোচ কে? যে এটা বলতে পারছে না যে, টেস্ট ক্রিকেট…










