Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
কী ছিলেন আর কী হলেন! ইরিন এখন কোটি কোটি টাকার মালকিন, কীভাবে? জানলে চমকে যাবেন
কী ছিলেন আর কী হলেন! ইরিন এখন কোটি কোটি টাকার মালকিন, কীভাবে? জানলে চমকে যাবেন

মুম্বই: বাবার ভয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলেন ‘থ্রি ইডিয়টস’-এর ফারহান কুরেশি। কিন্তু ফটোগ্রাফি ছিল তাঁর ধ্যানজ্ঞান। র‍্যাঞ্চোর কথায়, জীবন বদলে যায় ফারহানের। ইঞ্জিনিয়ারিং ছেঁড়ে আঁকড়ে ধরেন ক্যামেরাকেই। হন অন্যতম সফল ফটোগ্রাফার। ইরিন ওয়েডের গল্পটাও তেমনই। আইন নিয়ে পড়াশোনা করেছিলেন। কিন্তু ওকালতি শুরুর পর বুঝতে পারেন, এটা তাঁর জন্য নয়। কালবিলম্ব করেননি ইরিন। ওকালতি ছেড়েছুঁড়ে খুলে বসেন রেস্তোরাঁর ব্যবসা। শুরু করেন ‘হোমরুম’। এখন তাঁর রেস্তোরাঁর ম্যাক অ্যান্ড চিজের দুনিয়াজোড়া সুখ্যাতি। ফারহানের মতো ইরিনও খুঁজে পেয়েছেন জীবনের আসল মানে। মাত্র এক দশকের…

Read More

ক্যানসার গবেষণায় জার্মানি পাড়ি! পেশায় দুধ বিক্রেতা বাবার মেয়ের কীর্তি অবাক করা
ক্যানসার গবেষণায় জার্মানি পাড়ি! পেশায় দুধ বিক্রেতা বাবার মেয়ের কীর্তি অবাক করা

উত্তর ২৪ পরগনা: বাবা পেশায় দুধ বিক্রেতা, ক্যানসার গবেষণা নিয়ে জার্মানিতে পাড়ি বসিরহাটের মেয়ের। গবেষণায় ইউনিভার্সিটি অফ হাইডেলবার্গ থেকে ডাক পেলেন বসিরহাটের মেয়ে রিম্পা পাল। অনলাইনে পরীক্ষা দিয়েই বাজিমাত করেছেন বসিরহাটের মেয়ে। ক্যানসার নিয়ে গবেষণা করতে চান তিনি। রিম্পার আশা, একদিন গবেষণায় সাফল্য আসবেই। মানুষের জন্য কিছু করার ইচ্ছে আছে বলে জানায় রিম্পা। উত্তর ২৪ পরগনার বসিরহাটের ১৫ নম্বর ওয়ার্ডের মির্জাপুরের বছর ২৪-এর রিম্পা পাল ধানবাদ ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি যুক্ত হয়ে নতুন কিছু করার দিশা দিয়েছেন। বিশ্বের নামী…

Read More

চরম আর্থিক-অনটন! অদম্য মনের জোরে IIT-তে পড়ার সুযোগ দিনমজুরের ছেলের
চরম আর্থিক-অনটন! অদম্য মনের জোরে IIT-তে পড়ার সুযোগ দিনমজুরের ছেলের

পশ্চিম মেদিনীপুর: অভাবের সংসারে তিন ছেলে। তিনজনই বরাবর মেধাবী। বাবা পোল্ট্রি ফার্মে কাজ করেন। দিন আনা দিন খাওয়া পরিবারে, কখনও কখনও মাকেও যেতে হয়েছে কাজে। চোখের সামনে দেখেছে বাবা মায়ের কষ্ট, নিরন্তর পড়াশোনা করে প্রথম চান্সেই আইআইটি-তে পড়ার সুযোগ মিলেছে পশ্চিম মেদিনীপুরের এক কৃতি ছাত্রের। উচ্চ-মাধ্যমিকের পর সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আইআইটি ভুবনেশ্বরে পড়ার সুযোগ মিলেছে অভাবী সংসারের এই ছেলের। তার এই সাফল্যে খুশির হাওয়া পরিবারে। খুশি বিদ্যালয়ের শিক্ষকেরা। ছোট থেকেই বরাবর মেধাবী এই ছাত্র। স্কুল জীবনে অষ্টম…

Read More

কৃতীর মুকুটে নতুন পালক, গবেষণার জন্য মেলবোর্ন থেকে ডাক পেলেন বসিরহাটের তরুণী
কৃতীর মুকুটে নতুন পালক, গবেষণার জন্য মেলবোর্ন থেকে ডাক পেলেন বসিরহাটের তরুণী

জুলফিকার মোল্যা, বসিরহাট: গবেষণায় মেলবোর্ন থেকে ডাক পেলেন বসিরহাটের মেয়ে শর্মি সরদার। অনলাইনে পরীক্ষা দিয়েই বাজিমাত করেছেন বসিরহাটের কচুয়া আমটোনা এলাকার কৃতী ছাত্রী। লিভার ক্যানসার নিয়ে গবেষণা করতে চান তিনি। শর্মির আশা, একদিন গবেষণায় সাফল্য আসবেই। মানুষের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে এই বাঙালি কৃতী গবেষকের। উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নং নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের আমটোনা এলাকার বছর ২৭-এর যুবতী শর্মি সরদারের গবেষণায় আলাদা কিছু করার  ইচ্ছে বরাবরই ছিল। এরমধ্যে ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি থেকে ব্রেস্ট ক্যানসার নিয়ে…

Read More

শৌচাগারের কর্মী এখন আরবপতি ! বিশ্বের নামী কোম্পানির বস, জানেন কে এই ব্যক্তি ?
শৌচাগারের কর্মী এখন আরবপতি ! বিশ্বের নামী কোম্পানির বস, জানেন কে এই ব্যক্তি ?

Nvidia Jensen Huang: এক সময় রেস্তোরাঁর টেবিল চেয়ার থেকে শৌচাগার পরিষ্কারের কাজ করেছেন, এখন তিনিই বিশ্বের নাম করা কোম্পানির প্রধান। তবে জীবনযাত্রা বদলালেও মানসিকতা বদলায়নি এই ব্যক্তির। জানেন কে এই জেনসেন হুয়াং (Jensen Huang ) ? এখন কত কোটির মালিক জেনসেন বিশ্বের শীর্ষস্থানীয় চিপ তৈরির কোম্পানি এনভিডিয়ার বস জেনসেন হুয়াং। সাধারণ মানুষের কাছে তাঁর সাফল্যের গল্প অনুপ্রেরণার উৎস। জেনসেন হুয়াং তার কাজ সম্পর্কে খুব উত্সাহী। তিনি কর্মচারীদের সঙ্গে সাধারণের মতোই মেশেন। জেনসেন হুয়াং একসময় রেস্তোরাঁয় টেবিল, পাত্র এবং টয়লেট…

Read More

কলেজ জীবনে হারান বাবাকে, পাঁচবার ব্যর্থতা ! তবুও শেষ হাসি ওঙ্কারের
কলেজ জীবনে হারান বাবাকে, পাঁচবার ব্যর্থতা ! তবুও শেষ হাসি ওঙ্কারের

কলকাতা:  রবার্ট ব্রুসের কথা সবাই জানে। হেরে যাওয়ার ভয়ে, যুদ্ধের ময়দান ছেড়ে যেতে নেই। আশা হারাতে নেই। যে শিক্ষা তিনি পাহাড়ের গায়ে মাকড়সার জাল বোনা দেখে শিখেছিলেন। সাতবারে জিতেছিলেন। এই গল্প অনুপ্রেরণা জোগায় হার না মানা অনেককেই। আজকের প্রতিবেদন এমন একজনকে নিয়ে, যিনি WBCS ৫ বার মেইনস ক্লিয়ার করেও, শেষ ধাপে মুখ থুবড়ে পড়েছেন। তবুও হার মানেননি। আজ এরাজ্যেরই একজন সফল WBCS অফিসার তিনি। ওঙ্কারনাথ দত্ত। কীভাবে পড়ে যেতে যেতে ঘুরে দাঁড়ানো তাঁর, সেই কথাই জানাতে এবিপি লাইভ-কে তিনি…

Read More

লড়াই লিঙ্গ-বৈষম্যের বিরুদ্ধে, ‘হাতিয়ার’ নারী শিক্ষার প্রসার; আজ ১০ হাজারের ‘ত্রাতা’ ‘রাস্তার মাস্টার’
লড়াই লিঙ্গ-বৈষম্যের বিরুদ্ধে, ‘হাতিয়ার’ নারী শিক্ষার প্রসার; আজ ১০ হাজারের ‘ত্রাতা’ ‘রাস্তার মাস্টার’

দীপ মজুমদার, কলকাতা : লড়াই কি তিনি জানেন। থুড়ি, ‘হাড়েহাড়ে’ বোঝেন ! তবে, থামতে শেখেননি। কঠিন পরিস্থিতিতেও তিনি অক্লান্ত। যে সংস্কারের জ্ঞান আমাদের অনেকের পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ, মণীষীদের দেখানো সেই পথে হেঁটেই নারী শিক্ষার প্রসারে তিনি সদা সক্রিয়। চ্যালেঞ্জ আছে। প্রতি পদে পদে। সবথেকে বড় চ্যালেঞ্জ- অর্থ। তা সত্ত্বেও তিনি থেমে যাননি। কারণ, লক্ষ্য স্থির পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার (Jamuria) নন্ডী গ্রামের বাসিন্দা দীপ নারায়ণ নায়েকের (Deep Narayan Nayak)। মহিলাদের মধ্যে আরও বেশি করে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজ থেকে…

Read More

বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় দাঁতনের যুবক! কৃতিত্ব জানলে অবাক হবেন
বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় দাঁতনের যুবক! কৃতিত্ব জানলে অবাক হবেন

পশ্চিম মেদিনীপুর: বাংলা-ওড়িশা সীমান্ত এলাকায় দাঁতন থেকে সোমবার সারা বিশ্বের কাছে প্রশংসিত এক যুবক, গৌরবান্বিত  করেছে দেশকে। ইলেকট্রিক গাড়ির সুপার ক্যাপাসিটর বানিয়ে বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় জায়গা করেছে দাঁতনের যুবক সুমন্ত সাহু। বর্তমানে দূষণহীন ইলেকট্রিক গাড়ির চাহিদা বাজারে বাড়ছে। ভারতের বাজারেও পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রিক চালিত গাড়ির সংখ্যা। গাড়ির রিচার্জেবল ব্যাটারির গতানুগতিক ক্যাপাসিটারকে আরও কতটা উন্নত করা যায় তা নিয়ে নানা গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। ব্যাটারির গতানুগতিক ক্যাপাসিটর থেকে সুপার ক্যাপাসিটর বানিয়ে বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় নাম তুললেন দাঁতনের সুমন্ত সাহু। সুপার…

Read More

মোটা বেতনের চাকরি ছেড়ে মেয়ের সঙ্গে ডাক্তারি পড়ছেন ৫৪ বছরের ইঞ্জিনিয়ার বাবা
মোটা বেতনের চাকরি ছেড়ে মেয়ের সঙ্গে ডাক্তারি পড়ছেন ৫৪ বছরের ইঞ্জিনিয়ার বাবা

বিপিসিএল-এর কোচি রিফাইনারি-তে চিফ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন লেফ্টেন্যান্ট কর্নেল আর মুরুগাইয়ান। তবে তিনি ইঞ্জিনিয়ারিং পড়তে বাধ্য হয়েছিলেন পরিবারের চাপে। তাঁর মনের সুপ্ত ইচ্ছে ছিল ডাক্তারি পড়ে চিকিৎসক হওয়া৷ সেই ইচ্ছে পূরণ হল তাঁর৷ তবে জীবন তাঁর জন্য ইচ্ছেপূরণের কাহিনি লিখেছিল অভিনব মোচড়ের সঙ্গে৷ কয়েক দশক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন মুরুগাইয়ান৷ শত প্রতিবন্ধকতাতেও তিনি নিজের ইচ্ছেকে হারিয়ে যেতে দেননি৷ এনইইটি পরীক্ষার প্রস্তুতি নিলেন তিনি৷ পরীক্ষাও দিলেন৷ তবে তাঁর কিশোরী কন্যার সঙ্গে৷ পূর্ণ সময়ের চাকরি করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া…

Read More

হোঁচট খেতেন ইংরেজি বলতে,অসুস্থতা জয় করে গ্রামের তরুণী ইঞ্জিনিয়ার আজ আইএএস অফিসার
হোঁচট খেতেন ইংরেজি বলতে,অসুস্থতা জয় করে গ্রামের তরুণী ইঞ্জিনিয়ার আজ আইএএস অফিসার

মধ্যপ্রদেশের সাতনা জেলার ছোট্ট গ্রাম আমদারা৷ এই গ্রামের হিন্দি মাধ্যমে স্কুলে পড়েই শৈশব কেটেছে সুরভি গৌতমের৷ দশম ও দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় দুর্দান্ত ফল করেন এই মেধাবী ছাত্রী৷ স্থান পান রাজ্যভিত্তিক মেধাতালিকায়৷ দুই পরীক্ষাতেই ১০০-এ ১০০ পান তিনি৷ শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে যুঝেই পড়াশোনা করতে হয়েছে সুরভিকে৷ দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় তিনি আক্রান্ত হন রিউম্যাটিক ফিভারে৷ চিকিৎসার জন্য গ্রাম থেকে ১৫০ কিমি দূরে জব্বলপুরে যেতে হত প্রতি ১৫ দিন পর৷ এত বাধাবিপত্তির পরও হাল ছাড়েননি তিনি৷ তিল তিল করে স্বপ্নপূরণের…

Read More