Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ঝাঁপ বন্ধ হয়ে যাবে রাষ্ট্রপুঞ্জের? বকেয়া মেটাচ্ছে না কোনও দেশ, গুরুতর অভিযোগ
ঝাঁপ বন্ধ হয়ে যাবে রাষ্ট্রপুঞ্জের? বকেয়া মেটাচ্ছে না কোনও দেশ, গুরুতর অভিযোগ

নয়াদিল্লি: সদস্য দেশরা কেউ বকেয়া টাকা মেটাচ্ছে না। অর্থনৈতিক ভাবে ধসে পড়ার অবস্থা রাষ্ট্রপুঞ্জের। কোনও জল্পনা-কল্পনা নয়, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটারেস খোদ সঙ্কটের কথা জানালেন। জানালেন, ঘোর অর্থনৈতিক সঙ্কটের মধ্যে রাষ্ট্রপুঞ্জ। কাজকর্ম চালানোই মুশকিল হয়ে যাচ্ছে। হাতে যা টাকা আছে, তাতে মেরেকেটে জুলাই পর্যন্তই চালানো যাবে। (United Nations Financial Collapse) বকেয়া টাকা চেয়ে রাষ্ট্রপুঞ্জের সদস্য ১৯৩টি দেশকেই চিঠি লিখেছেন গুটারেস। জানিয়েছেন, বাধ্যতামূলক ভাবে প্রত্যেক দেশের টাকা মিটিয়ে দেওয়া উচিত। নইলে রাষ্ট্রপুঞ্জ ভেঙে পড়বে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।…

Read More

কোনও রাষ্ট্রনেতাকে কি বন্দি করা যায়? ভেনিজুয়েলা চালাতে পারেন কি ট্রাম্প? আইন যা বলছে…
কোনও রাষ্ট্রনেতাকে কি বন্দি করা যায়? ভেনিজুয়েলা চালাতে পারেন কি ট্রাম্প? আইন যা বলছে…

নয়াদিল্লি: রাতবিরেতে রুদ্ধশ্বাস অভিযান ভেনিজুয়েলায়। সস্ত্রীক বন্দি করা হয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। দেশের শাসনকার্য এবং খনিজ সম্পদের উপরও নিজেদের কর্তৃত্ব ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নিয়ে আন্তর্জাতিক মহলে কাটাছেঁড়া চলছে গতকাল থেকেই। তবে যে প্রশ্নটি সবচেয়ে বেশি করে উঠে আসছে, তা হল, অন্য দেশের রাষ্ট্রনেতাকে বন্দি করাই হোক বা অন্য দেশের উপর নিজেদের কর্তৃত্ব স্থাপন, আমেরিকার এই পদক্ষেপ কি আইন স্বীকৃত? (US Attacks Venezuela) আমেরিকার দাবি, মাদুরোকে আটক করতে সামরিক সহযোগিতা প্রার্থনা করেছিল দেশের বিচারবিভাগ। নিউ ইয়র্কের…

Read More

গাজার সঙ্গে কাশ্মীরকে জুড়ে দেওয়ার চেষ্টা? ট্রাম্প-সাক্ষাতের আগে শেহবাজ শরিফের মন্তব্যে জল্পনা
গাজার সঙ্গে কাশ্মীরকে জুড়ে দেওয়ার চেষ্টা? ট্রাম্প-সাক্ষাতের আগে শেহবাজ শরিফের মন্তব্যে জল্পনা

নয়াদিল্লি: মুখোমুখি সংঘাতের অবসান ঘটলেও, আঁচ রয়ে গিয়েছে এখনও। সেই আবহেই ফের ভারতবিরোধী মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। কাশ্মীর নিয়ে কথা বলতে গিয়ে প্যালেস্তাইনের গাজার প্রসঙ্গ তুললেন তিনি। তাহলে কি গাজার সঙ্গে কাশ্মীরের তুলনা করলেন শেহবাজ? আমেরিকা সফরের আগেই কেন এমন মন্তব্য করলেন তিনি? উঠছে প্রশ্ন। (India-Pakistan Conflict) লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশে ভাষণের সময় কাশ্মীর এবং গাজার উল্লেখ করেন শেহবাজ। ভারতকে নিশানা করে তিনি বলেন, “শত্রুতা এবং প্রতিবেশী সুলভ আচরণের মধ্যে যে কোনও একটি বেছে নিতে হবে দিল্লিকে।…

Read More

গোলাগুলি, রকেট বর্ষণ অব্যাহত, বাড়ছে হতাহত, সীমান্ত সংঘাত থেকে যুদ্ধের পথে তাইল্যান্ড-কম্বোডিয়া
গোলাগুলি, রকেট বর্ষণ অব্যাহত, বাড়ছে হতাহত, সীমান্ত সংঘাত থেকে যুদ্ধের পথে তাইল্যান্ড-কম্বোডিয়া

নয়াদিল্লি: সীমান্ত সংঘাত পুরোদস্তুর যুদ্ধের আকার নিচ্ছে ক্রমশ। এশিয়ার দুই দেশ, তাইল্যান্ড এবং কম্বোডিয়া এই মুহূর্তে সম্মুখ সমরে। সীমান্ত নিয়ে দ্বন্দ্বের জেরে রকেট বর্ষণ পর্যন্ত শুরু হয়েছে দুই দেশের মধ্যে। তাইল্যান্ডকে লক্ষ্য করে কামান দাগার পাশাপাশি, রকেট ছোড়ে কম্বোডিয়া। এর পাল্টা, বৃহস্পতিবার কম্বোডিয়ার সেনা শিবির লক্ষ্য় করে আকাশপথে হামলা চালায় তাইল্যান্ড। সেখানে এয়ারস্ট্রাইক চালায় তারা। হতাহতের খবরও উঠে আসছে সেখান থেকে। (Thailand-Cambodia Border Dispute) কম্বোডিয়ার ছোড়া রকেট তাইল্যান্ডের সিসাকেতের একটি পেট্রোল পাম্পে আছড়ে পড়ে বলে জানা যাচ্ছে,তাতে ছ’জন নিরীহ…

Read More

রাষ্ট্রপুঞ্জের শিবিরে হঠাৎ হামলা ইজরায়েলের, নিন্দার ঝড়- সর্বত্র, ভারতীয় সৈনিকদের নিয়ে উদ্বেগ
রাষ্ট্রপুঞ্জের শিবিরে হঠাৎ হামলা ইজরায়েলের, নিন্দার ঝড়- সর্বত্র, ভারতীয় সৈনিকদের নিয়ে উদ্বেগ

নয়াদিল্লি: লাগাতার লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। সেই নিয়ে এবার উদ্বেগ বাড়ল ভারতের। কারণ লেবাননে রাষ্ট্রপু্জের শান্তিরক্ষা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল, যাতে শামিল রয়েছে ভারতীয় সেনার প্রায় ৬০০ সৈনিক। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে দিল্লি। (Israel-Lebanon War) ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর রয়েছে। ব্লু লাইনের নিরাপত্তার অবনতিতে উদ্বেগ বাড়ছে দিল্লির। লিখিত বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্রপুঞ্জের দফতরে আইন লঙ্ঘন না করার বিষয়টি মাথায় রাখতে হবে সকলকে। রাষ্ট্রপুঢ্জের…

Read More

রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে নিষিদ্ধ করল ইজরায়েল, কেন ইরানের নিন্দা নয়? প্রশ্ন নেতানিয়াহু সরকারের
রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে নিষিদ্ধ করল ইজরায়েল, কেন ইরানের নিন্দা নয়? প্রশ্ন নেতানিয়াহু সরকারের

নয়াদিল্লি: দেশে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টোনিও গুটারেসের প্রবেশ নিষিদ্ধ করল ইজরায়েল। একদিন আগে ইজরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সেই নিয়ে গুটারেস দ্ব্যর্থহীন ভাবে ইরানের নিন্দা করতে ব্যর্থ হয়েছেন বলে দাবি ইজরায়েলের। তাই ইজরায়েলে গুটারেসের প্রবেশের অধিকার নেই বলে জানানো হল বুধবার। (Iran-Israel War) ইজরায়েলের বিদেশমন্ত্রী ইজরায়েল কাৎস এই ঘোষণা করলেন। তাঁর বক্তব্য, ‘দ্ব্যর্থহীন ভাবে ইজরায়েলের উপর ইরানের হামলার নিন্দা যদি করতে না পারেন, সে যে কেউই হোন না কেন, ইজরায়েলের মাটিতে পা রাখার কোনও অধিকার তাঁর নেই।…

Read More

পশ্চিম এশিয়ায় আরও এক গাজার জন্ম! লেবাননে রকেট বর্ষণ ইজরায়েলের, শিশু-সহ একদিনে নিহত ৫০০
পশ্চিম এশিয়ায় আরও এক গাজার জন্ম! লেবাননে রকেট বর্ষণ ইজরায়েলের, শিশু-সহ একদিনে নিহত ৫০০

বেইরুট: পেজার বিস্ফোরণ, ওয়াকি-টকি বিস্ফোরণের পর এবার সরাসরি রকেট বর্ষণ। প্যালেস্তাইনের পর এবার লেবাননে হামলা ইজরায়েলের। সোমবার এই হামলায় ৪৯২ জন মারা গিয়েছেন বলে খবর। নিহতদের মধ্যে রয়েছে ৩৫ শিশুও। লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, সবমিলিে ১৬৪৫ জন আহত হয়েছেন। এমন পরিস্থিতিত অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। লেবাননের উপর এই হামলার ফলে পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা তুরস্কের। (Israel-Lebanon War) গত বছর ৭ অক্টোবর থেকে ইজরায়েল এবং প্যালেস্তাইনের হামাসের মধ্যে যুদ্ধ চলছে। গাজা, ওয়েস্টব্যাঙ্ক মিলিয়ে হাজার হাজার…

Read More

সদ্যোজাতদের জন্মের শংসাপত্র নিতে গিয়েছিলেন বাবা, ফিরে এসে দেখলেন সব শেষ, গাজায় ১৭০০০ শিশু নিহত
সদ্যোজাতদের জন্মের শংসাপত্র নিতে গিয়েছিলেন বাবা, ফিরে এসে দেখলেন সব শেষ, গাজায় ১৭০০০ শিশু নিহত

নয়াদিল্লি: যুদ্ধ়বিরতির পক্ষে বার বার দাবি উঠলেও, গাজায় ইজরায়েলি হানায় হতাহত বেড়েই চলেছে লাগাতার। এবার মর্মান্তিক ঘটনা সামনে এল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা থেকে। যুদ্ধ মাথায় নিয়েই সম্প্রতি যমজ সন্তানের বাবা হন মহম্মদ আল-কুমসান নামের এক যুবক। স্ত্রী এবং সদ্যোজাত সন্তানদের বাড়িতে রেখে জন্মের শংসাপত্র নিতে গিয়েছিলেন তিনি। ফিরে এসে আর কাউকে জীবিত দেখলেন না তিনি। (Israel Gaza War) প্যালেস্তাইনের গাজার দের আর বালাহ্-র ঘটনা। তিন দিন আগে মহম্মদের স্ত্রী জুমানা (২৮) যমজ সন্তানের জন্ম দেন, ছেলে আসের…

Read More

হিমশীতল চিনে খালি গায়ে প্রাণায়াম, কসরত প্রাক্তন সেনা আধিকারিকের; কী বার্তা দিলেন বঙ্গসন্তান
হিমশীতল চিনে খালি গায়ে প্রাণায়াম, কসরত প্রাক্তন সেনা আধিকারিকের; কী বার্তা দিলেন বঙ্গসন্তান

নয়াদিল্লি: ছিন্নমূল পরিবারের সদস্য তিনি। ছোট্ট বয়সে পোলিও থাবা বসায় শরীরে। একের পর এক ধাক্কায় মুখ থুবড়ে পড়ার কথা ছিল তাঁর। কিন্তু রূপকথার গল্পের নায়কের মতোই সব প্রতিবন্ধকতা জয় করেছেন। বার্ধক্যে পৌঁছেও একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন বঙ্গসন্তান সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। রাষ্ট্রপুঞ্জের উচ্চপদমর্যাদা সম্পন্ন আধিকারিকই নন শুধু, ষাটোর্ধ্ব সিদ্ধার্থ এই মুহূর্তে ফিটনেস গুরুতে পরিণত হয়েছেন। হিমাঙ্কের নীচে যখন তাপমাত্রা, সেই অবস্থায় খালি গায়ে প্রাণায়াম করে ঝড় তুলছেন চিনে। (Siddharth Chatterjee Viral Video) লাদাখে চিন এবং ভারতের মধ্যে সীমান্ত সংঘাত…

Read More

‘আরও একটি যুদ্ধ সইতে অক্ষম পৃথিবী’, ইরান-ইজরায়েলকে বার্তা ভারত-রাষ্ট্রপুঞ্জের, G7 বৈঠক করছেন বা
‘আরও একটি যুদ্ধ সইতে অক্ষম পৃথিবী’, ইরান-ইজরায়েলকে বার্তা ভারত-রাষ্ট্রপুঞ্জের, G7 বৈঠক করছেন বা

নয়াদিল্লি: ইজরায়েল বনাম হামাস যুদ্ধ চলছিলই। সেই আবহেই নয়া সঙ্কট হাজির। ইজরায়েলকে লক্ষ্য করে হামলা চালাল ইরান। এর ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি যেভাবে তপ্ত হয়ে উঠছে, সেই নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল ভারত। যুদ্ধ পরিস্থিতিতে ইতি টেনে অবিলম্বে শান্তি ফেরানোর পক্ষে সওয়াল করল দিল্লি। ইরান এবং ইজরায়েল যাওয়া থেকে ভারতীয়দের বিরত থাকতেও বলা হল। (Israel Iran War) ইরান এবং ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে রবিবার উদ্বেগ প্রকাশ করে দিল্লি। বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘ইজরায়েল এবং ইরানের মধ্যে…

Read More