সিএবির যুগ্মসচিব নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, ইলেক্টোরাল অফিসারকে নিয়ে বৈঠকে উঠল প্রশ্ন
সন্দীপ সরকার, কলকাতা: যুগ্মসচিবের বয়স সত্তর পেরিয়েছে। তবু চেয়ার আঁকড়ে ছিলেন মদন মোহন ঘোষ। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। বলাবলি হচ্ছিল, সুপ্রিম কোর্টের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কী করে কেউ পদ আঁকড়ে থাকতে পারেন! অবশেষে বাধ্য হয়েই মদন মোহন ঘোষকে সরানোর রাস্তায় হেঁটেছে সিএবি। শুক্রবার সন্ধ্যায় সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে বিশেষ সাধারণ সভার দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেল। সেদিনই নির্ধারিত হবে, নতুন যুগ্মসচিব কে হবেন। শুক্রবার সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে ঠিক হয়েছে, ২০ জুলাই, সোমবার স্পেশ্যাল জেনারেল মিটিং (SGM) আয়োজিত…










