Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
OTT প্ল্যাটফর্ম থেকে ১৪৯ টাকা ফেরত চেয়েছিলেন! লক্ষ লক্ষ টাকা খোয়ালেন ব্যবসায়ী
OTT প্ল্যাটফর্ম থেকে ১৪৯ টাকা ফেরত চেয়েছিলেন! লক্ষ লক্ষ টাকা খোয়ালেন ব্যবসায়ী

বর্ধমানঃ ১৪৯ টাকা ফেরত পেতে গিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন ব্যবসায়ী। OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন বন্ধ করতে গিয়ে প্রতারণা শিকার কাটোয়ার এক ব্যবসায়ী। প্রতারিত ব্যবসায়ীর নাম প্রসেনজিৎ দত্ত, বাড়ি কাটোয়ার মাধবিতলায়। ব্যবসায়ীর অভিযোগ, কয়েক মাস আগে তিনি একটি নামী OTT প্ল্যাটফর্মে ১৪৯ টাকার সাবস্ক্রিপশন করেন, তারপর থেকে প্রতিমাসে অটোমেটিক তাঁর অ্যাকাউন্ট থেকে ওই OTT প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের জন্য ১৪৯ টাকা কেটে নেওয়া হত। মঙ্গলবার দুপুর দু’টো নাগাদ তাঁর ফোন থেকে পুনরায় ১৪৯ টাকা কেটে নেওয়া হয়। ব্যবসায়ীর দাবি, তিনি সাবস্ক্রিপশন রিনিউ বন্ধ করার…

Read More

১০ কোটি টাকা সমবায় দুর্নীতি! সোনারপুরে মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও
১০ কোটি টাকা সমবায় দুর্নীতি! সোনারপুরে মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও

সোনারপুর: সোনারপুরে ১০ কোটির সমবায় দুর্নীতির অভিযোগ, পাওয়া যাচ্ছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও। আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, ইডি-সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। সোনারপুরের লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে ১০ কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কামালগাজি-বারুইপুর বাইপাস অবরোধ করে চলছে বিক্ষোভ। সমবায় সমিতির গ্রাহকদের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও কাজ হয়নি। আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি, ইডি-সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। অভিযোগ, লাঙলবেড়িয়া অঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে টাকার হিসেব…

Read More

মুহূর্তে উধাও পোশাক-মোবাইল-টাকা! চোরের উপদ্রবে সন্ত্রস্ত মেডিক্যালের রোগী পরিবার
মুহূর্তে উধাও পোশাক-মোবাইল-টাকা! চোরের উপদ্রবে সন্ত্রস্ত মেডিক্যালের রোগী পরিবার

কলকাতাঃ মাথার কাছে মোবাইল কিংবা টাকার ব্যাগ যাই থাক, মুহূর্তের মধ্যে উধাও। নিত্যদিনের এই সমস্যায় জেরবার কলকাতার নামী হাসপাতাল গুলিতে আসা রোগীর পরিবারের আত্মীয়-পরিজনেরা। তাদের দাবি, জামা কাপড়ের ব্যাগ, খাবারের প্যাকেট থেকে কৌটো, টাকা-পয়সা সবই গায়েব হয়ে যাচ্ছে। সবকিছুই নিমেষে চুরি হয়ে যাচ্ছে। পুলিশে অভিযোগ করেও কোনও লাভ হয়না। গ্রাম থেকে আসা প্রান্তিক মানুষজন সর্বশান্ত হচ্ছেন। আশরাফ আলি হাওড়ার আমতা থেকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিজের সন্তানকে নিয়ে এসেছিলেন চিকিৎসার জন্য। সেখানে শিশু বিভাগ তাঁর ছেলে ভর্তি। ফলে হাসপাতালের নিচে…

Read More

রিমোট দিয়ে টিভি বন্ধ করছেন? সুইচ অফ করছেন না! কত টাকা বাড়ছে বিদ্যুতের বিল? জানুন
রিমোট দিয়ে টিভি বন্ধ করছেন? সুইচ অফ করছেন না! কত টাকা বাড়ছে বিদ্যুতের বিল? জানুন

নয়া দিল্লি:  টেলিভিশন এখন আমাদের পরিবারের অন্যতম প্রধান সদস্য হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ার চলতি বাজারে টেলিভিশন এখনও নিজের চাহিদা অটুট রেখেছে। তাই স্বাভাবিক ভাবেই মাসিক বিদ্যুৎ বিলের একটা অংশ টেলিভিশনের জন্য ধরা-বাঁধা থাকে। সারা ভারতে প্রায় প্রতি পরিবারেই টেলিভিশন ব্যবহারের চল রয়েছে। এদের মধ্যে প্রায় ৭০% পরিবারে মেন সুইচ থেকে টেলিভিশন বন্ধ করার পরিবর্তে রিমোট ব্যবহার করে টেলিভিশন বন্ধ রাখার অভ্যাস রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ভাবে বন্ধ হওয়া টেলিভিশনগুলোতে পাওয়ার কাট হওয়ার পরেও অতিরিক্ত পাওয়ার বা ইলেকট্রিসিটি খরচ হয়।…

Read More

প্রেমের টানে ভারতে প্রবেশ! ১ মাসের সংসার, তারপর যা হল…হাড়হিম করা চিত্রনাট্য
প্রেমের টানে ভারতে প্রবেশ! ১ মাসের সংসার, তারপর যা হল…হাড়হিম করা চিত্রনাট্য

বসিরহাট: প্রেমের টানে গ্রামেরই যুবকের সঙ্গে ভারতে প্রবেশ। বিক্রি হওয়ার কথা জানতে পেরে ফের সীমান্ত রক্ষীদের সহায়তায় ফের বাংলাদেশে পাড়ি দিল প্রেমিকা। ফ্ল‍্যাগ মিটিংয়ের মাধ্যমে নিজের দেশ ফিরে পেল বাংলাদেশী তরুণী। এ যেন ভিনদেশী রোকিয়া ও সম্রাটের হাড়হিম করা সিনেমার চিত্রনাট্য। বাংলাদেশের একই গ্রামে বাড়ি এই প্রেমিক-প্রেমিকার। ঘর বাধার স্বপ্ন নিয়ে দেশ ছেড়ে ভারতে এসেছিল। কিন্তু ফন্দি ছিল অন‍্য‌। পরে প্রেমিকা জানতে পারে তার প্রেমিক মোটা অর্থের বিনিময়ে ভিন রাজ্যে রোকেয়াকে বিক্রি করার ফন্দি করছিল। তা জানতে পেরেই বাংলাদেশে…

Read More

৫ টাকায় কাঁচা আমের ফ্লেভার! সুপারহিট রতনের চায়ের দোকানের ‘এই’ চা
৫ টাকায় কাঁচা আমের ফ্লেভার! সুপারহিট রতনের চায়ের দোকানের ‘এই’ চা

হাওড়া: মাত্র ৫ টাকায় ম্যাঙ্গো চা। চা বিক্রেতা রতন পাত্রের দোকানে এমনই অবাক করার মতো ঘটনা। স্থানীয় মানুষ, আগে শুনেননি আমের স্বাদে যে চা হতে পারে। তবে গ্রামের ছেলে রতন পাত্র দীর্ঘদিন শুটিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছে। সিনেমা অভিনেতা বিখ্যাত খেলোয়াড় বিখ্যাত মানুষদের নিজে হাতে চা তৈরি করে খাইয়েছে। সেখান থেকে ভ্যারাইটি চা তৈরি শিখে গ্রামে ফিরেছে। প্রায় ২৫ বছর ধরে, কলকাতা বম্বে কখনও বা দিল্লির মতো বিভিন্ন শহরে শুটিং সূত্রে ঘুরেছেন। সেখানে চা তৈরিতে বেশ ভাল সুনাম রতনের।কলকাতা বম্বে…

Read More

গোলাপে ঢাকা বিরিয়ানি-চিকেন চাঁব! অশোকনগরের এই দোকানে ভিড় জমাচ্ছেন ভোজন রসিকরা
গোলাপে ঢাকা বিরিয়ানি-চিকেন চাঁব! অশোকনগরের এই দোকানে ভিড় জমাচ্ছেন ভোজন রসিকরা

অশোকনগর: খেয়েছেন নাকি কখনও গোলাপ বিরিয়ানি-চিকেন চাঁব? এখন এই বিরিয়ানি খেতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন অশোকনগরে। ৩ কেজি চাল দিয়ে শুরু করা বিরিয়ানি আজ পৌঁছেছে ৩৩ কেজি চলে। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ আমেরিকা ফেরত শেফের এই গোলাপের পাপড়ি ব্যবহার করে তৈরি বিরিয়ানি খেতে বিকেল থেকেই পড়ছে লম্বা লাইন। যা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে, দোকান মালিক-সহ কর্মচারীদেরও। অশোকনগর ১৯ নম্বর কাকপুলের পেটুক রেস্টুরেন্ট। বর্তমানে পরিচিত আমেরিকা ফেরত শেফের হাতে গোলাপের বিরিয়ানির জন্যই। দীপঙ্কর অধিকারী ওরফে লাল্টু বলেই…

Read More

সোশ্যাল মিডিয়ায় পরিচয়! নাবালিকার সঙ্গে সাংঘাতিক কাণ্ড ঘটাল যুবক! চাঞ্চল্য
সোশ্যাল মিডিয়ায় পরিচয়! নাবালিকার সঙ্গে সাংঘাতিক কাণ্ড ঘটাল যুবক! চাঞ্চল্য

দিনহাটা: নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় এক মহিলা ও এক যুবককে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। ওই নাবালিকার বাড়ি দিনহাটা ভিলেজ এক গ্রাম পঞ্চায়েত এলাকায়। নাবালিকার সঙ্গে সামাজিক মাধ্যমে পরিচয় হয় উত্তর ২৪ পরগণার কাকদ্বীপ এলাকার এক যুবকের। এই ঘটনায় নাবালিকার প্রতিবেশী মহিলার মদত ছিল। তারপর দু’জনকে বাইরে পাঠানোর ব্যবস্থাও করে দেন ওই মহিলা। তবে নবলিকার পরিবারের সদস্যরা খবর পাওয়ার পরেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। এরপর ওই নাবালিকা ও যুবককে শিলিগুড়ির এনজেপি স্টেশনে থেকে আটক করে পুলিশ। ঘটনার ব্যাপক…

Read More

বিস্ফোরক মজুতের অভিযোগ! এনআইএ’র জালে তৃণমূল নেতা, কে তিনি?
বিস্ফোরক মজুতের অভিযোগ! এনআইএ’র জালে তৃণমূল নেতা, কে তিনি?

বীরভূম: আবারও বিস্ফোরক মজুতের অভিযোগে এনআইএ’র জালে আরও এক তৃণমূল নেতা। এ বার ইসলাম চৌধুরি নামে ওই ব্যক্তি বীরভূমের কুশমোড় ২ নম্বর ব্লকের শাসক শিবিরের অঞ্চল সভাপতিকে গ্রেফতার করল এনআইএ। ধৃত ইসলাম নির্দোষ বলেই দাবি তাঁর পরিবারের। গ্রেফতারির নেপথ্যে রাজনীতির গন্ধই পাচ্ছেন তাঁরা। গত ২৮ জুন সকালে আচমকাই নলহাটির বাহাদুরপুরে মনোজ ঘোষের একটি পাথর খাদানে হানা দেয় এনআইএ আধিকারিকরা। দীর্ঘ ৮-১০ ঘণ্টা সেখানে তল্লাশি চালান আধিকারিকরা। এনআইএ সূত্রে জানা গিয়েছে, অফিসে সেই সময় মনোজ ঘোষের ম্যানেজার পার্থকুমার মণ্ডল উপস্থিত…

Read More