জন্মদিনে ইডেনে নিজের ছবি দেওয়া কেক কাটবেন কোহলি, স্মারক-আতসবাজিতে নায়ক বরণ
সন্দীপ সরকার, কলকাতা: কে বলছে ইডেনে বিশ্বকাপ (ODI World Cup) চলছে? প্রশ্ন করলে আপনাকে পাল্টা শুনতে হতে পারে, ক্রিকেট আদৌ দেখেন তো? বলা হবে, লক্ষ্মীপুজোর দিন বাংলাদেশ-নেদারল্যান্ডস খেলে ফেলল ক্রিকেটের নন্দনকাননে। বাংলাদেশকে হারিয়ে যে ম্যাচকে আরও স্মরণীয় করে রেখেছেন ডাচরা। মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামছেন শাকিব আল হাসানরা। আর বলে দিচ্ছেন বিশ্বকাপের রঙ লাগেনি ইডেনে? প্রশ্নকর্তাকে ফের পাল্টা বলা হবে, আরে যে মাঠে এখনও ভারতই (Team India) খেলেনি, সেখানে আর কীসের বিশ্বকাপের বোধন? সিএবি-র অন্দরমহল থেকে শুরু করে ময়দানের আনাচ-কানাচে…










