Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মনের কোণে বিজয়ার বিষাদ-মেঘ, আবার আসিস মা…
মনের কোণে বিজয়ার বিষাদ-মেঘ, আবার আসিস মা…

কলকাতা : উৎসব (Durga Puja 2023) শেষে বিচ্ছেদের দশমী। বাজল বিসর্জনের বাজনা। ক’দিনের আয়োজন, ফাঁকা ফাঁকা প্যান্ডেল এক নিমেষে আরও ফাঁকা। টিমটিম করে জ্বলছে প্রদীপ। পড়ে আছে ছেঁড়া ফুল, মালা। বিজয়া দশমী, মনজুড়ে বিষণ্ণতা। সাঙ্গ হল উৎসব। নিয়ম মেনে উড়ে গেল নীলকণ্ঠ পাখি। বিজয়া দশমী। ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে এবার কৈলাসে পাড়ি উমার। তবু যেন অন্তরের অন্তরজুড়ে রয়ে গেল অতৃপ্তি। শেষ হয়েও যেন হল না শেষ। উৎসবের এই ক’দিন যেন জীবনের একটা ছোট গল্প। আগামী বছরের প্রতীক্ষা নিয়ে উমার…

Read More

মাটি হবে দশমী, একাদশীও ? পুজোর শেষলগ্নে চোখ রাঙাচ্ছে বৃষ্টি-অসুর
মাটি হবে দশমী, একাদশীও ? পুজোর শেষলগ্নে চোখ রাঙাচ্ছে বৃষ্টি-অসুর

সঞ্চয়ন মিত্র, কলকাতা : পুজোর (Durga Puja 2023) শেষবেলায় বৃষ্টি-অসুরের দাপাদাপি। দুপুর গড়াতেই ভিজল নবমীর কলকাতা। দক্ষিণবঙ্গে অন্য বেশ কিছু জেলাতেও দুপুর নাগাদ বেশ কিছুটা সময় ধরে ঝমঝমিয়ে হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতেও কালও চলবে বৃষ্টি। একদিকে পুজোর আনন্দ মাটি হওয়ার আশঙ্কা অন্যদিকে অসুর বৃষ্টি আবার ডেঙ্গি বাড়াবে না তো ? চিন্তায় সাধারণ মানুষ থেকে মেয়র। নবমীর বেলা গড়াতেই বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। জেলা থেকে কলকাতা, কোথাও ঝমঝমিয়ে নামল বৃষ্টি। কোথাও আবার বৃষ্টির সঙ্গে…

Read More

শাহ আসছেন, অথচ জানেনই না দিলীপ! বৈঠকে অনুপস্থিত সুকান্তও, বঙ্গ BJP-তে অন্তর্দ্বন্দ্ব?
শাহ আসছেন, অথচ জানেনই না দিলীপ! বৈঠকে অনুপস্থিত সুকান্তও, বঙ্গ BJP-তে অন্তর্দ্বন্দ্ব?

কলকাতা: দুর্গাপুজো উদ্বোধনে কলকাতায় আসছেন অমিত শাহ (Amit Shah)। সেই নিয়ে চরম তৎপরতা বঙ্গ বিজেপি-তে।  লোকসভা নির্বাচনের আগে শাহের আগমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কিন্তু সেই আবহেও বঙ্গ বিজেপি-তে (West Bengal BJP0 দ্বন্দ্বের ছবি পরিষ্কার। কারণ শাহ আসছেন বলে তাঁর জানা নেই, এমনই মন্তব্য করলেন বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শাহ আসার খবর জানেনই না দিলীপ! ফের শুরু জল্পনা দুর্গাপুজোর উদ্বোধনে সোমবারই রাজ্যে পা রাখছেন শাহ। ২১ অক্টোবর, পুজো চলাকালীন শহরে এসে পৌঁছবেন বিজেপি-র…

Read More

‘অলওয়েজ বি কালারফুল’, মদনকে দেখে আপ্লুত, মমতার মুখেও শোনা গেল ‘ওহ্ লাভলি’
‘অলওয়েজ বি কালারফুল’, মদনকে দেখে আপ্লুত, মমতার মুখেও শোনা গেল ‘ওহ্ লাভলি’

কলকাতা: রসে-বশে থাকেন বলে রাজনীতিতে ‘বদনাম’ রয়েছে তাঁর। আগের মতো দলে গুরুত্ব নেই বলেও শানা যায় প্রায়শই। কিন্তু মদন মিত্র (Madan Mitra) যে এখনও মমতার স্নেহধন্য, আবারও তার প্রমাণ মিলল। কারণ মন্ত্রিসভার বৈঠকে কামারহাটির তৃণমূল বিধায়ক মদনের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, মদনের মুখে বিখ্যাত হওয়া ‘ওহ্ লাভলি’ শব্দবন্ধও শোনা গেল তাঁর মুখে। (Oh Lovely) পায়ে চোট লাগার দরুণ এই মুহূর্তে গৃহবন্দি হয়ে রয়েছেন মমতা। সেই অবস্থায় বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতেই মন্ত্রিসভার বৈঠক ডাকেন। ভার্চুয়াল…

Read More

জোড়া তদন্তকারী অফিসারকে নিয়োগ ইডির, নিয়োগ দুর্নীতির তদন্তে বাড়বে গতি ?
জোড়া তদন্তকারী অফিসারকে নিয়োগ ইডির, নিয়োগ দুর্নীতির তদন্তে বাড়বে গতি ?

প্রকাশ সিনহা ও সৌভিক মুখোপাধ্যায়, কলকাতা : প্রাথমিকে নিয়োগ দুর্নীতির (Primary Recruitment Scam) তদন্তে জোড়া তদন্তকারী অফিসার নিয়োগ করল ED। মিথিলেশকুমার মিশ্রর পরিবর্তে গ্যাংটক থেকে আসছেন রাজেশ কুমার। সঙ্গে থাকছেন কলকাতার তদন্তকারী অফিসার মুকেশ কুমার। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে প্রায় ২ বছর ধরে। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে একাধিকবার আদালতের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় এজেন্সি। এমনকি, ইডি-র কড়া সমালোচনা করে তদন্তকারী আধিকারিককে (Investigating Officer) সরিয়ে দিয়েছে আদালত। এই পরিস্থিতিতে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার জট ছাড়াতে, ২ জন তদন্তকারী অফিসার নিয়োগ…

Read More

কামদুনির পাশে নির্ভয়ার মা, পরিবারের সঙ্গে দেখা, দাবি ন্যায্য বিচারের
কামদুনির পাশে নির্ভয়ার মা, পরিবারের সঙ্গে দেখা, দাবি ন্যায্য বিচারের

উজ্জ্বল মুখোপাধ্যায়, নয়াদিল্লি : কামদুনির পাশে এবার নির্ভয়ার মা (Nirbhaya Case)। নির্যাতিতার পরিজন ও প্রতিবাদীদের সঙ্গে দিল্লিতে দেখা করল আরেক নির্যাতিতার পরিবার। সঙ্গে ‘কামদুনি যাতে বিচার পায়, সেজন্য কেন্দ্রের কাছে আবেদন করব’। জাতীয় মহিলা কমিশনের (National Women Commission) কাছেও অনুরোধ করব, আশ্বাস নির্ভয়ার মায়ের। ২০১২ সালে কামদুনিকাণ্ডের (Kamduni Case) ঠিক এক বছর আগে দিল্লির বুকে ঘটে যায় আরেক নারকীয় ঘটনা। প্য়ারা মেডিক্য়াল ছাত্রীকে ধর্ষণ ও ভয়ঙ্করভাবে অত্য়াচার।নির্যাতন সহ্য় করতে পারেননি দিল্লির নির্ভয়া। মৃত্য়ুর কাছে হার মানতে হয় তাঁকে। নারকীয় ঘটনার…

Read More

আদালতের সময়সীমা শেষের আগেই জমা পড়ল অভিষেকের নথি, খতিয়ে দেখা শুরু করবে ইডি
আদালতের সময়সীমা শেষের আগেই জমা পড়ল অভিষেকের নথি, খতিয়ে দেখা শুরু করবে ইডি

কলকাতা : সময়সীমা শেষের আগেই নথি জমা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের কড়া বার্তার পরেই ইডি-র কাছে জমা পড়ল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) নথি। আজকের মধ্যে ইডির কাছে সম্পত্তি সংক্রান্ত নথি পেশের নির্দেশ দিয়েছিল আদালত। সেই সময়সীমা শেষের আগেই সিজিও কমপ্লেক্সে (CGO Complex) গিয়ে নথি জমা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। বুধবার থেকে তা খতিয়ে দেখা হবে বলে ইডি সূত্রে দাবি। নথি পেশের জন্য় মঙ্গলবার অবধিই সময় দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । বিকেল অবধি নথির হার্ড কপি জমা পড়েনি বলে…

Read More

অভিষেকের ‘জমিদারি’ কটাক্ষ, দার্জিলিংয়ে তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে ‘সম্মতি’ রাজ্যপালের
অভিষেকের ‘জমিদারি’ কটাক্ষ, দার্জিলিংয়ে তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে ‘সম্মতি’ রাজ্যপালের

রুমা পাল, ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা : দিল্লি, কলকাতা ঘুরে এবার দার্জিলিং। বকেয়া অর্থ তরজা পৌঁছে যাচ্ছে পাহাড়ে। আগামীকাল দার্জিলিংয়ের রাজভবনে তৃণমূলের প্রতিনিধি দলকে দেখা করায় সম্মতি দিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। যদিও কলকাতা রাজভবনের বাইরে ধর্না-অবস্থানের মঞ্চ থেকে ফের একবার রাজ্যপালকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ্যপালকে জমিদার কটাক্ষ করার পরে জানিয়েছেন, ‘ওঁকে আমার নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতেই হবে। সব চিঠি এসে পৌঁছাক। ৫০ লক্ষ চিঠি নিয়ে…

Read More

‘স্বাধীনতার পর সবচেয়ে বড় দুর্নীতি’, যন্তরমন্তরে তৃণমূলের অবস্থান নিয়ে বললেন শুভেন্দু
‘স্বাধীনতার পর সবচেয়ে বড় দুর্নীতি’, যন্তরমন্তরে তৃণমূলের অবস্থান নিয়ে বললেন শুভেন্দু

নয়াদিল্লি: প্রাপ্য বকেয়ার দাবিতে দিল্লিতে ধর্না অভিযানে নেমেছে তৃণমূল (TMC Delhi Protests)। মঙ্গলবার দ্বিতীয় দিনে যন্তরমন্তরে অবস্থান করছে তারা। আর সেই আবহেই, দিল্লিতে বিজেপি-র সদর দফতরে জোড়াফুল শিবরকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যে ১০০ দিনের কাজ, আবাস এবং সড়ক যোজনার বকেয়া টাকার দাবিতে ধর্না তৃণমূলের, তাতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করলেন শুভেন্দু। দিল্লিতে ধর্না কর্মসূচির দ্বিতীয় দিনে যন্তরমন্তরে অবস্থান করছে তৃণমূল। বঞ্চিতদের থেকে পাওয়া চিঠির পাহাড় নিয়ে মঞ্চে রয়েছেন দলের নেতা-নেত্রীরা। সেখান থেকে…

Read More

মোদির শখপূরণে কোটি কোটি খরচ, শুধু গরিব মানুষের টাকা আটকানো! দিল্লিতে প্রচার চালাবে তৃণমূল
মোদির শখপূরণে কোটি কোটি খরচ, শুধু গরিব মানুষের টাকা আটকানো! দিল্লিতে প্রচার চালাবে তৃণমূল

নয়াদিল্লি: কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে নতুন সংসদভবন। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে ঢেলে সাজানো হয়েছে দিল্লিকে। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্না কর্মসূচির আগে এবার সেই নিয়ে সুর চড়াল তৃণমূল (TMC)। দিল্লির বুকেও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হবে বলে জানালেন দলীয় নেতৃত্ব। রবিবার দিল্লিতে রণকৌশল বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে জানালেন দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বকেয়ার দাবিতে দিল্লিতে ধর্না কর্মসূচি তৃণমূলের। তার আগে কার্যতই কলকাতা হয়ে উঠল রাজধানী। এক এক করে সেখানে ভিড় করেন তৃণমূলের…

Read More