Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
একবার ছোঁয়ার আকুতি, সেলফির আব্দার, বিরাট-রোহিতকেও কি এবার টেক্কা দেবেন সূর্যকুমার?
একবার ছোঁয়ার আকুতি, সেলফির আব্দার, বিরাট-রোহিতকেও কি এবার টেক্কা দেবেন সূর্যকুমার?

মুম্বই: ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। টেস্ট ক্রিকেটে এখনও নিজের জায়গা সেভাবে পাকা করতে না পারলেও সাদা বলের ফর্ম্য়াটে বিশেষ করে কুড়ির ক্রিকেটে তো ভারতীয় দলের অটোমেটিক চয়েস তিনি। এমনকী দীর্ঘদিন ধরে এই ফর্ম্যাটে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানেও রয়েছেন মুম্বইয়ের এই ডানহাতি ব্যাটার। ধীরে ধীরে ভারতীয় ক্রিকেট মহলে অন্য়তম জনপ্রিয় ক্রিকেটার হয়ে উঠছেন সূর্য। যার আভাস মিলল বুচিবাবু টুর্নামেন্টেই। একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বুচিবাবু টুর্নামেন্টে একটি…

Read More

জয় শাহের পরিবর্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সচিবের নাম কি পাকা হয়ে গেল?
জয় শাহের পরিবর্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সচিবের নাম কি পাকা হয়ে গেল?

মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে আসীন রয়েছেন জয় শাহ (Jay Shah)। তবে কানাঘুষো শোনা যাচ্ছে যে আইসিসির চেয়ারম্য়ানের (ICC Chairman) পদের জন্য নাকি ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি। এবার শোনা যাচ্ছে জয় শাহ যদি আইসিসিতে যান, সেক্ষেত্রে সচিব পদে দেখা যেতে পারে দিল্লি ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সভাপতি রোহন জেটলিকে। সূত্রের খবর, আইসিসির বোর্ডে সদস্যদের মধ্যে ১৬ জনের মধ্যে ১৫ জনের ভোটই পেয়েছেন জয় শাহ। সেক্ষেত্রে আইসিসি চেয়ারম্য়ান হিসেবে জয় শাহকে দেখা যাওয়া হয়ত সময়ের অপেক্ষা। উল্লেখ্য, রোহন জেটলি সম্পর্কে প্রয়াত অরুণ…

Read More

পুরস্কারের ছড়াছড়ি, ঘরোয়া ক্রিকেট থেকে মহিলাদের ক্রিকেট মালামাল হয়ে যাবেন
পুরস্কারের ছড়াছড়ি, ঘরোয়া ক্রিকেট থেকে মহিলাদের ক্রিকেট মালামাল হয়ে যাবেন

মুম্বই: বিসিসিআই সচিব জয় শাহের নতুন ঘোষণা৷  এবার থেকে সমস্ত মহিলাদের টুর্নামেন্ট  এবং জুনিয়র ক্রিকেটে নতুন পুরস্কার মূল্য বা প্রাইজ মানি দেওয়া হবে৷ জুনিয়র ক্রিকেটে আরও বেশি জোশ আনতে পাশাপাশি মহিলা ক্রিকেটাররাও যাতে বঞ্চনার অভিযোগ থেকে সরে এসে আরও বেশি পারফরম্যান্সভিত্তিক খেলায় মন দিতে পারেন তার জন্য অভিনব এই পদক্ষেপ৷ ঘরোয়া ক্রিকেটের মানোন্নয়নে বিসিসিআইয়ের এই পদক্ষেপ বড় ভূমিকা নিতে পারে৷ এছাড়াও প্রাইজ মানি দেওয়া হবে বিজয় হাজারে এবং সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচদের৷ সিনিয়র স্তরের ক্রিকেটে…

Read More

নতুন বছরে টিম ইন্ডিয়ার সামনে কঠিন চ্যালেঞ্জ! এখনই ঘোষণা করে দিল বিসিসিআই
নতুন বছরে টিম ইন্ডিয়ার সামনে কঠিন চ্যালেঞ্জ! এখনই ঘোষণা করে দিল বিসিসিআই

মুম্বই: আগামী কয়েক মাসে ১০টি টেস্ট ম্যাচ খেলতে হবে ভারতীয় ক্রিকেট দলকে। সেই সূচি ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ ঘরের মাঠেই খেলবে টিম ইন্ডিয়া। তারপর অস্ট্রেলিয়া সফরে ৫ ম্যাচের বর্ডার গাভাসকর টেস্ট খেলবে ভারতীয় দল। নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। এবার ভারতের আরও এক কঠিন সফরের সূচি ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৫ সালে ভারতের প্রথম লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও শেষ দুবারের…

Read More

ডুরান্ড কাপে অনবদ্য গোল মহিতোষের! তবু জিততে পারল না মহমেডান, হার ৩-২ গোলে…
ডুরান্ড কাপে অনবদ্য গোল মহিতোষের! তবু জিততে পারল না মহমেডান, হার ৩-২ গোলে…

ডুরান্ড কাপে দুর্দান্ত ফুটবল খেলেও ম্যাচ জিততে পারল না মহমেডান স্পোর্টিং ক্লাব। ৩-২ গোলে জিতল বেঙ্গালুরু এফসি। প্রথমার্ধের দুর্দান্ত ফুটবল খেলে বেঙ্গালুরু এফসি, সেই সুবাদেই তাঁরা ম্যাচ জিতে নিল। নিজেদের সেরা একাদশের দলই নামিয়েছিল বেঙ্গালুরু দল, ফলে মহমেডানের বিপক্ষে তারা শুরু থেকেই ছিলেন অনবদ্য। সল্টলেক স্টেডিয়ামে জয় দিয়েই ম্যাচ শেষ করল বেঙ্গালুরু এফসি দল। যদিও তাঁঁদের অনবদ্য লড়াই মন জিতে নিল সকলের। শুরুর দিকেই লিড নেয় বেঙ্গালুরু দল। ৭ মিনিটেই জোভানোভিচের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি, তাঁর হেডারে গোল…

Read More

অলিম্পিক্সে অংশগ্রহণকারী অ্যাথলিটদের পাশে বিসিসিআই, বড় ঘোষণা বোর্ড সচিব জয় শাহের
অলিম্পিক্সে অংশগ্রহণকারী অ্যাথলিটদের পাশে বিসিসিআই, বড় ঘোষণা বোর্ড সচিব জয় শাহের

মুম্বই: আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। ২৬ জুলাই থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়ে যাচ্ছে অলিম্পিক্সের (Paris Olympics 2024) আসর। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে বিরাট ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI)। অলিম্পিয়ানদের পাশে দাঁড়াল ভারতীয় বোর্ড। রবিবার, ২১ জুলাই সন্ধেতেই ভারতীয় বোর্ডের সচিব জয় শাহের (Jay Shah) তরফে অলিম্পিক্স অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের জন্য এক সুখবর দেওয়া হয়। মেগা ইভেন্টে অ্যাথলিটদের পাশে দাঁড়াতে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন (আইওএ)-কে বিরাট আর্থিক অনুদানের কথা ঘোষণা করেন জয় শাহ। পাশাপাশি অলিম্পিয়ান জন্য শুভেচ্ছাবার্তাও পাঠান…

Read More

অস্ত্রোপচারের পর দেশে ফিরলেন শামি, কী বার্তা দিলেন ভক্ত-অনুরাগীদের?
অস্ত্রোপচারের পর দেশে ফিরলেন শামি, কী বার্তা দিলেন ভক্ত-অনুরাগীদের?

মুম্বই: তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার করা হয়েছে। আইপিএলে (IPL 2024) তো বটেই, খেলতে পারবেন না আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup)। অস্ত্রোপচারের পর দেশে ফিরলেন মহম্মদ শামি (Mohammed Shami)। সেই সঙ্গে দিলেন দ্রুত মাঠে ফেরার বার্তাও। শামি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বিমানে সফররত নিজের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘অস্ত্রোপচারের পর ভারতে ফিরতে পেরে কৃতজ্ঞ। অনেক শক্তিশালী মনে হচ্ছে নিজেকে। পরের পর্বকে আঁকড়ে ধরার জন্য তৈরি। সকলকে ভালবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’ সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন, রোড টু রিকভারি। পেশি আস্ফালনের একটি ইমোজিও…

Read More

রোল নয়, পছন্দ চিকেন স্টু, অফস্টাম্প পুঁতে বোলিং, কোচের মুখে ভারতীয় পেসারের অজানা গল্প
রোল নয়, পছন্দ চিকেন স্টু, অফস্টাম্প পুঁতে বোলিং, কোচের মুখে ভারতীয় পেসারের অজানা গল্প

সন্দীপ সরকার, কলকাতা: বেশিদিন নয়, মাস চারেক আগের ঘটনা। ভারতের মাটিতে চলছে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। হইচই পড়ে গিয়েছিল একটি ঘটনায়। পাকিস্তান ক্রিকেটারেরা নাকি কলকাতায় বিশ্বকাপের ম্য়াচ খেলতে এসে বিরিয়ানি অর্ডার করেছিলেন। পাক শিবির থেকে ঘটনাটি অস্বীকার করা হয়েছিল। জানানো হয়েছিল তীব্র প্রতিবাদ। তবে জল্পনা থামেনি। বিরিয়ানি দূর অস্ত, সামান্য একটা রোলের কথা শুনলেও যেন আঁতকে ওঠেন আকাশ দীপ (Akash Deep)। মশালাদার খাবার, ফাস্ট ফুড খেলে বড় মঞ্চে সফল হওয়ার স্বপ্ন দেখবেন কীভাবে? সংকল্পে অটুট তরুণ তাই…

Read More

”ইচ্ছে হলে হাজার বার জয় শ্রীরাম বলুন…, এখানে সমস্যা কোথায়?”, কেন বললেন শামি
”ইচ্ছে হলে হাজার বার জয় শ্রীরাম বলুন…, এখানে সমস্যা কোথায়?”, কেন বললেন শামি

মুম্বই: চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে তিনি। বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফর্ম করেছিলেন। ৭ ম্য়াচে ২৪ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তবে মাঠের বাইরে থাকলেও বিভিন্ন ইস্যু নিয়ে বারবার আলোচনার কেন্দ্রে উঠে আসতে দেখা গিয়েছে মহম্মদ শামিকে (Mohammed Shami)। এবার জয় শ্রীরাম স্লোগান ইস্যুতে মুখ খুললেন তারকা ডানহাতি ভারতীয় পেসার।  মাঠে একাধিক বার ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনতে হয়েছে শামিকে। কিন্তু তা নিয়ে একেবারেই ভাবতে নারাজ শামি। তিনি এক সাক্ষাৎকারে বলছেন, ”কেউ চিৎকার করলে তো কারও ক্ষতি হয় না।…

Read More

ক্রাচে ভর দিয়ে হাঁটছেন, পায়ে ব্যান্ডেজ, ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে সূর্যকুমার যাদব?
ক্রাচে ভর দিয়ে হাঁটছেন, পায়ে ব্যান্ডেজ, ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে সূর্যকুমার যাদব?

মুম্বই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলার সময় পা মচকে গিয়েছিল ফিল্ডিং করতে গিয়ে। কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপরই আশঙ্কা ছিল যে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হয়ত পাওয়া যাবে না সূর্যকুমারকে। এবার সেই সম্ভাবনাও আরও জোরালো হয়েছে। শনিবার একটি ভিডিও ক্লিপিংস সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় দলের এই ডানহাতি ব্যাটার। সেখানে দেখা যাচ্ছে যে পায়ে ব্যান্ডেজ ও হাতে ক্রাচ নিয়ে হাঁটছেন সূর্য। ক্লিপসের সঙ্গে ওয়েলকাম সিনেমার একটি জনপ্রিয় সংলাপও জুড়ে দিয়েছেন তিনি। একই সঙ্গে নিজের পোস্টের ক্যাপশনে সূর্য…

Read More