Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ফুলে ফুলে উপচে পড়বে গাঁদা গাছ…! বিশেষ প্রজাতির চাষেই তাক লাগাচ্ছেন চাষিরা, ‘শীতের’ ফুলই এখন হাসি ফোটাচ্ছে সারা বছর!
ফুলে ফুলে উপচে পড়বে গাঁদা গাছ…! বিশেষ প্রজাতির চাষেই তাক লাগাচ্ছেন চাষিরা, ‘শীতের’ ফুলই এখন হাসি ফোটাচ্ছে সারা বছর!

Marigold: শীতকালের গণ্ডি পেরিয়ে বিশেষ প্রজাতির চাষের মাধ্যমে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া, বসিরহাট এবং স্বরূপনগর এলাকায় এখন সারা বছরই গাঁদা ফুল উৎপাদন করে লাভের মুখ দেখছেন কৃষকরা। শীতের ফুল গাঁদা এখন সারা বছরই! বিশেষ প্রজাতির চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা। ফুলের মরশুম বলতে সাধারণত আমাদের চোখের সামনে ভেসে ওঠে শীতকাল। বিশেষ করে গাঁদা ফুলের চাষ এতদিন মূলত শীতের মরশুমকে কেন্দ্র করেই হয়ে আসছিল। কিন্তু সময়ের সঙ্গে বদলেছে চাষের পদ্ধতি। শেষ প্রজাতির গাঁদা ফুলের চাষ করে এখন সারা বছরই উৎপাদন…

Read More

Munshi Gamcha: মেশিনের দাপটে বিপন্ন ‘মুন্সি গামছা’, জানেন এর স্পেশালিটি? ঐতিহ্য রক্ষার শেষ লড়াইয়ে মান্নান
Munshi Gamcha: মেশিনের দাপটে বিপন্ন ‘মুন্সি গামছা’, জানেন এর স্পেশালিটি? ঐতিহ্য রক্ষার শেষ লড়াইয়ে মান্নান

  Munshi Gamcha: আধুনিক পাওয়ারলুম ও সুতোর চড়া দামে অস্তিত্ব সংকটে বসিরহাটের ১৫০ বছরের বিখ্যাত ‘মুন্সি গামছা’। পানিতর গ্রামের একমাত্র অবশিষ্ট কারিগর আব্দুল মান্নান মোল্লা আঁকড়ে ধরে রেখেছেন ঐতিহ্য। সরকারি সাহায্য পেলে আবার ঘুরে দাঁড়াতে পারে এই শিল্প। নাহলে হাতেবোনা মুন্সি গামছা আর বেশদিন পাওয়া যাবে না। এখনও হাতেবোনা মুন্সি গামছার ঐতিহ্য ধরে রেখেছেন এই কারিগর বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: মেশিনের দাপটে হারিয়ে যাচ্ছে বসিরহাটের দেড়শো বছরের ‘মুন্সি গামছা’, ঐতিহ্যের শেষ প্রহরী এখন একমাত্র কারিগর। গামছা শব্দটির…

Read More

Cricket Tournament: বসিরহাটের ময়দানে চার-ছক্কার ধামাকা! শুরু ১ম ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম ম্যাচ থেকেই মাঠে থিকথিকে ভিড়
Cricket Tournament: বসিরহাটের ময়দানে চার-ছক্কার ধামাকা! শুরু ১ম ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম ম্যাচ থেকেই মাঠে থিকথিকে ভিড়

Cricket Tournament: বসিরহাটবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান! করোনা-পরবর্তী বসিরহাটে বসেছে মেগা ক্রিকেট টুর্নামেন্টের আসর। ম্যাচ দেখতে দর্শকদের ভিড়। দীর্ঘদিন পর এমন আয়োজনে এলাকা জুড়ে উৎসবের আবহ। বসিরহাটে ক্রিকেট টুর্নামেন্ট বসিরহাট, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যাঃ করোনা-পরবর্তী বসিরহাটে ক্রিকেটের আসর। শুরু হল ১ম ডিভিশন লিগ। দীর্ঘ করোনা বিরতির পর অবশেষে ফের ক্রিকেটের আনন্দে মেতে উঠল এলাকাবাসী। বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে ১ম ডিভিশন ক্রিকেট লিগ। এবারের লিগে দু’টি গ্রুপে মোট ১৪টি দল অংশ নিয়েছে। সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে…

Read More

কাঁচাগোল্লার হারিয়ে যাওয়া স্বাদ আবার ফিরবে? মিষ্টি দোকানের বিরাট কাণ্ড
কাঁচাগোল্লার হারিয়ে যাওয়া স্বাদ আবার ফিরবে? মিষ্টি দোকানের বিরাট কাণ্ড

উত্তর ২৪ পরগনা: সংযুক্তিকরণে মিলবেআসবে বাণিজ্যিক সাফল্য, আশায় কাঁচাগোল্লার শহর বসিরহাটের মিষ্টি ব্যবসায়ীরা। দুই সংগঠনের মেলবন্ধনেই আসবে কাঙ্খিত বাণিজ্যিক সাফল্য, এমই আশায় প্রহর গুনছেন বসিরহাটের মিষ্টি ব্যবসায়ীরা। রাজ্যের প্রসিদ্ধ মিষ্টির তালিকা যখন তুলে ধরা হয় তখন প্রথম সারিতেই আসে বসিরহাটের কাঁচাগোল্লার নাম। অতীতের চাঁদ সওদাগরের আমল হোক বা বারো ভূঁইয়াদের বসিরহাট আক্রমণের সময়, সর্বক্ষেত্রেই এখানকার কাঁচাগোল্লা মানুষের প্রশংসা কুড়িয়েছে। স্বয়ং মহানায়ক উত্তম কুমার বসিরহাটে অমানুষ সহ একাধিক চলচ্চিত্রের শুটিংয়ে এসে প্রেমে পড়েছিলেন এই কাঁচাগোল্লার। আর সেই কাঁচাগোল্লার শহর বসিরহাটের…

Read More

এই দোকানের কাঁচাগোল্লা ভালবাসতেন উত্তমকুমার! ভিড় বছরভর, পুজোর আগে তুঙ্গে বিক্রি
এই দোকানের কাঁচাগোল্লা ভালবাসতেন উত্তমকুমার! ভিড় বছরভর, পুজোর আগে তুঙ্গে বিক্রি

বসিরহাট: পুজোর আগে বিক্রি বাড়ে বসিরহাটের ভেবিয়ার কাঁচাগোল্লার। ভোজন প্রিয় বাঙালির সব সময়ের পছন্দর তালিকায় থাকে মিষ্টি। কিন্তু সেই মিষ্টি যদি হয় কাঁচাগোল্লা তাহলে তো আর কথাই নেই! কাঁচাগোল্লা আসলে সন্দেশ। কিন্তু এ তো গোল নয় তবুও এর নাম কাঁচাগোল্লা! এর প্রশ্নোত্তরে এক মিষ্টি প্রস্তুতকারক জানান, কাঁচা ছানা থেকে তৈরি হয় এই সন্দেশ সেজন্য এমনই নামকরণ। কাঁচাগোল্লার স্বাদ নিতে দূর-দূরান্ত থেকে মানুষ বহুবার ঘুরে ঘুরে আসেন ভেবিয়ার এই দোকানে। সাধারণত কাঁচাগোল্লা নলের গুড়ের রস দিয়ে তৈরি হলেও, বসিরহাটের ভেবিয়ায়…

Read More

কর্মী নেই স্কুলে শিক্ষক কম,খুদে পড়ুয়ারাই করছে স্কুল সাফইয়ের কাজ, সে কী ভয়ানক
কর্মী নেই স্কুলে শিক্ষক কম,খুদে পড়ুয়ারাই করছে  স্কুল সাফইয়ের কাজ, সে কী ভয়ানক

বসিরহাট: চতুর্থ শ্রেণির কর্মী নেই স্কুলে,  শিক্ষক কম, খুদে পড়ুয়ারাই স্কুল পরিচ্ছন্নতার কাজ করছে, ক্ষোভ অভিভাবকদের। শিক্ষক ও ছাত্র ছাত্রী মিলে স্কুল পরিচ্ছন্নতা রাখার চেষ্টা, প্রশ্ন তুললেন অভিভাবকরা। স্কুলে শিক্ষক কম, খুদে পড়ুয়াদেরই স্কুল পরিচ্ছন্নতার কাজে হাত লাগাতে হচ্ছে। পড়াশোনার মান নেমেছে। মিড ডে মিল পরিষেবা ভাল নেই। এমন একাধিক অভিযোগ তুললেন অভিভাবকরা। বসিরহাট মহকুমার বসিরহাট ১নং ব্লকের নিমদাঁড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাতিলাচন্দ্র প্রাথমিক বিদ‍্যালয়ের ঘটনা। অভিভাবকদের দাবি, এমনিতেই মিড ডে মিলের রান্না খারাপ, সঠিক পরিমাণে তা দেওয়াও হয়…

Read More

 হিঙ্গলগঞ্জে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য
 হিঙ্গলগঞ্জে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য

বসিরহাট: বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার দেউলি গ্রামে রাতের অন্ধকারে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ওই গ্রামের বাসিন্দা বছর ২০ এর সুমন প্রামানিক, কর্মসূত্রে সে ভিন রাজ্যে থাকে। কিছুদিন আগে বাড়ি ফেরে। এদিন হঠাৎই সে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তাঁর বাড়ির লোকজন খোঁজ খবর করতে থাকে। তারপর জানা যায়, বাড়ি থেকে কিছু দূরে একটি শিরিষ গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে সে। প্রত্যক্ষদর্শীরা বলেন হাত-পা-মুখ গামছা দিয়ে বাধা ছিল। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে সাণ্ডেলেরবিল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে…

Read More

 মালবেরি চাষ করতে ঠান্ডা লাগে, ধারণা ভুল প্রমাণ করে বাড়ির ছাদেই চাষ শিক্ষকের
 হিঙ্গলগঞ্জে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য

বসিরহাট: তুঁত গাছের পাতা রেশম গুটি পোকার প্রিয় খাদ্য। আর এই গাছের থোকায় থোকায় ঝুলছে মালবেরি। পুরো গাছজুড়েই শোভা পাচ্ছে সবুজ, লাল এবং কালো লম্বাটে ছোট ছোট আকারের অসংখ্য মালবেরি ফল। পুষ্টিগুণে ভরপুর এই মালবেরি গাছের দেখা মিলল বসিরহাটে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের খোলাপোতার এক শিক্ষক পরীক্ষামূলকভাবে ছাদ বাগানে কয়েকটি গাছ লাগিয়েছিলেন। আর সেই গাছে কয়েক মাসের মধ্যেই সফল্য মিলল। গাছ ভর্তি থোকায় থোকায় ঝুলে আছে মালবেরি। যেন পাতার চেয়ে ফলই বেশি ধরে আছে। গাছের পাতা ডিম্বাকার, চমৎকার খাঁজযুক্ত…

Read More