Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
পহেলগাঁও কাণ্ডে মর্মাহত শাহরুখ ও তাঁর পরিবার, কী ঘোষণা করলেন আরিয়ান-সুহানা?
পহেলগাঁও কাণ্ডে মর্মাহত শাহরুখ ও তাঁর পরিবার, কী ঘোষণা করলেন আরিয়ান-সুহানা?

সন্দীপ সরকার, কলকাতা: পহেলগাঁওয়ে (Pahalgam Attack) পর্যটকদের ওপর নারকীয় জঙ্গি হানার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। পাকিস্তানের দিকে আঙুল উঠছে। কড়া পদক্ষেপ করার জন্য ভারত সরকারের দিকে তাকিয়ে সকলে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এককাট্টা থাকার বার্তা দিচ্ছে গোটা বিশ্ব। আর সেই আবহেই কলকাতা সফর বাতিল করলেন আরিয়ান ও সুহানা খান। যাঁদের আর এক পরিচয়, কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্র ও কন্যা। শনিবার ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। এক সময় যে ম্যাচকে বলা হতো বীর-জারার…

Read More

দুর্গপতন! ঘরের মাঠে ফের হার, আইপিএল থেকে বিদায় ধোনির চেন্নাইয়ের? ভেসে রইল হায়দরাবাদ
দুর্গপতন! ঘরের মাঠে ফের হার, আইপিএল থেকে বিদায় ধোনির চেন্নাইয়ের? ভেসে রইল হায়দরাবাদ

চেন্নাই: অনেকেই আইপিএলে (IPL 2025) ৭ মে-র ইডেন গার্ডেন্সের (Eden Gardens) টিকিটের জন্য হা পিত্যেশ করে বসে রয়েছেন। সেদিনই ক্রিকেটের নন্দনকাননে নামবে চেন্নাই সুপার কিংস। অর্থাৎ, ধোনি-দর্শনের সুযোগ। ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের সেই ম্যাচের তাৎপর্য কি শুক্রবারই জোরাল ধাক্কা খেল? ঘরের মাঠে ফের হারল চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লড়াই করেও ৫ উইকেটে পরাস্ত হতে হল মহেন্দ্র সিংহ ধোনিদের। দুর্গপতন হল। যে চিদম্বর স্টেডিয়ামকে চেন্নাই সুপার কিংসের দুর্গ বলা হতো, সেখানে ফের হারল সিএসকে। ১৮…

Read More

রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে হারিয়ে দিল আরসিবি, কোহলি-হ্যাজলউডদের দাপট
রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে হারিয়ে দিল আরসিবি, কোহলি-হ্যাজলউডদের দাপট

বেঙ্গালুরু: প্রথম তিন ওভারে তিনি যে শুধু ২৮ রান খরচ করেছিলেন তাই নয়, রাজস্থান রয়্যালস শিবিরে প্রথম ধাক্কাটাও দিয়েছিলেন। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে দিয়ে। তিনি, ভুবনেশ্বর কুমার (RCB vs RR)। যাঁকে স্যুইংয়ের বেতাজ বাদশা বলে মেনে নেয় ভারতীয় ক্রিকেট। ১৮তম ওভারে যখন ভুবির হাতে বল তুলে দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার, ম্যাচ জিততে ১৮ বলে রাজস্থানের প্রয়োজন ৪০ রান। পাতিদার ঘুণাক্ষরেও ভাবেননি যে, তাঁর সেরা পেসারই সেই ওভারে জোড়া ছক্কা ও জোড়া চার হজম করবেন।…

Read More

সামনেই বিয়ে? কেকেআর ম্যাচের আগে প্রশ্ন শুনে ইডেনে দাঁড়িয়ে শুভমন যা বললেন…
সামনেই বিয়ে? কেকেআর ম্যাচের আগে প্রশ্ন শুনে ইডেনে দাঁড়িয়ে শুভমন যা বললেন…

সন্দীপ সরকার, কলকাতা: একটা সময় তাঁকে মাঠে দেখলেই গ্যালারি থেকে স্লোগান উঠত, ‘হামারি ভাবি ক্যায়সি হো, সারা ভাবি জ্যায়সি হো…’। সচিন-কন্যার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন এমন মাত্রায় পৌঁছেছিল। তবে সম্প্রতি শুভমন গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের সম্পর্কে ভাঙন নিয়েও জোর জল্পনা। শুভমন গিল (Subhman Gill) ও সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সম্পর্কে কি ইতি পড়েছে? জল্পনা বেড়েছে কারণ, ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন শুভমন ও সারা। আর সেই ঘটনা নিয়ে যখন সর্বত্র সরগরম, তখনই শুভমনকে শুনতে হল বিয়ে নিয়ে প্রশ্ন। এবং…

Read More

বিরাট, দেবদত্তর দুরন্ত অর্ধশতরান, পঞ্জাবের ঘরের মাঠেই মধুর প্রতিশোধ আরসিবির
বিরাট, দেবদত্তর দুরন্ত অর্ধশতরান, পঞ্জাবের ঘরের মাঠেই মধুর প্রতিশোধ আরসিবির

চণ্ডীগড়: বিরাট, দেবদত্তর দুরন্ত অর্ধশতরান, পঞ্জাবের ঘরের মাঠেই মধুর প্রতিশোধ আরসিবির। ৭ উইকেটে শ্রেয়স আইয়ারের দলকে হারিয়ে দিল রজত পাতিদারের (Rajat Patidar) দল। তিনদিন আগেই চিন্নাস্বামীতে লজ্জার হার হারতে হয়েছিল। চাহাল, ইয়েনসেনদের সামনে কোনও আরসিবির ব্যাটারই রান করতে পারেননি সেদিন। এদিন অবশ্য শুধু ব্যাটিং বিভাগ নয়, বোলিং বিভাগও চাপে রেখেছিল শ্রেয়সদের। বল হাতে সুয়াশ, ক্রুণালদের ছাপ রেখে যাওয়া মঞ্চে কিং কোহলির দুরন্ত অপরাজিত অর্ধশতরান। রান পেলেন দেবদত্ত পড়িক্কলও। ১৫৮ রান তাড়া করতে নেমে ৭ বল বাকি থাকতেই ম্য়াচ জিতে…

Read More

ভারতীয় দল থেকে চাকরি গেল, সেই কোচ এবার কেকেআরে! চলে এলেন কলকাতায়
ভারতীয় দল থেকে চাকরি গেল, সেই কোচ এবার কেকেআরে! চলে এলেন কলকাতায়

গতবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গৌতম গম্ভীর ছিলেন সেই সাফল্যের অন্যতম কারিগর। সেই সময় তাঁর সঙ্গী ছিলেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। কলকাতা: গতবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গৌতম গম্ভীর ছিলেন সেই সাফল্যের অন্যতম কারিগর। সেই সময় তাঁর সঙ্গী ছিলেন অভিষেক নায়ার (Abhishek Nayar)। মুম্বইয়ের এই প্রাক্তন ক্রিকেটার গতবার নাইটদের ব্যাটিং বিভাগ দেখতেন। অভিষেকের কাজে গতবার সন্তুষ্ট ছিল কেকেআর ম্যানেজমেন্ট। তবে কেকেআর কোচ গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর…

Read More

আইপিএলে আজব কাণ্ড! ১ রান দৌড়ে পাঁচ রান পেয়ে গেলেন বেঙ্কটেশ আইয়ার, কোন নিয়মে?
আইপিএলে আজব কাণ্ড! ১ রান দৌড়ে পাঁচ রান পেয়ে গেলেন বেঙ্কটেশ আইয়ার, কোন নিয়মে?

মুল্লাপুর: এমন আজব কাণ্ড আইপিএলে (IPL 2025) কোনও দিন ঘটেছে কি? কেউই মনে করতে পারছেন না। এমনকী, বিশ্বক্রিকেটেও এরকম নজির কতবার দেখা গিয়েছে, গবেষণার বিষয়। মঙ্গলবার মুল্লাপুরে পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স (PBKS vs KKR) ম্যাচে ঘটল এরকমই আজব ঘটনা। যেখানে কেকেআরের ব্যাটার বেঙ্কটেশ আইয়ার এক রানের জন্য দৌড়লেন। অথচ পেয়ে গেলেন পাঁচ রান! ঠিক কী হয়েছিল ? ঘটনাটি কেকেআর ইনিংসের অষ্টম ওভারের। পঞ্জাব কিংসের লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন অজিঙ্ক রাহানে। যে আউটের সিদ্ধান্ত…

Read More

MS Dhoni: টি-টোয়েন্টিতে সর্বকালীন রেকর্ড, ৪৩ বছরে ধোনির ইতিহাস! মঞ্চে বললেন, ‘আমাকে কেন…’
MS Dhoni: টি-টোয়েন্টিতে সর্বকালীন রেকর্ড, ৪৩ বছরে ধোনির ইতিহাস! মঞ্চে বললেন, ‘আমাকে কেন…’

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  আইপিএলে তুমুল সমালোচিত ‘থালা’! ব্যাটিং অর্ডারের অনেকটা নীচে নেমে একাধিক ম্যাচ ফিনিশ করতে না পারায়, মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) নিয়ে সমালোচনার ঝড় উঠে গিয়েছিল! ‘ফিনিশার’ ধোনি ‘ফিনিশড’ বলেই মত বহু ক্রিকেট পণ্ডিতের।  ৪৩ বছরের ধোনির ভিতরে আর ক্রিকেট অবশিষ্ট নেই বলেই, জানিয়ে ছিলেন ভুবনজয়ী প্রাক্তন অজি তারকা ওপেনার ম্যাথিউ হেডেনের। তিনি বলেছিলেন, ‘ধোনির আর ক্রিকেট অবশিষ্ট নেই। ওর দ্বারা আর ক্রিকেট হবে না। সিএসকে-র জন্য অনেক দেরি না হয়ে যাওয়া পর্যন্ত সত্যিটা এবার…

Read More

লখনউয়ে ধোনি ধামাকা, যোগ্য সঙ্গ দুবের, ৫ উইকেটে ম্য়াচ জিতল চেন্নাই
লখনউয়ে ধোনি ধামাকা, যোগ্য সঙ্গ দুবের, ৫ উইকেটে ম্য়াচ জিতল চেন্নাই

লখনউ:  কবে তাঁর ব্যাটে ঝড় উঠবে। ৪৪ ছুঁইছুঁই ধোনির ব্যাট চার-ছক্কার দেখার আশাতেই তো মাঠ ভরান হাজার হাজার দর্শক। আইপিএলে হলুদ জার্সিতে সাত নম্বর জার্সিধারী ৫ ফুট ১০ ইঞ্চির মানুষটা মাঠে নামবেই গোটা মাঠ ধোনি ধোনি চিৎকারে ফেটে পড়ে। আগের ৬ ম্য়াচে সেভাবে  লখনউয়ে ধোনি ধামাকা, যোগ্য সঙ্গ দুবের, ৫ উইকেটে ম্য়াচ জিতল চেন্নাই। তবে ম্যাচ জিতলেও পয়েন্ট টেবিলে তলানিতেই থাকল সিএসকে। ১৬৭ রান তাড়া করতে নেমেছিল চেন্নাই সুপার কিংস। এদিন ডেভন কনওয়ের বদলে ওপেনে নেমেছিলেন শায়িক রাশিদ। তাঁর…

Read More

৭ বছর পর IPL-এ কামব্যাক, সেই ক্রিকেটারও জেতাতে পারল না দিল্লিকে!
৭ বছর পর IPL-এ কামব্যাক, সেই ক্রিকেটারও জেতাতে পারল না দিল্লিকে!

দিল্লি ক্যাপিটালস এদিন আটকে গেল মাত্র ১৯৩ রানে। মুম্বইয়ের বিরুদ্ধে জিততে পারল না তারা। কলকাতা: ফের কামাল দেখালেন তিলক বর্মা। খেললেন বিধ্বংসী ইনিংস। তিলকের ব্যাটের ভর করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০০ পার করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সূর্যকুমার যাদব ও রায়ান রিকেলটন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করে তিলক বর্মা। রবিবারের ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে…

Read More